বিশ মিনিট হলো ডিভোর্স হয়ে গেলো আমার সাধের বিয়ের...
২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক প্রেম বুকে জমে ছিলো তার জন্য। মেয়েটির জন্য জীবনের সব কিছু ত্যাগ করে পালিয়ে বিয়ে করেছিলাম। নিজ দোকান, আত্মীয় স্বজন, মান সম্মান সব কিছু জলাঞ্জলী দিয়ে তাকে বিয়ে করেছিলাম। প্রেম করেছিলাম প্রায় দুই বছর। তারপর পালিয়ে বিয়ে গত সেপ্টেম্বর মাসে। বিয়েতে দেন মোহর ছিলো একলক্ষ টাকা। দুই মাস পর যখন নিজ এলাকায় ফিরে আসলাম। তখন মেয়েটি চলে গেলো তার বাবা মায়ের হাতে। তারপর থেকে সব কিছু শেষ। আসলে মেয়ে জাতিটাই এরকম, যখন যেখানে থাকে তখন তেমন হয়ে যায়। ভালোবাসার প্রতি বিশ্বাসে উঠে গেলো। যারা শুধুশুধু টাইমপাস ভালোবাসার জালে জড়িয়ে মেয়েদের সবকিছু নিয়ে নেয় তারাই হয়তো ট্যালেন্ট। বাকিরা যারা প্রেম ভালোবাসায় বিশ্বাস রাখি তারা হয়তো আমার মতো বোকারা। জোর করে হোক আর মনগলিয়ে হোক আমি তার এখন কেউ না। সে ডিভোর্স দিয়ে দিলো হাসতে হাসতে! বিনিময়ে আমাকে দেন মোহরের টাকা দিতে হলো। এটাই নাকি বাংলাদেশের আইন। মেয়ে সংসার করতে না চাইলেও দেন মোহর দিতে হবে। (যারা পালিয়ে বিয়ে করবেন তারা আমার মতো এই ভুল করবেন না, দেন মোহর যে ভাবেই হোক কাজীকে টাকা দিয়ে ম্যানেজ করে চল্লিশ-পঞ্চাশ হাজার টাকা করুণ, না হলে মেয়ে পরিবার টাকার লোভে হলেও মেয়েকে ছাড়িয়ে নিবে। মনটা খুব বিপযস্ত। জানি না কিভাবে এই ধাক্কা সামলিয়ে নিবো। জানি না কিভাবে এই কষ্ট মেনে নিবো। কি বা হবে এর শান্তনার ভাষা। একদিকে প্রানপাখী উড়াল দিলো অন্য দিকে টাকা। কেন জীবন এমন হয়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন