somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রে ২০ হাজার অবৈধ বাংলাদেশীর কপাল খুলছে

০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রে এবার ২০ সহস্রাধিক অবৈধ অভিবাসী (ইমিগ্র্যান্ট) বাংলাদেশীর ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সমপ্রতি আইনের যে প্রস্তাব এনেছেন তাতে বাংলাদেশীসহ ১২ লক্ষাধিক অবৈধ অভিবাসীর দুঃস্বপ্ন দূর হওয়ার মতো বিশাল সুসংবাদ। ৬ই জানুয়ারি ওবামার পেশকৃত প্রস্তাব চলতি বছরের দ্বিতীয়ার্ধে তথা নভেম্বরে নির্বাচনের আগেই আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র ঢাকাকে জানিয়েছে, এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সিটিজেন স্বামী/স্ত্রী অথবা সন্তান রয়েছে এমন অনিবন্ধিত অভিবাসীদের (আন ডকুমেন্টেড ইমিগ্র্যান্ট) স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের অপেক্ষার সময় একেবারে কমিয়ে ফেলার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে অবস্থানের খেসারত হিসেবে সংশ্লিষ্ট অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সময় থেকে কমপক্ষে ৩ বছর এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না পাওয়ার যে বিধি রয়েছে- সেটিও দূর হয়ে যাবে এ বিধি আরোপের ফলে। উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের স্বদেশে পাঠিয়ে দিলে তার সিটিজেন অথবা গ্রিনকার্ডধারী নিকটতম স্বজন (স্ত্রী/স্বামী-সন্তানরা) চরম দুরবস্থায় নিপতিত হওয়ার আশঙ্কা থাকলেই প্রস্তাবিত বিধিটি প্রয়োগ করা যাবে। এ প্রস্তাবের প্রশংসা করেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক আলেইহান্দ্রো মেয়রকাস। এ প্রসঙ্গে মেয়রকাস ৬ই জানুয়ারি অপরাহ্নে সাংবাদিকদের বলেন, স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য প্রচলিত রীতি অনুযায়ী সিটিজেন/গ্রিনকার্ডধারী আপনজনকে আমেরিকায় রেখে নিজ দেশে গিয়ে ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। তারা আমেরিকায় অবস্থান করতে পারবেন এবং অপেক্ষার সময় সপ্তাহ থেকে মাসখানেক হতে পারে। তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামা এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। যাতে সিটিজেনদের মধ্যে বিচ্ছিন্নতা দুঃখবোধ কাজ না করে। রিপাবলিকানরা এ প্রস্তাবের কঠোর সমালোচনা করলেও ডেমোক্রেটরা উল্লসিত এ জন্য যে, নভেম্বরের নির্বাচনে হিসপানিকদের ভোট পেতে হলে এ ধরনের পদক্ষেপের বিকল্প ছিল না।২০০৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার অঙ্গীকারও ছিল অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা প্রদানের। তিনি চেষ্টা করেছেন কিন্তু রিপাবলিকান সিনেটর ও কংগ্রেসম্যানদের সীমাহীন অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। কম্যুনিটি এবং অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সংগঠনগুলো উল্লেখ করেছে- এ প্রস্তাব আইনে পরিণত করতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না। তবে সর্বসাধারণের মতামত নিতে হবে এবং এজন্য অন্তত ৬০ দিন অপেক্ষা করতে হবে। নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের নির্বাহী পরিচালক চাং ওয়াহ হং তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মিডিয়াকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অভিবাসন ব্যবস্থার কারণে আমেরিকার ইতিহাস-ঐতিহ্য ভূলুণ্ঠিত হতে চলেছে। লক্ষাধিক বাংলাদেশীসহ সোয়া কোটি অভিবাসী বছরের পর বছর ধরে মানবেতর জীবন-যাপন করছে। বারাক ওবামার এ প্রস্তাবে কিছুটা হলেও অবসান ঘটবে অসহনীয় সে পরিস্থিতির। এজন্য তিনি অভিবাসীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ জানান এবং অবিলম্বে কংগ্রেসে ইমিগ্রেশন রিফর্ম বিল পাসের দাবি জানান।
সূত্র: বাংলানিউজ
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×