somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্বর ধর্মহীন নাস্তিকরা মোমিন মুসলমান নারীদের কিভাবে অবমাননা করছে এই পোস্টে দেখুন

১৫ ই মে, ২০১১ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ধার্মিক মানুষ আটিকুর (এ ভাবেই ওনার নাম লেখা, ক্যান আমারে জিগায়েন না) রহমান মুসলিম নারীদের নিয়ে বর্বর, ধর্মহীন,
নীতি-নৈতিকতাহীন নাস্তিকদের নানারকম কুযুক্তি তুলে ধরেছেন তার মূল্যবান পোস্টে।

তিনি দেখিয়েছেন পেয়ারা নবী কেমন করে একজন নারীকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে একজন নারী তার স্বামীর কথা মেনে চলতে
বাধ্য থাকে। সেই নারীর স্বামী তাকে বাড়ির দোতলা থেকে নিচে নামতে নিষেধ করে ঘুরতে যায় দূরদেশে। মহিলার বাবা থাকতেন বাড়ির
নিচতলায়। তিনি অসুস্থ হয়ে মারা যান কিন্তু যেহেতু স্বামী তাকে নিচে নামতে নিষেধ করে গেছে তাই স্বামীআজ্ঞা পালনে তিনি নিচে নেমে
বাবার সেবা বা বাবার মৃত্যুর পর তাকে শেষ দেখাও দেখতে পারলেন না। তিনি যে চেষ্টা করেন নাই তা না। যে কোন স্বাভাবিক মানুষের
কাছেই আমরা তা আশা করি। তিনি পেয়ারা নবীর কাছে বারবার লোক পাঠিয়ে জানতে চেয়েছিলেন তিনি স্বামীর আদেশের বিরুদ্ধে নিচে
নেমে বাবার সেবা বা শেষ দেখা করতে পারেন কি না। কিন্তু পেয়ারা নবী তাকে প্রতিবারই বলে পাঠান যে, স্বামীর আদেশ পালন করাই
তার দায়িত্ব।

একবার ভেবে দেখুন। একজন মানুষ তার বাবার শেষ সময়ে সেবা করতে পারে নি, শেষ দেখা করতে পারেনি কারণ স্বামীর আদেশের
ওপর স্বাভাবিক মানব আবেগের কোন মূল্য ছিল না।

আরো আছে, তবে সবচাইতে ভালো হইলো যে স্বামী যদি চায় তাহলে নারীকে উটের পিঠে হলেও স্বামীসহবাসে সহযোগিতা করতে হবে।
এছাড়া স্বামীর অনুমতি ছাড়া কাউকে কিছু দেয়া, খাওয়ানো ইত্যাদি নানা বিষয় নিষিদ্ধ।

পেয়ারা নবী নাকি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমস্ত বিশ্বজগতের জন্য রাহমাত স্বরূপ। নারীদের ওপর এই রহমত দেইখা আমার চোখে পানি আসে। ইসলামে নারীকে তাহলে একজন দাসের চাইতেও নিকৃষ্টভাবে দেখা হয়। একজন দাস তবু আযাদীর আশা করতে
পারে কিন্তু হায়, একজন স্ত্রীর সেই অধিকারও নাই। এমন কী সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না যদি তার স্বামী তার ওপর সন্তুষ্ট না
হয়। আর সন্তুষ্টির প্রথম শর্ত হলো স্বামীর যৌনচাহিদা ঠিকমত মেটানো। আহা নারী শুধুই যৌনদাসীই থাকলো পুরুষের!

না, নাস্তিকরা নারীর বিরু্দ্ধে এসব নিয়ম-কানুন কিছুই বানায় নাই। তারা চায় নারী যেন আত্মমর্যাদা নিয়ে নিজের স্বকীয়তা নিয়ে মানুষের
মত বাঁচতে পারে। পুরুষের যৌনদাসী হিসেবে স্ত্রী নাম নিয়ে যেন তাকে বাঁচতে না হয়।

আর আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে সচেতন হোন, দেখুন আপনি কোন কানুনের স্রষ্টার হাতে বন্দী হওয়ার জন্য ওই হিজাব পরে
ঘুরছেন আর নিজেকে মুসলিম মনে করে মহাউদ্ধার হয়েছেন ভাবছেন। চোখ খুলে ভাবুন। নিজেকে মানুষ মনে করুন প্রথমে।

এই সেই পোস্টের লিঙ্ক:
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১১ সকাল ৮:০৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×