somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হবিগঞ্জের বনে জঙ্গলে

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বনে জঙ্গলে ‍ঘুরতে ভালোবাসেন সবুজের বিস্তৃর্নতায় নিজেকে বিলিয়ে দিতে চান তারা আশা করি কিছুটা উপকৃত হবে। আমি এই লেখার মাধ্যমে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার দুইটি সংরক্ষিত বনে ভ্রমনের ব্যাপারে বলব। সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য কেন্দ্র।

সাতছড়ি জাতীয় উদ্যানঃ রঘুনন্দন হিল ফরেস্টের অংশবিশেষ নিয়ে বনের মধ্যে দিয়ে প্রবাহিত সাতটা ছড়ার সমন্বয়ে গঠিত হয়েছে “ সাতছড়ি ন্যাশনাল পার্ক।১৯১৪ সালে রঘুনন্দন হিল ফরেস্টকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ) আদেশ, ১৯৭৩ বলে ২০০৫ সালে প্রায় ৬০০ একর জায়গা নিয়ে ন্যাশনাল পার্ক গঠিত হয়। জীববৈচিত্রে সমৃদ্ধ এই পার্কে রয়েছে ১৪৯ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ এবং ৬ প্রজাতির উভচর প্রাণী। পার্কটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় অবস্হিত। ঢাকা থেকে উত্তর-পূর্বে ১৩০ কি.মি দূরত্বে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্হিত। পার্কের পশ্চিমে সাতছড়ি টি এস্টেট, পূর্বে চাকলাপুঞ্জি টি এস্টেট এবং উত্তর-দক্ষিণে রয়েছে রঘুনন্দন হিল ফরেস্টের বনায়ন।



রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য কেন্দ্রঃ


--- --- ---
খুব সকালে ঢাকা থেকে সিলেট/মৌলবীবাজার/হবিগঞ্জগামী বাসে উঠে নামতে হবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বা নেমে যেতে পারেন মাধবপুর থানার সায়হাম চত্বরে, ভাড়া নিবে জনপ্রতি ২৭০-৩৫০ টাকা।বাস থেকে নেমে সিএনজি রিজার্ব নিতে হবে সাতছড়ির জন্য, ভাড়া নিবে ২৫০-৩০০ টাকা।
আগেইে একজন গাইড ঠিক করা থাকলে ভালে হয়, আমাদের গাইড এর নাম ও নাম্বর দিলাম, “মোঃ আব্দুর রহিম - ০১৭৪১১৪৪১৭৪ বা ০১১৯০৭৮৯১৭৬” (ট্রেইল অনুযায়ী ফি দিতে হয়)
আধা ঘন্টার ট্রেইল: ১ কি.মি দৈর্ঘ্যের এই ট্রেইল ধরে বনের মধ্যে অবস্হিত একমাত্র গ্রাম টিপরা পাড়াতে যাওয়া যায়।
এক ঘন্টার ট্রেইল: বৈচিত্রময় বনের বিভিন্ন প্রজাতির প্রাণী/উদ্ভিদ দেখতে চাইলে এই ট্রেইল ধরে এগিয়ে যাওয়া উচিত।
তিন ঘন্টার ট্রেইল: ৬ কি.মি দৈর্ঘ্যের এই ট্রেইল ধরে এগুলে পেয়ে যাবেন আগরের বন। পাখি প্রেমীদের জন্য এই ট্রেইল আদর্শ।
বনে প্রবেশের জনপ্রতি টিকেট ২০ টাকা। সময় বুঝে যেকোন একটা ট্রেইল ধরে ঘুরে ফেলুন বনের ভিতর।

দেখা মিলবে শত রকমের পাখি, বানর, হনুমান, শাপ, উল্লুক, কাঠবিড়ালি সহ আরও অনেক কিছু।



ঘুরা শেষ করে গাইডকে সাথে করে চলে যান চুনারুঘাটে, এখানেই লাঞ্চ সেরে ফেলুন। তারপর চলেযান রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য কেন্দ্রে , ‍নিতে হবে সিএনজি আর গাইডকে আগে থেকে বলে রাখলে ও ই গাড়ী ঠিক করে রাখবে। ঐ বনটা আরও সুন্দর ও গহীন।


এখানেও প্রবেশ ফি জনপ্রতি ২০ টাকা। এখানেও দেখবেন সবুজ আর সবুজ, দেখবেন অনেক অনেক বিশালাকার গাছপালা ও অনেক অনেক বন্য প্রানীর দেখা মিলবে পথে। তবে খেয়াল রাখতে হবে সন্ধ্যার আগেই বন খেকে বেরোতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হল গাইডের সাথে সকল কিছু আগে থেকেই বিস্তারিত কথা বলে নিবেন।

বিঃদ্রঃ যাদের হাটতে অনিহা আছে তাদের জন্য এই ট্রিপ নয় কারন এই ট্রিপে মোটা মোটি ১২-১৫ কিমি পথ আপনাকে হাটতেই হবে।


সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে ট্রাম্পের মন ভালো নেই

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৫


যুক্তরাষ্ট্রের U.S. Supreme Court এক ঐতিহাসিক রায়ে ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট Donald Trump জাতীয় জরুরি ক্ষমতা ব্যবহার করে যেভাবে ব্যাপক আমদানি শুল্ক (ট্যারিফ) বসিয়েছিলেন, তা তার আইনি ক্ষমতার সীমা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ভাষা দিবসের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৫



একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে ভাষার প্রশ্নে আপোষ না করা।

অমর একুশে আমাদের শেখায়—
আমাদের মাতৃভাষা কারও দয়ার দান নয়।
ভাষা আমাদের অর্জিত অধিকার।

যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তারা... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মাতৃভাষা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৯


রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান। 

মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।

ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

×