শিশুটির সর্বশেষ খবর
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি শিশুর কথা লিখেছিলাম শুক্রবার রাতে, সে যে বাসায় কাজ করে সে বাসার দুইজন মহিলা তাকে গরম শিকের স্যাকা দেবে বলে শাসাচ্ছিলেন। তার বিষয়টি লেখাতে অনেক ব্লগার এগিয়ে এসেছিলেন, কয়েকটি মানবাধিকার সংস্থার ফোন নম্বর দিয়েছিলেন। ফোন করে অবশ্য লাভ হয় নি।
তবে শনিবার সকালে সব ভয় ঝেড়ে ফেলে আমি হাজির হয়েছিলাম বাড়ীটিতে। নীচে দারোয়ানকে বললাম, অপোজিটের বাড়ী থেকে এসেছি। ৬ষ্ঠ তলার পশ্চিম দিকের ফ্লাটের ভাবীর সাথে কথা বলতে চাই। সে ইন্টারকমে যোগাযোগ করিয়ে দিলে ধরলো কাজের মেয়েদের কেউ। এরপর ধরলেন একজন ভদ্রলোক। বললাম, শিশুটির কথা। কথা শেষ না হতেই তিনি লাইন কেটে দিলেন।
রাতে আবার হাটতে গিয়ে রান্নাঘরটির দিকে উকি দিলাম। মনে হলো, সেই শিশুটিই কিছু একটা মাজছে। হয়তো সে ভালো আছে।
আমাকে সাহস দেবার জন্য ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন