somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে গেলেন আলেক্সজান্ডার কোবার্ন (Alexander Cockburn)

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন বিদেশনীতির কট্টর সমালোচক, বামঘেঁষা, আপসহীন তীক্ষ্ণ লেখনীর অধিকারী জনপ্রিয় সাংবাদিক-সম্পাদক আলেক্সজান্ডার কোবার্ন চলে গেলেন। গত দু’বছর ধরে ক্যান্সারে ভূগছিলেন। গোপন রেখেছিলেন সেকথা। ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ তা জানতেন না। চিকিৎসার জন্য গিয়েছিলেন জার্মানির বাদ্‌ সলঝাউসেন-এ। সেখানেই শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭১বছর বয়সী আমেরিকার অন্যতম প্রগতিশীল রাজনৈতিক সংবাদ ম্যানগাজিন ‘কাউন্টারপাঞ্চ’-এর সম্পাদক আলেক্সজান্ডার কোবার্ন।

‘ইরান-কন্ট্রা’ কেলেঙ্কারি থেকে ইরাক আগ্রাসন, লাতিন আমেরিকা থেকে কসভো, প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধবাজ মার্কিন প্রশাসনের মুখোশ খুলে দিতে আলেক্সজান্ডার কোবার্ন-এর কলম ছিল ধারালো। ‘দি নেশন’ এবং ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ নিয়মিত কলম লিখতেন তিনি। ‘কাউন্টারপাঞ্চ’-এ কোবার্ন-এর সহযোগী সম্পাদক জেফ্রি সেন্ট ক্লেয়ার লিখেছেন: ‘তাঁর শরীর ভেঙে পড়ছিল, কিন্তু তাঁর লেখা ছিল বরাবরের মতই তীক্ষ্ণ, ঝরঝরে এবং মারাত্মক।’ গত ১১ই জুলাই ‘দি নেশন’ পত্রিকায় নির্দিস্ট কলমে তাঁর শেষ লেখা ছিল ‘কালচার অব র‌্যাবিড ক্রিমিনালিটি’ শিরোনামে, যেখানে আন্তর্জাতিক ব্যাঙ্কিং ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি লিখেছেন যে এমনকি কড়া নিয়মকানুন জারি এবং সংস্কার করেও এই ব্যবস্থা টিঁকে থাকতে পারবে না, বিপর্যয় অনিবার্য।

১৯৪১ সালের ৬ই জুন স্কটল্যান্ডে তাঁর জন্ম হলেও আলেক্সজান্ডার কোবার্ন জন্মগতভাবে ছিলেন আইরিশ। বড় হয়েছেন আয়ারল্যান্ডে, পড়াশুনা অক্সফোর্ডে। তাঁর বাবা ক্লদ কোবার্ন ছিলেন ইংরাজী সাহিত্যের একজন প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি কমিউনিস্ট হিসাবেও পরিচিত ছিলেন। স্পেনের ফ্যাসিবিরোধী গৃহযুদ্ধের সময় সাংবাদিকতা করতে গিয়ে তিনি ফ্রাঙ্কোর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন। পরিবারের এই বামপন্থী ভাবধারাতেই বড় হয়েছিলেন আলেক্সজান্ডার কোবার্ন।

লন্ডনে তাঁর সাংবাদিকতা জীবন শুরু করলেও ১৯৭২ সালে আলেক্সজান্ডার কোবার্ন আমেরিকায় চলে আসেন। এখানে ‘নিউ ইয়র্ক রিভিউ অব বুকস্‌’, ‘হার্পার্স’, ‘এস্কোয়ার’সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু করেন তিনি। ১৯৭৩ সাল থেকে ‘দি ভিলেজ ভয়েস’ পত্রিকায় ‘প্রেস ক্লিপস’ শিরোনামে কলম লেখা শুরু করার পরে একজন বামঘেঁষা নিবন্ধকার হিসাবে তিনি সুপরিচিত হয়ে ওঠেন। কিন্তু মার্কিন সরকারের ইজরায়েলপ্রীতি এবং প্যালেস্তাইন জনসাধারণের দুরবস্থার প্রতি উদাসীন দৃষ্টিভঙ্গির তীক্ষ্ণ সমালোচক হওয়ার কারণে কর্তৃপক্ষের রোষের মুখে পড়েন তিনি। কর্মচ্যুত হতে হয় তাঁকে।

তবে প্রায় সঙ্গে সঙ্গেই ‘দি নেশন’ পত্রিকায় কলম লেখার সুযোগ পান তিনি। তাঁর ‘বিট দ্য ডেভিল’ নামাঙ্কিত কলমে কোবার্ন মার্কিন প্রশাসনের তথাকথিত উদারবাদী মুখোশকে ফালা ফালা করতেন নিয়মিত। বাবার লেখা একটি জনপ্রিয় উপন্যাস থেকে তিনি এই ‘বিট দ্য ডেভিল’ শিরোনামটি নিয়েছিলেন। ১৯৯৬ সালে বন্ধু জেফ্রি সেন্ট ক্লেয়ার-এর সঙ্গে যৌথভাবে ‘কাউন্টারপাঞ্চ’-এর প্রকাশ শুরু করেন। তাঁদের সুযোগ্য সম্পাদনায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিকল্প ধারার সংবাদ ম্যাগাজিন হিসাবে ‘কাউন্টারপাঞ্চ’-এর জনপ্রিয়তা এখন তুঙ্গে।

আলেক্সজান্ডার কোবার্ন বেশ কয়েকটি বইয়ের লেখক। এরমধ্যে ‘স্টুডেন্ট পাওয়ার‘(১৯৬৯), ‘করাপসানস্‌ অব এম্পায়ার’ (১৯৮৮), ‘এন্ড টাইমস্‌: দি ডেথ অব ফোর্থ এস্টেট’ (২০০৬) প্রভৃতি উল্লেখযোগ্য। তাঁর স্ত্রী এম্মা টেনান্ট ১৯৭৩ সালে মারা যান। কোবার্ন-এর একমাত্র সন্তান তাঁর মেয়ে ডেইজি ‌অ্যালিস কোবার্ন বর্তমান।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×