দীর্ঘ পথ চলা শেষ হলে
নৌকা ভ্রমণে শান্তি চাইলো
ক`জন হাইব্রীড যুবক!
পালতোলা নৌকা চড়ে
ঢেউয়ের তালে-তালে স্বপ্ন খোঁজে
শামুক-ঝিনুকে যুবকেরা।
বোতল হাতে যুবতীর শরীর
ছুঁয়েছে, ছাতির আড়ালে ক`জন।
ঢেউয়ে ঢেউ তোলে, নৌকা দুলেছে
শামুক-ঝিনুক ডুবেছে বোতলে আর
ক-খ-নো যু-ব-তী-র শ-রী-রে
[ঈশ্বর তখন লুকানো ছিলো
মেঘ আর সন্ধ্যার অন্ধকারে]
দীর্ঘ ভ্রমণ শেষের
ক্লান্তি জমা হয়;
বোতলের তলায়, বোতলগুলো
সাঁতার কাঁটে ঢেউয়ের উপরে ।
ছাতির আড়ালে, যুবতীর শরীরে
শামুক-ঝিনুকে গলাগলি পাটাতনে।
[ঈশ্বর তখনো লুকিয়ে থাকে...]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


