somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান

২২ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনা সমৃদ্ধ, মানবিক মূল্যবোধসম্পন্ন, জীবন ও সমাজধর্মী বিষয় বা ঐতিহাসিক ঘটনা অথবা অন্য যে কোন বিষয়ের উপর শিল্পমান সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের জন্য প্রস্তাব আহবান করা হয়েছে।

কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক/পরিচালক/চলচ্চিত্র নির্মাতা/চলচ্চিত্র ব্যক্তিত্ব/সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান/লেখক/চিত্রনাট্যকারদের মূল কাহিনীসহ চিত্রনাট্য, চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা এবং শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব (১০ সেট) চাওয়া হয়েছে।

শর্তাবলী ও সুযোগ সুবিধা

১. কেবলমাত্র বাংলাদেশের নাগরিক অনুদান প্রাপ্তির জন্য বিবেচিত হবেন। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের সকল শিল্পী/কলাকুশলীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিশেষ ভূমিকায় অংশগ্রহণের জন্য যদি কোন বিদেশী শিল্পী/কলাকুশলীর প্রয়োজন হয় তাহলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে উক্ত শিল্পী/কলাকুশলী অংশগ্রহণ করতে পারবেন।

২. নির্মাণাধীন, সমাপ্ত বা মুক্তিপ্রাপ্ত কোন চলচ্চিত্রের চিত্রনাট্য অনুদানের জন্য বিবেচিত হবে না।

৩. অনুদানে নির্মিত/নির্মিতব্য চলচ্চিত্র মৌলিক নয় বলে প্রমাণিত হলে প্রযোজক অনুদান হিসেবে গৃহীত সমুদয় অর্থ ও সেবার মূল্য রাষ্ট্রীয় কোষাগারে প্রচলিত সুদসহ ফেরত দিতে বাধ্য থাকবে- এ মর্মে ১৫০/- (একশ’ পঞ্চাশ) টাকা মূল্যের স্ট্যাপ একটি অঙ্গীকারপত্র দিতে হবে। এ ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট প্রযোজকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

৪. প্রতি অর্থবছরে প্রাপ্ত বরাদ্দের আলোকে সর্বোচ্চ ৫(পাঁচ)টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান প্রদানের জন্য বিবেচনা করা হবে, তবে বিশেষ ক্ষেত্রে এ সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। তন্মধ্যে কমপক্ষে ১ (এক) টি হবে শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অনুদান প্রদানের ক্ষেত্রে সাহিত্য নির্ভর গল্প ও চিত্রনাট্যকে অগ্রাধিকার দেয়া হবে।

৫. তবে কোন বছর প্রয়োজনীয় সংখ্যক ও উপযুক্ত প্রস্তাব না পাওয়া গেলে সে বছরের অনুদান প্রদান বন্ধ অথবা অনুদান প্রদানের সংখ্যা কমানো যাবে।

৬. প্রস্তাবিত গল্প ও চিত্রনাট্য শিশুতোষ না সাধারণ শাখা তা আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং গল্প লেখক/কাহিনীকারের সম¥তিপত্র সংযুক্ত করতে হবে।

৭. অনুদান প্রদানের পরও সরকার যে কোন যুক্তিসঙ্গত শর্ত আরোপ করতে পারবে।

৮. আর্থিক অনুদান ছাড়াও প্রতিটি চলচ্চিত্র নির্মাণের জন্য বিনামূল্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা মূল্যমানের এফডিসি’র সার্ভিস/সেবা প্রদান করা হবে, যা কোনক্রমেই নগদায়ন করা যাবে না এবং বিএফডিসি প্রদত্ত সেবা ব্যতীত অন্য কোন সেবা/সহায়তায় রূপান্তরযোগ্য নয়। অনুদানপ্রাপ্ত ছবি নির্মাণে এফডিসি অগ্রাধিকার প্রদান করবে। শিল্পীদের সিডিউল প্রাপ্তির জন্য চলচ্চিত্রের সঙ্গে জড়িত সমিতিসমূহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

৯. অনুদান প্রাপ্তির জন্য নির্বাচিত এবং অনুমোদিত চলচ্চিত্রের প্রযোজক-কে অনুদান নীতিমালার শর্তাবলীর আওতায় অনুদান প্রদান করা হবে। এক্ষেত্রে চলচ্চিত্র অনুদান কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১০. নীতিমালা অনুযায়ী অনুদানের জন্য বাছাইকৃত কাহিনীর লেখক ও চিত্রনাট্যকার (হারাহারিভাবে) ৫০ হাজার টাকা পর্যন্ত উৎসাহ পুরস্কার পেতে পারেন।

১১. প্রস্তাব উত্থাপনকালে প্রস্তাবক/প্রযোজক/পরিচালক/চিত্রনাট্যকারের স্পষ্টাক্ষরে পূর্ণ নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল ও টেলিফোন ন¤¦র প্রস্তাবের সাথে উল্লেখ করতে হবে। অন্যথায় প্রস্তাব বিবেচনা করা হবে না।

১২. অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সঠিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাবের প্রতিটির ১০ কপি করে জমা দিতে হবে।

১৩. নীতিমালা অনুযায়ী ৯ (নয়) মাসের মধ্যে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণ কাজ সমাপ্ত করতে হবে। তবে বিশেষ অবস্থার প্রেক্ষিতে স্ক্রিপ্টের প্রয়োজনে সরকার উক্ত সময় বৃদ্ধি করতে পারবে।

১৪. একই প্রযোজক/পরিচালককে দুইবারের বেশি অনুদান প্রদান করা হবে না।

১৫. প্রযোজ্য ক্ষেত্রে প্রথমবার অনুদান প্রদানের কমপক্ষে তিনবছর পর ২য় বার অনুদান প্রদান করা হবে।

১৬. অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব ৩০ সেপ্টে¤¦র ২০১২ তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় পৌঁছাতে হবে। উক্ত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত কোন প্রস্তাব/দরখাস্ত গ্রহণ করা হবে না।

আলোচ্য সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: পিআইডি/বাংলাদেশনিউজ২৪.কম
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×