প্রতিবছর ১লা এপ্রিল এলেই কিছু লোক এদিনটিকে মুসলমানদের জন্য এক করুণ দিন হিসেবে ঘোষণা দিয়ে নিজেদের ঈমানী জজবা দৃঢ় করার জন্য আকুল কান্নাকাটি করতে থাকেন।
আর কিছু লোক সাথে সাথে আমিন, আমিন করেন।
কিন্তু আসলেই কী ঐদিন এমন কিছু ঘটেছিল?
প্রথমেই দেখা যাক স্পেনে মুসলিম শাসনের অবসান হয়েছিল কবে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে স্পেনে মুসলিম শাসনের অবসান হয়েছিল খ্রিস্টীয় ১৪৯২ সালের জানুয়ারি মাসের ১২ তারিখ।
কিন্তু এপ্রিল ফুলস ডে পালনের প্রথম প্রমান পাওয়া যায় এ তারিখের প্রায় ৫০ বছর পর।
স্পেনের পতনের অনেকদিন আগে থেকেই সেখানকার মুসলিম সাম্রাজ্য অন্তর্কলহের কারণে দুর্বল হয়ে খন্ড-খন্ড হয়ে পড়েছিল। এই দুর্বলতার সুযোগে খ্রিস্টান রাজ্যগুলো যখন স্পেন আক্রমন করে তখন স্পেনের মুসলিম শাসকরা মরোক্কোর (তখনকার নাম মাগরিব) মুসলিম বাদশাহর কাছে সাহায্যের আবেদন করে। কিন্তু মরোক্কোর বাদশাহ স্পেনের আত্মকলহে লিপ্ত মুসলিমদের ওপর এতই বিরক্ত ছিলেন যে তিনি সে আবেদন নাকচ করে দেন।
রোমক খ্রিস্টানদের কাছে বেশ কয়েকটি যুদ্ধে পরাজয়ের পর স্পেনের শেষ মুসলিম রাজ্যের পতন ঘটে খ্রিস্টান রাজা ফার্দিনান্দের কাছে ১৪৯২ সালের জানুয়ারি মাসে (আরো বিস্তারিত জানতে চাইলে "মুসলিম স্পেন" ভিডিওটি দেখুন।)
কাজেই এপ্রিল মাস এলেই এ সম্পর্কে মনগড়া কাহিনী প্রচার করে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো মিথ্যাবাদীদের কাজ। একজন সৎ মানুষ কখনোই মিথ্যাচারের মাধ্যমে অন্য ধর্মের বিরুদ্ধে উস্কানি দেয়া আর তারপর ইসলামের ইতিহাস প্রচারের নামে মিথ্যার প্রচারে নিজেকে নামাতে পারে বলে আমার মনে হয় না।
মুসলমানদের মনে রাখা উচিত যে শেষ বিচারের দিনে তাদেরকে তাদের প্রতিপালকের সামনে হাজির হয়ে এর জবাব দিতে হবে।
আর এ ধরণের আহাম্মকি কান্না-কাটি করে ইন্টারনেটে নিজেদেরকে প্রতিদিনই মুসলিম আহাম্মক হিসেবে প্রতিপন্ন করতে চাইলে সেটা তাদের ব্যাপার। দয়া করে আমাদের আহাম্মক ভেবে সেই বস্তাপচা বানোয়াট ইতিহাসের জ্ঞান দিতে আসবেন না।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


