somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিকের হত্যাকান্ড অতঃপর ভীতিরোগ

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মারাত্মক একটা ভীতিরোগ ভর করেছে অনিকের ওপর

রাস্তা পার হতে ভয় পায় সে ।
ফুটপাত ধরে যখন হাটে তখন মনে হয় ট্রাকটা যেনো তার দিকেই তেড়ে আসছে ।
অনেকটা যেনো প্রতিশোধ নিতে চায় যান্ত্রিক প্রাণ গুলো ।
প্রত্যেকটা যান্ত্রিক প্রাণের পাশ কেটে যাওয়া আর তাই আতকে ওঠে অনিক ।
এই বুঝি ওর গায়ের ওপর দিয়ে চলে গেলো ,
অথবা ওর হৃদপিন্ড পিষে দিয়ে পালিয়ে গেলো ট্রাকটা ,

তন্বীর মতো অনেকটা ।
পোস্ট মর্টাম রিপোর্টে বলা হয়েছিল হঠাত্‍ অসাবধানতাবশত তন্বীর হৃদপিন্ডটা পিষে যায় কোনো এক ট্রাকের চাকায় ।

আজ থেকে দু বছর পূর্বে ,
হঠাত্‍ অসুস্থ হয়ে পড়ে তন্বী ,
সন্ধ্যা থেকে বমি আর খুব দুর্বল লাগছিল ওর শরীরটা,
অনিকের দাদী এসে ব্যাপারটা বুঝতে পেরে পুরো পাড়ায় খবর করে দিলেন অনিক বাবা হতে যাচ্ছে।
ঘরে ঘরে মিষ্টি পাঠিয়ে দিলেন অনিকের বাবা ,
তন্বীর শাশুরীও কম যান না,
বউ এর বাপের বাড়িতে কয়েক প্যাকেট মিষ্টি পাঠিয়ে দিয়েছেন।

তন্বীর বাবা মা খবর পাওয়ার সাথে সাথেই নতুন অতিথির জন্য সব বন্দবোস্ত করে রেখেছেন।

কিন্তু অনিক কে কোথাও পাওয়া যাচ্ছেনা ,
তন্বী এতোক্ষণ লজ্জ্বায় লাল হচ্ছিল ,
কিন্তু ওর এখন অনিককে দেখতে ইচ্ছে করছে ।
চিন্তাও হচ্ছে ।

ফোন দেয় তন্বী ,

অনিক তুলে নেয় না ফোনটা ।
কড়ই গাছটার নিচে বসে গোল্ডলীফের সাথে কথোপোকথন চলছে ওর ।
আবার ফোন আসে তন্বীর ,
অনিক তুলে নেয় ।

হ্যাঁ বলো ?

তুমি কোথায় অনিক ?
একটু বাসায় আসোনা ?
একটু তোমার সাথে ফুটপাথ ধরে হাঁটবো ।
অনিক ফোন কেটে উঠে পড়ে ,
তন্বীকে নিয়ে ফুটপাথ টা ধরে হাঁটছে অনিক ,
নিয়ন আলোয় সব কিছু কেমন ঝাপসা লাগছে ,
যান্ত্রিক প্রাণ গুলো মুহূর্তেই পাশ কেটে চলেছে সশব্দে ।

অনিক কোথাও যেনো ডুবে আছে।
কেমন যেনো মৃত মৃত মনে হচ্ছে ওকে ।

এই কী হয়েছে ?
প্রশ্ন করে তন্নী !

কিছুনা ।

নির্লিপ্ততায় জবাব দেয় অনিক !

তাহলে চুপ যে ?

আমাদের একটা বাবু হবে আর তুমি কিনা এমন চুপ ?

তোমার তো খুশি থাকার কথা ।
আর তুমি কিনা !

এমন মন মরা কেনো ?

হুম ?

অনিক কী বলবে ভেবে পায়না ।

আমাদের একটা বাবু হবে ?
না হবেনা ।
পারবোনা দেখতে আমি ওর মুখ ।
আমার বাবা হওয়ার ক্ষমতা নেই রিপোর্টে এসেছিল ।
তবে এ বাচ্চা আমার কী ?

একটা ট্রাক প্রবল বেগে ছুটছে ।
অনিক তন্বীকে ধাক্কা দেয় ।
তন্বীর হৃদপিন্ড টা পিষে যায় ।

ট্রাক ড্রাইভার আর হেল্পপার কেউ খেয়াল করেনি তন্বী কিভাবে ট্রাকের চাকায় আসলো ।

লাশকাটা ঘরে তন্বীকে নেয়া হয় ।
রিপোর্টে একটা অনকাঙ্খিত সত্য বেরিয়ে আসে আর তা হলো
"তন্বী অন্তসত্বা ছিলনা ।"

এ ঘটনার পর কেটে গিয়েছে দু বছর ,
অনিকের ঘুম নেই ,
খাওয়া নেই ,
কারো সাথে কথা নেই ,
প্রিয় ফুটপাথ টা ধরে হাঁটাও হয়না আর ।
ফুটপাথ ধরে হাটলে মনে হয় ট্রাক গুলো তেড়ে আসছে ওর দিকে ,
তন্বীর হয়ে প্রতিশোধ নিতে চাইছে।
তাই অনিক আর রাস্তায় বেরুতে পারেনা ।
মারাত্মক এই ভীতিরোগ টার কাছে হার মানে সে ।
তন্বীর কবর টার কাছেই এখন বেশীর সময় পড়ে থাকা হয় ।



যদি কখোনো তন্বী ওখান থেকে ভেসে আসে ,
আর যদি একটু মুচকি হেসে বলে
"যাও ক্ষমা করেছি তোমায়।"
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

তেল রাশিয়ার, টাকা আমাদের, কিন্তু অনুমতি লাগবে আমেরিকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৫


গত ১১ মার্চ শেরে বাংলানগরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের বৈঠকটি বাংলাদেশের ভূ-রাজনীতির এক জটিল সমীকরণ সামনে এনেছে। বৈঠকের পর যখন... ...বাকিটুকু পড়ুন

=মনের মোহ দূর করে দাও প্রভু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৮


ও আল্লাহ্ গো তোমার দেয়া, শ' নেয়ামত ধুলায়,
তোমার রহমত তবু যে হায় -শয়তান এসে ভুলায়;
মাটির মাঝে খাদ্য শস্য, আকাশ মাঝে বৃষ্টি,
সব মিলিয়ে রঙ বাহারী - এই দুনিয়ার সৃষ্টি।

ডাকলে তোমায় মনে... ...বাকিটুকু পড়ুন

আপনি যদি আরও ২০ বছর পিছিয়ে যেতে পারতেন তাহলে আপনি কী এমন কাজ করতেন?

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭



দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা... ...বাকিটুকু পড়ুন

×