দি লাইট অফ ডেড নাইট
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গল্পের জন্য অপেক্ষা এমনকি কবিতার জন্যও, অপেক্ষা ভালোলাগার এবং ভালোবাসার। প্রচলিত ও তথাকথিতের বাইরে খুঁজে ফেরা-অস্বীকার এবং প্রত্যাখ্যান করা। মানবাত্মার মর্মযন্ত্রণা ও স্বেদরক্ত নিয়ে বেড়ে ওঠা এক-একটা জীবন : ‘আজ আমাদের ট্র্যাজেডি একটি বিশ্বজোড়া সর্বব্যাপক এক শারীরিক আতঙ্ক-এতদিন ধরে এই আতঙ্ক আমরা বহন করে এসেছি, কিন্তু এখন তা একেবারেই অসহনীয় হয়ে উঠেছে।’ ‘নিজের ভেতরকার সমস্যায় মানব-হৃদয় কীরকম জট পাকিয়ে গিয়েছে।’ ‘তাঁকে আবার ফিরে শিখতে হবে সব। নিজেকে তাঁকে শেখাতে হবে, সবকিছুর মধ্যে সবচেয়ে অধম হলো আতঙ্কে কুঁকড়ে-গুটিয়ে যাওয়া; আর নিজেকে তা শেখাবার পর, বরাবরের জন্যে তা ভুলে যেতে হবে, তাঁর কারখানাঘরে হৃদয়েরই পুরনো সব সত্য আর বিধান ছাড়া কিছুই যেন না-থাকে।’ ধর্ম, রাজনীতি আমাদের আপাত বেড়ে ওঠাকে করেছে দ্বিধান্বিত; যাজক ও রাজনীতিক নিত্যদিনের খাবার কেড়ে নিয়ে মেদভুঁড়ি সাজিয়েছে বেশ। আমাদের পরাজয়ের দিন এভাবে ঘনিয়ে আসে। অবশিষ্ট আশা, স্বপ্ন ও ভালোবাসা বিশ্বাস অথবা মূল্যবোধ-যা ধর্মীয় প্রচারণাকে সমর্থন করে না। ভালোবাসার জন্য ভালোবাসা দিয়েই ভালোবাসা জয় করতে হয়-অনন্তকালের এই-ই নিয়ম। আবার ভেঙে পড়ার ভয়ঙ্কর শব্দযন্ত্রণা হয়ে ওঠে দূরাগত ভুলচুক। গল্পের জন্য যা যা দরকার ছিল, তা হয়তো নেই; কিন্তু যা আছে, তা হলো-নতুন দিনের, নতুন ভাবনার এবং নতুন করে বলবার-আলাদা অথবা স্বতন্ত্র যাত্রার দৃশ্যাদৃশ্য অবয়ব। বিবিক্তযাত্রা এখানে শূন্যযাত্রায় সমুপস্থিত হয়েছে, দেখা দিয়েছে নতুন এক গল্পাবয়বের-যা কাব্যশরীরে সুবিস্তৃত এবং সম্ভাবনা-দীপ্ত; যেন অপেক্ষা নতুন একটি স্বপ্নদিনের, যেখানে রাত্রিরা ভীষণ বিবাগি-স্বপ্নঘুমে ঘুমস্বপ্নে।
দি লাইট অফ ডেড নাইট; ছোটগল্প; প্রকাশকাল : একুশে বইমেলা ২০০৫; প্রকাশক : শূন্য প্রকাশন; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৬৫ টাকা
সূত্র :
http://rokomari.com/book/64645
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন