somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক বাংলা কবিতার ইতিহাসে মাত্র এক দশকের কাব্য-সাধনায় যিনি সম্পূর্ণযাত্রার নির্দিষ্টতা নিশ্চিত করেছিলেন, তিনি কবি আবুল হাসান। সৃষ্টি বীজমন্ত্রে আবুল হাসান তাঁর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়, নতুন দিনের সুর ব্যঞ্জনায়। আত্মগত দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, স্মৃতিমুগ্ধতা, নিঃসঙ্গভাবনা ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর কবিতার মূল সুর। সেসবের আলেখ্য এবং অন্তর্গত রূপ তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন। সার্থকভাবে প্রতিফলিত করেছেন পাঠকের কবিতাপ্রীতির আয়নায়।
একজন কবি হিসেবে আমরা যাকে কবিসুলভ ব্যক্তিত্ব বলে উল্লেখ করে থাকি আবুল হাসান ছিলেন তাই। কবিতার প্রতি পুরোপুরি সমর্পিত। নিজের কবিতা সম্পর্কে দারুন উদ্বেলিত থাকতেন সবসময়। কোনো কবিতা সম্পর্কেই তিনি নিঃসংশয় ছিলেন না, কখনোই বলেননি-ভালো হয়েছে এবং সে কারণেই হয়তো তিনি নিরন্তর কবিতা লিখে যেতে পেরেছেন। এমন কি রোগসজ্জায়, ভ্রমণে অথবা ব্যক্তিগত আলাপচারিতার সময়েও তাঁর কণ্ঠে কবিতার কথা ঘুরেফিরে এসেছে। কবিতাই ছিল তাঁর একমাত্র আরাধ্য বিষয়। নারী, প্রেম, প্রকৃতি, দুঃখ, যন্ত্রণা, দাহ, কোনো কিছুই নয়, আবার সবকিছুই তাঁর কবিতার, একমাত্র কবিতার উপাদান হয়ে উঠেছে...
আবুল হাসান-এর কবিতা তরুণ-প্রাণের নিরন্তর সঙ্গী, পাঠকদের সে কারণে আন্দোলিত করবে সবসময়...
তরুণ কবি ও গবেষক আহমেদ ফিরোজ-এর সুসম্পাদনা ও কবিতা নির্বাচন এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে। কবিতার সঙ্গে কবির সংক্ষিপ্ত জীবনপঞ্জি-এ-গ্রন্থকে গবেষক ও কবিতাপ্রিয় পাঠকের কাছে আরো দরকারি করে তুলেছে।
শ্রেষ্ঠ কবিতা : আবুল হাসান; সংকলন ও সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১৩; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : ধ্রুব এষ; মূল্য : ১৩০ টাকা
সূত্র : http://rokomari.com/book/64654
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×