somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণের কর্মকান্ড নিয়ে নির্মিত প্রথম ছবি যুক্তরাষ্ট্রের ২২৫ সিনেমা হলে প্রদর্শিত হবে ৩১ মার্চ

৩০ শে মার্চ, ২০১১ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামীণ ব্যাংকের সাফল্য তথা দারিদ্র্য মুক্তির অভিনব কৌশলের আলোকে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চিত্র নির্মাতা গেইল ফেরারোর ৬০ মিনিটের ছবি ‘টু ক্যাচ এ ডলার : মুহম্মদ ইউনূস ব্যাংক অন আমেরিকা’ একযোগে যুক্তরাষ্ট্রের ২২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ৩১ মার্চ বৃহস্পতিবার। ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় এ ছবি প্রদর্শনী শুরু হবে। এর আগে গ্রামীণ ব্যাংকের কর্মকান্ড এবং তার কর্মপরিধি যুক্তরাষ্ট্রে বিস্তৃত হওয়া নিয়ে একটি প্যানেল ডিসকাশন হবে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে ড. মুহম্মদ ইউনূসও অংশ নেবেন ঐ আলোচনায়। সঞ্চালন করবেন সিএনবিসির প্রখ্যাত সাংবাদিক মারিয়া বারটিরমা।
এ ছবি দেখার উদাত্ত আহবান জানিয়ে ড. মুহম্মদ ইউনূস এক ই-মেইল বার্তায় সর্বসাধারণের উদ্দেশ্যে বলেছেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্যে বর্তমান সময়টি খুবই সংকটাপন্ন সারাবিশ্বেই এবং ব্যক্তিগতভাবে আমিও বাংলাদেশে কঠিন সময় পাড় করছি। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে আমাদের কী ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তা কারো অজানা নেই। এমনি সময়ে গেইল ফেরারো গ্রামীণের কর্মকান্ডের প্রতি মানুষকে উৎসাহিত করার মত একটি ছবি তৈরী করেছেন গ্রামীণ আমেরিকানের সাহসী সদস্যবর্গের সহায়তায়। দারিদ্র্য মুক্তির লক্ষে গ্রামীণ তথা ক্ষুদ্রঋণের কার্যক্রম অব্যাহত রাখার জন্যে এ ছবির গুরুত্ব অপরিসীম। ড. ইউনূস লিখেছেন, ৩১ মার্চ পরীক্ষামূলকভাবে ২২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সেদিন যদি আশানুরূপ সাড়া পাওয়া যায় তাহলে পরবর্তীতে আরো বেশীসংখ্যক হলে এর প্রদর্শনী চলবে। তিনি সকলকে বন্ধু-বান্ধব নিয়ে হলে যাবার আহবান জানিয়েছেন।
গ্রামীণ ব্যাংক এবং ড. মুহম্মদ ইউনূসকে ঘিরে আমেরিকানদের মধ্যে সৃষ্ট আবেগ-অনুভূতির পরিপ্রেেিত মনে করা হচ্ছে যে, ছবিটি ব্যাপকসংখ্যক দর্শক কুড়াতে সম হবে। গ্রামীণ তথা ক্ষুদ্রঋণের এ সংকট কাটিয়ে উঠতে যারা আন্তরিকতার সাথে কাজ করছেন তারা ঐ ছবির প্রদর্শনীর তথ্য ব্যাপকভাবে প্রচার করছেন ই-মেইল ও ওয়েবসাইটের মাধ্যমে
নিউইয়র্ক থেকে এনা :


লিনক
http://www.probashaprotidin.com/
মঙ্গলবার, 29 মার্চ 2011 13:25
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×