কখনো বুঝিনি আমি এতকাল অন্ধকারকে একমাত্র সত্য জেনে, এতকাল বিরাট এক শুন্য জীবনের একমাত্র ফলাফল জেনে, আমি হারিয়ে গিয়েছলাম, সেই আমাকেই খুঁজে ফিরতে হবে হাজারো ঠিকানায়-
স্বপ্নেও ভাবিনি, সেই তোমার কাছে আমাকে ফিরে আসতে হবে?
গত শ্রাবণের পড়ন্ত বিকেলে, বিশ্বের সর্ববৃহৎ আলোক বর্তিকা কিছুটা ক্লান্ত হয়ে স্থির ভাবে যমুনা বিক্ষিপ্ত পানি গুলোকে স্পর্শ করেছিল। স্থানান্তরিত হয়েছিল স্রোত গুলো আর ভাসমান ঢেউগুলো। একের পর এক ঢেউ ছুটে যাচ্ছিল অচেনা শহরে। হালকা মৃদু মন্দ বাতাস সব মিলিয়ে অপরুপ সাজে সজ্জিত ছিল যমুনা দৃশ্য। গত দিনের মত আজ পরিচিত দৃশ্য গুলো অবকোলন করলাম, হঠাৎ হৃদায়ঙ্গে বেজে উঠে তোমার পথচলা আর হাজারো বার মোবাইলের রিংটোনের আওয়াজ। সবকিছু হারিয়ে গেলেও স্মৃতির মণিকোঠায় যে তাজমহল গড়ে ছিলাম তা আজও নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে আছে তোমার প্রতিক্ষায়। আজ যদি তুমি পাশে থাকতে তাহলে আনন্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম। লেখার শুরুতেই মনে হচ্ছিল যে, বেদনার নীল আকাশ আমার চারিদিকে আবদ্ধ করে রেখেছে। জানি না, আমার এই লেখাটুকু তোমার চোখের পাতায় ভেসে উঠবে কিনা? যদি কখনো ভেসে উঠে তাহলে এই রুপান্তরিত দাড়কাকের জীবন কিছুটা স্বার্থক বলে মনে হবে। চাইলে ফিরে আসতে পার যমুনার তীরে, আমি এখনো তীর্থের কাকের মত পথ চেয়ে আছি তোমার অপেক্ষায়। আর যদি কাহারো জীবন সঙ্গী হয়ে থাক, তাহলে দুর থেকে একটি বার মোবাইলে রিং দিও। আমার ব্যবহৃত নাম্বারটি এখনো বন্ধ করিনি শুধু তোমার জন্য- অনেকে বলে, বন্ধুত্ব গড়ে তোলা আর মঙ্গলগ্রহে বনবাসে যাওয়া এর মত সৌভাগ্যবান ব্যক্তি কে বা হতে পারে।
যমুনা তীর হতে- দাড়কাক....................!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।