somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের উপর অযৌক্তিক অপবাদে বিভ্রান্ত হওয়া উচিত নয়

১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের বুদ্ধি প্রায়ই স্বার্থের দাস হয়ে থাকে৷ সমকালীন পরিবেশ ও ঘটনাবলী তার বুদ্ধি-বিবেককে ব্যাপকভাবে প্রভাবিত করে৷ তাই, মানবরচিত বিধান সাধারণত ত্রুটিপূর্ণ হয়ে থাকে৷ পাক্ষান্তরে, কুরআন প্রণেতা আল্লাহতাআলা কামনা-বাসনা ও স্বার্থের উর্ধ্বে৷ তাঁর বুদ্ধি-বিবেক ত্রুটিহীন৷ তিনিই মানুষ এবং মানুষের স্বভাব প্রকৃতিকে সৃষ্টি করেছেন৷ তাই আল্লাহর বিধানই ত্রুটিহীন হওয়া সম্ভব৷ বিধান রচনায় মানুষের দুর্বলতার কিছু দিক নিম্নরূপ-
১. মানুষের জ্ঞান সীমিত৷ পাক্ষান্তরে আল্লাহ সর্বজ্ঞানী৷ ''মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তার সবই আল্লাহ জানেন৷ (আর) সকল বিষয় সম্বন্ধে তাঁর জ্ঞান আছে৷'' (৪৯/হুজরাত-১৬)
২. মানুষ প্রায়ই অতীতকে ভুলে যায়, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করে আর ভবিষ্যতের কোন নিশ্চিত জ্ঞান তার নেই৷ পাক্ষান্তরে, ''(আল্লাহ) তাদের সম্মুখের (বর্তমান বা ভবিষ্যতের) ও পেছনের সকল কিছুই জানেন৷ (২/বাকারাহ-৫৫)
৩. মানুষ অন্য মানুষের মনের ভেতরে কি আছে তা জানে না; কিন্তু আল্লাহ তা জানেন৷ ''পৃথিবী ও মহাকাশের প্রত্যেকটি বস্তু বা বিষয় সম্বন্ধে তাঁর (আল্লাহর) জ্ঞান আছে৷ তোমাদের প্রকাশ্যে বা গোপনে করা সকল কাজই তিনি জানেন এবং (প্রতিটি কাজের সময়) তোমাদের মনের অবস্থাও তিনি জানেন৷'' (৬৪/তাগাবুন-৪)
৪. মানুষ সর্বদা ১০০% পক্ষপাতহীন আইন তৈরি করতে চাইলেও পারে না৷ কিন্তু আল্লাহ এতে সমর্থ৷ ''তিনি (আল্লাহ) সকল কিছুর রব৷ নিজ অর্জন নয় এমন কিছু তিনি কারো উপর চাপান না৷ একজনের বোঝা অন্যজনের উপর তিনি চাপান না৷ (৬/আনআম-১৬৪)
৫. মানুষ জীবনের এক দিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অধিক গুরুত্বপূর্ণ দিকে অবহেলা করে বসে৷ কারণ, তার মেধাশক্তি ও স্মৃতিশক্তিসহ সকল শক্তিই সীমিত৷ পাক্ষান্তরে- ''সকল শক্তি একমাত্র আল্লাহর করায়ত্ত৷'' (২/সূরা আল বাকারাহ-১৬৫)
৬. মানুষের কর্মস্থল সংকীর্ণ৷ কিন্তু- ''তাঁর (আল্লাহর) গদি (ক্ষমতা ও প্রশাসন) পৃথিবী ও মহাকাশ জুড়ে বিস্তৃত৷'' (২/বাকারাহ-২৫৫)
৭. মানুষ মরণশীল৷ পাক্ষান্তরে আল্লাহ চিরঞ্জীব৷ ''আল্লাহ ছাড়া অন্য কোন (সঠিক বা সার্বিকভাবে কল্যাণকর) আইন প্রণেতা নেই৷ তিনি চিরস্থায়ী এবং সব কিছুকে দৃঢ়ভাবে ধারণ করে রেখেছেন৷'' (২/সূরা আল বাকারাহ-২৫৫)
৮. সময়ের পরিবর্তনে মানবরচিত বিধান বা আইন পরিবর্তিত হয়৷ কিন্তু আল্লাহ সর্বজ্ঞানী বিধায় তার আইনে কোন পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না৷ আল্লাহ বলেন, ''(ভুল না থাকায়) আল্লাহর বাণীর কোন পরিবর্তন নেই৷ এটি এক মহাসাফল্য৷'' (১০/সূরা ইউনুস-৬৪)
৯. মানুষ নানা বিপর্যয় সৃষ্টির জন্য দায়ী৷ কিন্তু আল্লাহ বিপর্যয় সৃষ্টি করেন না৷ কুরআন বলছে- ''মানুষেরই কৃতকর্মের ফলে বিপর্যয় সৃষ্টি হয়েছে পৃথিবীর জলভাগে ও স্থলভাগে৷'' (৩০/আর রূম-৪১)
১০. আরও কিছু কিছু কারণে মানবরচিত আইন ভুল-ত্রুটি ও অকল্যাণের জন্ম দেয়৷ কারণ,
-যারা আইন রচনা করে, তারা অনেক সময় সব মানুষের কল্যাণের পরিবর্তে কোন গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থে আইন তৈরি করে
-কখনও কখনও অপশক্তির চাপে বা স্বেচ্ছায় দেশের বেশির ভাগ লোকের ঈমান-আকীদা (বা চেতনা বা বিশ্বাস) বিরোধী আইন তৈরি করা হয়
পাক্ষান্তরে, আল্লাহর বিধান কোন অত্যাচারী গোষ্ঠীকে মতা আঁকড়ে রাখার সুযোগ দেয় না৷ আর সেজন্যই, আল্লাহর আইনের পক্ষে নিয়মতান্ত্রিক প্রচেষ্টা কোন কালেই বন্ধ হয়নি৷

মানবরচিত ধর্ম ও ধর্মগ্রন্থগুলোর একটিও আল-কুরআন (তথা ইসলাম) -এর সাথে তুলনাযোগ্য নয়৷কারণ-
-কুরআনের একটি কথাকেও আজ পর্যন্ত কেউ অবৈজ্ঞানিক বলে প্রমাণ করতে পারেনি৷
-কুরআনে এমন সব বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা নাযিল হয়েছে ১৪শত বছরেরও অধিক পূর্বে আর তার সত্যতা প্রমাণ হচ্ছে এ শতাব্দীতে৷
-একমাত্র কুরআনই অবিকৃত অবস্থায় আছে৷ অন্যান্য ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে৷ এ কারণেই, বিশ্বে কুরআনের সকল কপির মধ্যে বিন্দু পরিমাণ তারতম্যও নেই; যা অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্রে আছে৷
-বিশ্বের সকল ধর্মগ্রন্থ নষ্ট হয়ে গেলে শুধু কুরআনই হাফেজদের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব৷
-তাছাড়া, সম্প্রতি আবিষকৃত কুরআনে ব্যবহৃত বর্ণসমূহের মধ্যে বিদ্যমান নিখুঁত গাণিতিক বন্ধনও কুরআনকে অদ্বিতীয় করে দিয়েছে৷ (আহমেদ দীদাত রচিত অলৌকিক কিতাব আল-কুরআন দ্রষ্টব্য)

গাণিতিক সমস্যার সঠিক উত্তর হয় এক রকম আর ভুল উত্তর হয় বহু রকম৷ ঠিক তেমনি, সঠিক জীবনবিধানও হতে পারে কেবল একটি আর ভুল ধর্ম হয়ে থাকে অসংখ্য৷ সঠিক সেই বিধান হলো কুরআনিক জীবনবিধান (ইসলাম); যা ব্যতিক্রমধর্মী, ভ্রান্তিহীন ও শ্রেষ্ঠ৷ কারণ-
-প্রায় সকল ধর্মের নামকরণ হয়েছে ঐ ধর্মের প্রবর্তকের নাম অনুসারে৷ কিন্তু ইসলামের নামকরণ কোন ব্যক্তির নামানুসারে হয়নি৷
-একমাত্র ইসলামই স্বয়ংসম্পূর্ণ হবার যৌক্তিক দাবি তুলতে পারে৷
-পৃথিবীতে এমন বহু ধর্ম আছে যার আইন মানুষকেই সংশোধন করতে হয়৷ যে ধর্ম বা আইন ভুল এবং যা মানুষকেই সংশোধন করতে হয়, তা কি আল্লাহ প্রেরিত ধর্ম হতে পারে?
-কোন কোন ধর্মে দেখা যায় উপাসনা সবাইকে করতে হয় না৷ এমনকি সবার উপাসনার অধিকার পর্যন্ত নেই৷ কিন্তু ইসলামে এ জাতীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত একেবারেই অনুপস্থিত৷
-যারাই শিতি ও জ্ঞানী (স্বার্থবাজ, মূর্খ বা অতিদরিদ্র নয়) তারা কেউই কোনদিন ইসলামের চেয়ে অন্য ধর্মকে অধিক যুক্তিগ্রাহ্য মনে করে অন্য ধর্ম গ্রহণ করেছে এমন নজির ইতিহাসে নেই বললেই চলে৷ কিন্তু অন্যান্য ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের দৃষ্টান্ত রয়েছে ভুরি ভুরি৷
কাজেই, সমস্যা সমাধানে অন্যান্য ধর্ম ও মতবাদ ব্যর্থ৷ তাই, সত্‍ মানুষ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও মানবসৃষ্ট ধর্ম বা মতবাদ পরিহার করে কুরআনের দিক-নির্দেশনাই (যা নির্ভুল) অনুসরন করা প্রয়োজন৷
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×