somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বগুড়ায় পুরুষের পেটে মানব শিশুর অস্তিত্ব

১২ ই মে, ২০১১ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের চাঁন মিয়ার পুত্র আবদুল মালেকের পেটে মানব সন্তানের অস্তিত্ব পাওয়া গেছে। পেটের মধ্যে মানব শিশুর অস্তিত্ব নিয়ে মালেক এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শজিমেক চিকিৎসকদের দাবি- এ ধরনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম এবং চিকিৎসা বিজ্ঞানে সারা বিশ্বে এ ধরনের ঘটনা রয়েছে ৯০টি। পেটে মানব সন্তান নিয়ে আবদুল মালেক (৪০) শজিমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ পুরুষ ওয়ার্ড, বেড ৬০-এ চিকিৎসাধীন। গত ২৮শে এপ্রিল আবদুল মালেক পেট ব্যথা নিয়ে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয়। পেট উঁচু দেখে চিকিৎসকদের ধারণা জন্মে তার পেটে টিউমার জাতীয় কিছু রয়েছে। পরে আলট্রাসনোগ্রাম করে চিকিৎসক দেখতে পান আবদুল মালেকের পাকস্থলির পেছনে পিঠের সঙ্গে একটি বড় আকারের মাংস পিণ্ডের অস্তিত্ব। কিন্তু পাকস্থলির পেছনে এবং পিঠের সঙ্গে মাংস পিণ্ডের অবস্থান দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। গত ২রা মে আবদুল মালেকের পেটে সিটি স্ক্যান করে নিশ্চিত হন টিউমারটি একটি অপরিপূর্ণ মানব সন্তান। সিটি স্ক্যানে মানব শিশুর মেরুদণ্ড ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের কিছু অংশ দেখতে পাওয়া যায়। গতকাল দুপুরে মেডিসিন বিভাগের ইউনিট প্রধান সহকারী অধ্যাপক ডা. এ কে এম মাসুদুর রহমান জানান, পুরুষের পেটে মানব সন্তানের অস্তিত্ব বাংলাদেশে এই প্রথম। ১৯৯৯ সালে ভারতের নাগপুরে ৩৬ বছর বয়স্ক সঞ্জু ভগতের পেটে মানব সন্তানের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। পরে অপারেশন করে অপরিপূর্ণ মানব সন্তানটি অপসারণ করা হয়। সে সঞ্জু ভগতের সঙ্গে বগুড়ার আবদুল মালেকের পেটের সন্তানের মিল পাওয়া যায়। ডা. মাসুদুর রহমান আরও জানান, আবদুল মালেক মায়ের গর্ভে থাকা কালেই অন্য একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের সঙ্গে মিশে যায়। সাধারণত গর্ভধারণের ৪ মাসের মধ্যে একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের মধ্যে প্রবেশ করে থাকে। যমজ সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে ২টি ভ্রূণের সৃষ্টি হয় বলে চিকিৎসকরা জানান। এরপর আবদুল মালেক জন্মগ্রহণ করার পর ওই ভ্রূণটি তার পেটেই বাড়তে থাকে। আবদুল মালেকের রক্ত এবং খাদ্যনালীর সঙ্গে অপর ভ্রূণটি যুক্ত থাকায় ছোট থেকেই আবদুল মালেক অপুষ্টিতে ভুগতে থাকে এবং বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে বড় হয়ে ওঠে। তবে আবদুল মালেকের পেটে থাকা মানব সন্তানটি অপরিপূর্ণ একটি শিশু বলে চিকিৎসকরা জানান। আবদুল মালেকের পারিবারিক সূত্র জানায়, ছোটবেলা থেকেই বুদ্ধি কম হওয়ায় সে কোন কাজকর্ম করতো না, এমনকি বিয়ে পর্যন্ত করেনি। ৪ ভাই ১ বোনের মধ্যে আবদুল মালেক বড়। তিনি জানান, বেশ কয়েক বছর হলো তার পেট বাড়তে থাকলেও তেমন কোন সমস্যা না হওয়ায় এবং অভাব অনটনের কারণে চিকিৎসা করাতে পারেননি। তবে মাস খানেক আগে থেকে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল এবং এক পর্যায় খাওয়া দাওয়া বন্ধের উপক্রম হলে হাসপাতালে ভর্তি হলে এ ঘটনা প্রকাশ পায়।

http://www.mzamin.com/
বৃহস্পতিবার, ১২ মে ২০১১
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×