বাংলা ভাষার নির্বাচিত ১০০ ছড়া
প্রকাশক : মিজান পাবলিশার্স
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
মূল্য : ১৮০ টাকা
বাংলা ভাষার নির্বাচিত ১০০ ছড়া, প্রকৃতার্থে পাঠ-আগ্রহে নিজের পড়বার, সংগ্রহে রাখবার ও রসবোধের একটি স্বকৃত নির্বাচিত সংকলন। এর সঙ্গে ব্যক্তিগত ভালোলাগা এবং সাহিত্যগুণের অনিবারিত একটি নিটোল সম্পর্ক তো থাকছেই। একান্ত ইচ্ছা-অনিচ্ছায় শুধু নয়, বরং নিজের পাঠ-সংগ্রহের ভেতর থেকে নির্বাচিত একটি ছড়া-কবিতাসমগ্র সূচিবদ্ধ হলো অংশগ্রহণমূলক সম্পৃত্ক্ততায়। এর বাইরে আরো অনেক ভালো লেখা, মানোত্তীর্ণ ছড়া হয়তো থাকলো--যা পাঠসম্ভব হয়ে ওঠেনি অথবা নিজস্ব আবিষ্কারের ধারায় উজ্জ্বলতর বলে মনে হয়নি। তবে এ-কথা সত্য, বাংলা ভাষার প্রতিটি বর্ণ, অক্ষর, শব্দ, বাক্য ও বাক্যনির্ণয় দ্বারা গঠিত সকল লেখা, লেখক এবং পাঠক আমার খুবই প্রিয়, স্বজ্ঞাতীয়। তাদের সঙ্গে প্রকৃতি ও ভূমণ্ডলের--শরীর ও মনের সম্পর্কের সাথে সাথে আত্মার নিবিড়-গোপন সহযোগটি খুঁজে পাই। অবশ্য, আপাতদৃষ্টিতে মানবজীবনের ছোট অথচ বিস্তৃত-বিস্তারকালকে তুলে আনবার জন্য সাহিত্যের বিশেষ শাখা বা ধারার এরকম একটি ছোট সংকলন যথেষ্ট নয়। তারপরেও লেখা নির্বাচনের ক্ষেত্রে স্থান-কাল-পাত্রের একটি অদৃশ্য যোগাযোগ অস্পৃশ্য থাকেনি। এরই ধারাবাহিকতায় গ্রন্থের পরিশিষ্টাংশে কিছু লোকছড়া বা লোকমুখে প্রচলিত ছড়া স্থান দখল করে নিলো, যে লেখাগুলো কালকে উতরে গেছে; আর সকল যুগের পাত্রে ঠাঁই নিশ্চিত করেছে।
বাংলা ছড়া, বাংলা সাহিত্যের বহুবিস্তৃত ও বিকাশমান ধারা বা শাখার একটি উজ্জ্বল ও শক্তিনির্ভর মাধ্যম। ইংরেজি ভাষা-সাহিত্যের Rhyme-এর সঙ্গে এর সম্পর্ক খুঁজে পাওয়া গেলেও, বাংলা ছড়া ও কিশোর-উপযোগী কবিতা একটি বিশেষ সাহিত্যযাত্রার পথকে নিরাবিষ্টতায় নির্দেশ করে--যা বাংলা অঞ্চলের মানুষের মৌলিক প্রতিসরণ ও ইতিহাসকে সহজেই তুলে ধরে সর্বান্তকরণের লৌকিক যাত্রায়। ধর্ম-রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, প্রকৃতিনীতি ও ভাবনীতিকেও মর্যাদার স্বোপার্জিত ভূমিতে তুলে ধরে। আমাদের গৌরবোজ্জ্বল ও অহংকারের শীর্ষবিন্দু ছুঁয়ে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধকে একাগ্রে প্রাতঃঐতিহাসিকতার সত্যসৌধে উপস্থাপন করে। প্রতিজন বাঙালির জাতীয়তাবাদ ও বিশ্বাসকে অকুণ্ঠচিত্তে প্রকাশ করে--নির্মেদ নিরালঙ্কারিক যুক্ত-মুক্তের অক্ষরক্রমিকে। এর মধ্য দিয়ে আমাদের আচার-ব্যবহার, প্রতিদিনের চাহিদা-সম্পৃক্তি ও জ্ঞান-বিজ্ঞানের অমিত বিস্তৃত সোমত্ত যাত্রাকে অনুসন্ধিৎসু ও আবিষ্কারপ্রবণতায় সমৃদ্ধ করে তোলে। আমার বিশ্বাস, মানুষের সংখ্যাতীত স্বপ্ন-সম্ভব সম্ভাবনাকে এ-জাতীয় সংগ্রহ প্রাণে প্রাণে সৌন্দর্যবর্ধনের অনুকরণ-অনুসরণমন্ত্রে উজ্জীবিত করে বাস্তবিক কর্ম-প্রয়াস সম্পাদনে সাম্যবাদী করে তুলবে। মুক্তি ও নির্বাণের পথ এরই উত্তরাধিকার-বিস্তারে স্বাধীন ও সার্বভৌম। এ-যাত্রা খণ্ড থেকে অখণ্ডে, সীমা থেকে অসীমে--মানুষের ভিতররূপসন্ধানের স্বরূপ-সাধনায়। সে-কারণে ভালোলাগা আর ভালোবাসা নিঃশর্ত পথে শ্রেয়। শর্তহীন প্রেম ধ্যানকে উচ্ছ্বসিত করে, মনকে নিয়ন্ত্রণ করে, দেহকে মজবুত করে, আর আত্মাকে করে পরম-প্রাচীরে দৃঢ় ও সত্য-সুন্দরে ধ্যানময়।
(প্রাককথনের প্রথমাংশ)
আলোচিত ব্লগ
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।