আমি উড়িয়া উড়িয়া
ঘুরিয়া ঘুরিয়া স্বপ্নেরই পাখি ধরতে চাই....
পানির কথা বলতে গেলে
গ্যাস এসে যায় মুখে
কাকে ছেড়ে কাকে বলি
আছি মহাসুখে।
বিদ্যুতের নাম হাসিনা আর
হানিফ মশার নাম
এই যদিও ছিল আগে
এখন বিধি বাম।
যাই বলি তাই সত্য কি না
মিডিয়াতে বুঝি
সবাই কেমন কেনা গোলাম
পালাবার পথ খুঁজি।
ঘুরিয়ে বলা সত্যকথন
মিথ্যা কি না বলো
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস
স্লোগানই হলো।
একঘণ্টার আইপিএসে
ছিলাম খানিক বেশ
কেমনকরে সামাল দেবো
২ঘণ্টার ক্লেশ?
কে কিনবেন ঘণ্টাব্যাপীর
অকেজো এই জিনিস
একদিকে যায় টাকা এবং
পানির জ্বালায় ফিনিস।
তবু বলি হীরক রাজা
তোমায় হরিবোল
কেমন করে সব রাজাদের
দিচ্ছ এমন ঢোল?
কমে খেলে নাহি খেদ
বেশি খেলে বাড়ে মেদ
শেখায় যারা আজও
ওসব দেখেও তোমরা কেন
নিরপেক্ষ সাজো?
খেদটা বলি না পেরে আর
জেদটা দেখাই কাকে
সরকারকে বললে কিছু
ছাগু বলে ডাকে।
নব্য ওরা বাকশালী প্রেত
আসছে নতুন সাজে
ডিজিটালের ভুত চাপাবে
সকাল বেলার কাজে।
(পুস্তকের নাম:টয়লেট কর্ম কী করে পানি ছাড়া সারতে হয়/ হাউ টু ইউজ টয়লেট উইদাউট ওয়াটা...লিখেছেন আইটি অ্যাওয়ার্ড প্রাপ্ত বিজ্ঞানী(অন্তত বিজ্ঞানীর বধু)....ডিজিটাল...)
রান্নায় দেবে এমন ফায়ার
মানুষ মরে ছাই
কেউই তখন বলবে না ফের
গ্যাস চাই গ্যাস চাই।
বিদ্যুত কী? চিনিনাতো
বিচার খাবা খাও
ওই সময়ের কি কি আছে
তার তালিকা দাও।
বন্ধুরা সব ওপার বসে
দেখছে এবং হাসছে
বাংলাদেশ এখন নাকি
উন্নয়নে ভাসছে.....
স্বপ্ন বাবা এইই দেখতো
বিশ্বাস করো কি
না করোতো বয়েই গেলো
ঘোরাও আপন চরকি।
কমেন্ট কেউ করবে কিনা
ভাবো শতবার
কোন দলেতে নাম লিখাবে
পক্ষে মত তার।.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


