somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় স্বাস্থ্যনীতি : স্বাস্থ্য সেবাকে পণ্য করার ষড়যন্ত্র

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল চ্যানেল আইয়ের একটি খবর খুব মনোযোগ আকর্ষণ করল। এতে দেখা গেল, একজন ভাষা সৈনিক আবদুল জলিল একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ আটকে রাখে, কারণ তার আত্মীয়রা প্রাইভেট হাসপাতালটির অর্থ পরিশোধ করতে পারেন নি। পরে অনেক দেনদরবার করে ও অর্থ পরিশোধ করার পর তার লাশ বের করার অনুমতি দেয় অবিবেচকের মত স্বাস্থ্যসেবা ব্যবসার মাধ্যম হিসাবে বিবেচনা করা ব্যবসায়িক গোষ্ঠী। এটা খুব দুঃখজনক, অর্থের কারণে একজন ভাষাসৈনিকের মরদেহ একটি প্রাইভেট হাসপাতাল (ব্যবসায়ী গোষ্ঠী) আটকে রাখে। তিনি কোন সাধারণ নাগরিকও নন। একজন দেশপ্রেমিক। ভাষাসৈনিক। একজন শব্দসৈনিক। একজন মুক্তিযোদ্ধা।
তো, প্রাইভেট হাসপাতালগুলো সাধারণ মানুষের সঙ্গে কি রকম আচরণ করছে, এটা সহজেই অনুমেয়। এরা কসাইয়ের চেয়েও জঘন্য। এরা লোভী। এরা মানুষের জীবন-মরণকে ব্যবসার মাধ্যম বানিয়ে ফেলেছে। একশ্রেনীর সরকারী চিকিৎসক, নার্স ও সরকারী হাসপাতালের কর্মচারীর যোগসাজসে এই ব্যবসায়ী গোষ্ঠী সাধারণ রোগেও যতরকম অপ্রযোজনীয় পরীক্ষা করে, এতে রোগী বা তার আত্মীয় স্বজনকে নিঃস্ব হতে হয়।
স্বাস্থ্য সেবা জনগণের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের কতিপয় সুবিধাবাদী, যারা ব্যক্তিস্বার্থে ও ব্যবসায়িক স্বার্থে মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবাকে ব্যবসার মাধ্যম করার ষড়যন্ত করছে। দেশে এপোলো, স্কয়ার, ল্যাবএইড, মডার্ণ ইত্যাদি প্রাইভেট হাসপাতাল হলে সাধারণ মানুষের লাভ কি? এরকম প্রাইভেট হাসপাতালগুলো রক্ত চোষা প্রাণীর মতই মানুষের অর্থ চুষে নেয় ।
একজন দরিদ্র মানুষের পক্ষে কি এসব হাসপাতালে যাওয়া সম্ভব? আমাদের বোঝা উচিত, আমরা কিরকম স্বাস্থ্য সেবা চাই। আমরা কি স্বাস্থ্যকে পণ্য হিসাবে দেখতে চাই? আমরা কি চাই, মানুষ স্বাস্থ্য সেবা না পেয়ে মারা যাক? আমরা কি চাই, সরকারী হাসপাতালগুলো ব্যক্তি মালিকানায় চলে যাক? এসব বিষয় কি সংশ্লিষ্টরা বোঝেন না? এসব বিষয় আমাদের ভবিা উচিত। আমরা যেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারি। সেটা হোক কাম্য। জাতীয় স্বাস্থ্য নীতিতে এ বিষয়গুলো পরিস্কারভাবে উঠে আসা উচিত, যে স্বাস্থ্য সেবা খাত, এটা পণ্য নয়। সরকারী ব্যবস্থাপনায় এ সেবা সাধারণ মানুষের জন্য নিশ্চিত করতে হবে। জাতীয় স্বাস্থ্যনীতিতে সেবাখাতকে প্রাইভেটাইজ করার ষড়যন্ত্র বিষয়ে আমাদের সচেতন হবে। রুখতে হবে ষড়যন্ত্র।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×