somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামিমকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি!

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে হোটেল পেনিন সুলায় নিজের কক্ষে উসাস ভঙ্গিতে বসে আছেন তামিম ইকবাল। হতাশায় মুহ্যমান। ভেতরে দুমড়েমুচড়ে যাচ্ছে, কষ্টগুলো দেখাতে পারছেন না।

কে আসছেন কে যাচ্ছেন ওদিকেও মন নেই। ভাবছেন দেশের হয়ে ক্রিকেট খেলার প্রাপ্য ছিলো গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি।



খেলার আগের রাতে কেন কাঁদেন তামিম? কোন দুঃসংবাদ না তো? তারচেয়েও বেশি কিছু ঘটে গেছে তামিমের জীবনে। মাত্র তো দুটো ম্যাচে রান করতে পারেননি তামিম। এতেই দল থেকে তাকে ছুঁড়ে ফেলার উদ্ভট চিন্তা করতে পারলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি আ হ ম মোস্তফা কামাল! হোটেল থেকেও তাকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজকে।



ভেতরের কান্না চোখের জল হয়ে বেরিয়ে আসতে থাকে। হাউমাউ করে কাঁদতে পারলে ভালো হতো। ঘরের ভেতরে অনেক মানুষ থাকায় পারলেন না। ভেজা চোখ মুছতে মুছতে লাজুক হাসছিলেন। আসলে নিজেকে সামলে নেওয়ার একটা বৃথা চেষ্টা। তাঁকে যারা সান্ত¡না দিতে এসেছিলেন তাদের দুই একজনকেও চোখ মুছতে দেখা যায়।



এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। শনিবার দ্বিতীয় ওয়ানডে শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে, এনায়েত হোসেন, প্রধান কোচ স্টুয়ার্ট ল এবং নির্বাচক হাবিবুল বাশার বিসিবি সভাপতির অফিসে যান। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও যোগ হন তাদরে সঙ্গে। দলের পারফরমেন্স নিয়ে আলোচনার জন্যই এই চারজনকে ডেকেছেন বিসিবি সভাপতি।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন চেয়ারটা টেনে যেই বসেছেন, অমনি মোস্তফা কামাল তাঁকে নির্দেশ দিলেন,“তামিমকে আমি দলে দেখতে চাই না। ওকে বাদ দেন। তার জায়গায় জাতীয় লিগে যারা ভালো খেলছে তাদের মধ্য থেকে একজনকে নিয়ে নেন। তামিমকে হোটেলেও রাখবো না।”

ভাষাগত কারণে স্টুয়ার্ট ল বিসিবি সভাপতির কোন কথাই বুঝতে পারছিলেন না। পরে তাঁকে ইংরেজিতে তর্জমা করে দেওয়া হলে আপিত্ত করেন,“না, না তামিম খেলবে। তাকে বাদ দেওয়া যাবে না।” ঘটনার হুবহু বর্ণনা পাওয়া গেছে যারা উপস্থিত থেকে সভাপতির কথায় বিব্রত হয়েছেন, তাদের একজনের কাছ থেকে।

রাতটা কোন মতে কাটে, রোববার সকালেই এককান দুইকান হয়ে বিসিবি সভাপতির কথাগুলো ছড়িয়ে পড়ে। তামিম জানতে পান সোমবার দুপুরে হোটেল থেকে মাঠে আসার পথে। কষ্ট চেপে রেখে সবার আগে টানা একঘণ্টা নিবিড় অনুশীলন করেন। এরপর সাজঘরে গিয়ে আর মাঠে ফেরেননি। ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুমকে জানিয়েদেন তৃতীয় ওয়ানডে খেলবেন না। নির্বাচকরা তাঁকে বোঝাতে চেষ্টা করেন। অনেক জোরাজুরির পর খেলতে রাজি হন তামিম। বলেন,“যদি আমাকে একাদশে রাখা হয় তাহলে খেলবো এবং হোটেল থেকে বের করে দেওয়ার জবাব দেবো ব্যাট দিয়ে।”

ওহ বলা হয়নি। ওই রাতে বিসিবি সভাপতি মোস্তফা কামালের সঙ্গে মোবাইলফোনে কথা বলেছেন তামিম। একটা প্রশ্নও করেছিলেন, কামাল ভাই আপনি আমাকে দল থেকে বাদ দিতে বলেছেন? হোটেল থেকে আমাকে বের করে দেওয়ার কথা কে বলেছে, আপনি? মোস্তফা কামাল তামিমকে উত্তর দিয়েছেন,“না, আমি তো ওসব বলিনি। আমি বলবো কেন? নির্বাচকরা দল নির্বাচন করে। আমি কোন হস্তক্ষেপ করি না।” (এই তথ্য পাওয়া গেছে তামিমের ফোনের সময় যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে।)

ঘটনা ফাঁস এবং খবর প্রকাশ হওয়ায় বেজায় ক্ষেপেছেন বিসিবি সভাপতি। ওই সভায় যারা উপস্থিত ছিলেন তাদেরকে জেরাও করছেন। বিসিবি সভাপতি এবং অন্যান্য পরিচালকদের অনুমান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ একটি পত্রিকাকে ঘটনাটি বলে দিয়েছেন।

অবশ্য এনায়েত হোসেন অস্বীকার করেননি বা হ্যাঁও বলেননি। কৌশলে উত্তর দিয়েছেন,“ওখানে তো আমি একা উপস্থিত ছিলাম না। জালাল সাহেব তো আগে থেকে সভাপতির সঙ্গে ছিলেন। আমি, বাশার এবং ল তিনজনে পরে গিয়েছি। আমার ওপর দোষ চাপানো হচ্ছে কেন? অন্য কেউও তো বলতে পারে।” জালাল ইউনুসও ঘটনা ফাঁস করেননি বলে দাবি করেছেন।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে জাতীয় দলের মধ্যে কোন সমস্যা হলে তা সমাধানের দায়িত্ব ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের। কিন্তু এনায়েত হোসেন ওসবে কান দেন না। বেশিরভাগ সময় তিনি বিদেশে থাকায় উদ্ভুত পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল না। খেলোয়াড় এবং কোচের সঙ্গেও কখনো বসেন না বলে অভিযোগ করেছেন সিবিবি সভাপতির ঘনিষ্ঠ কর্মকর্তারা। সেজন্যই সভাপতি বিরক্ত হয়ে এনায়েত হোসেনকে ওই কথা বলেছেন বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মোস্তফা কামালের ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেননি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হলে বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

ukbdnews থেকে শেয়ার করা।
লিনক..।
Click This Link
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×