শেখ হাসিনা, খালেদা জিয়া, একজন আমলা আর একটি স্কুলছাত্র প্লেনে আসছে। প্লেনটা যখন সুন্দরবনের উপর, তখন তার একটি পাখায় আগুন ধরে গেলো। পাইলট যাত্রীদেরকে জানালেন ঘটনাটা এবং প্যারাসুট নিয়ে নেমে যেতে বললেন। পাইলট সহ যাত্রী ৫ জন, কিন্তু প্যারাসুট ৪ টি।
পাইলট কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই প্যারাসুট নিয়ে লাফ দিলেন।
আমলাটি একটা প্যারাসুট বাগিয়ে নিয়ে খালেদা-হাসিনাকে বললেন, আপনাদের তো মাইনাস করার জন্য অনেক চেষ্টা চলছে, এখন মাইনাস হয়ে দেশ বাচান। তারপর তিনি লাফ দিলেন।
হাসিনা দ্রুত একটা প্যারাসুট জাপটে ধরে বললেন, 'আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। আমার আব্বা দেশ স্বাধীন না করলে এই প্লেন হতো না, আপনি প্রধানমন্ত্রী তো দূরের কথা, সারাজীবন একজন সেফাই এর বউ হয়ে থাকতেন। একমাত্র আমারই অধিকার আছে প্যারাসুটটা নেয়ার। এই বলে তিনিও ঝাপ দিলেন।
স্কুলের ছাত্র ছোট্ট শিশুটা মন খারাপ করে খালেদাকে বললো, ম্যাডাম বাকীটা আপনিই নেন। আমি তো ছোট্ট একটা শিশু মাত্র। দেশনেত্রী নই, জননেত্রী, নই, আমার বাপ দেশ স্বাধীনও করেনি।
খালেদা শিশুটিকে বললেন, না তুমি নাও, আমার চিন্তা করতে হবে না।
শিশুটি কোনমতে রাজী না হওয়াতে খলেদা বললেন, বেশী তাড়াহুড়ো করতে গিয়ে তোমার হাসিনা আন্টি তোমার স্কুল ব্যাগটা নিয়ে লাফ দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


