মূর্খরা লাভ করে উন্নতি, যোগ্যরা লাভ করে গৌরব। ---রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যর্থ না হওয়ার সবচাইতে নিশ্চিত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ়সঙ্কল্প হওয়া। ----কাজী নজরুল ইসলাম
নৈতিকতার বিপর্যয়ের দিনে যারা নিরপেক্ষতা বজায় রেখে চলেছেন তাদের জন্য সংরক্ষিত আছে নরকের অন্ধকারতম স্থান-----দান্তে অ্যালিঘিয়েরি
ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু ঘৃণা পাওয়া ভিন্ন কিছু অর্জন করা।-----মিনা অ্যান্ট্রিম
মানুষকে বিশ্বাস করো, তারা তোমার প্রতি বিশ্বাসী হবে, মানুষকে বড় ভাব, তারা সত্যিই তোমার কাছে বড় হয়ে দেখা দেবে।----র্যালফ ওয়াল্ডো এমারসন
যে বিদ্যা গ্রন্থের মধ্যেই আবদ্ধ এবং যে সম্পদ অন্যের হস্তগত, প্রয়োজন উপস্থিত হলে সেই বিদ্যা যেমন বিদ্যাই নয়, তেমনই সেই সম্পদও সম্পদ নয়।---চাণক্য
ভ্রমণ হচ্ছে জুয়ার মতো। এর সঙ্গে সবসময় জেতা-হারার প্রশ্ন আছে এবং আমরা যেখানে কিছুই আশা করি না সেখানেই কিছু পাই।--গ্যোটে
সে কিছুই জানে না, কিন্তু মনে করে সে সব জানে। এটি স্পটত রাজনৈতিক পেশাকে বোঝানো হয়েছে। ---জর্জ বার্নার্ড শ
আমার জন্য এটি খুব অবমাননাকর যে আত্মা নিয়ন্ত্রিত হবে ভূগোল দিয়ে।--
জর্জ সান্তায়ানা
লর্ড জোনস বেঁচে থাকার খবর যারা রাখত না, তাদের লর্ড জোনসের মৃত্যুর খবর দেয়ার মধ্যেই সাংবাদকিতার বেঁচে থাকা।---গিলবার্ট কিথ চেস্টারসন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


