somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু দিন আগের ঘটনা। মালিবাগ রেলস্টেশনের পাশের এক টঙ্গের দোকানে চা খেতে খেতে পরিচয় হয় মানিক নামের একটা ছেলের সাথে। বয়স ১০-১২ হবে। তার এই ছোট্ট জীবনে বাবাকে কখনোই সে দেখে নাই। বাবার কথা জিজ্ঞেস করাতে কিছুই বলতে পারছিল না সে। অভাবের সংসারে মা কে সাহায্য করার জন্য সারাদিন ঘুরে ঘুরে রাস্তায় পরে থাকা সামান্য মূল্যবান বস্তুগুলো কুড়িয়ে নেয় এবং সেগুলি তার ঝোলায় রাখে। এগুলি বিক্রি করে দিনে কিছু আয় হয় আর তা দিয়ে অভাব মোচনের সামান্য চেষ্টা করে।

সামনে ঈদ, ঈদ নিয়ে তার ভাবনা জানতে ইচ্ছে হল। তাই কথায় কথায় তাকে জিজ্ঞেস করলাম ''কিভাবে কাটাবা ঈদ?'' কিন্তু তার মুখে কোনো কথা নেই। তারপরও তাকে জিজ্ঞেস করলাম ''এইবার ঈদে কি কিনবা?'' এবারো সে চুপ।
আমার বুঝতে বাকি রইল না ভুল মানুষকে ভুল প্রশ্ন করে ফেলেছি। মানিকের মত রাস্তায় রাত কাটানো মানুষদের আসলে ঈদ বলতে কিছু নেই। ঈদ তাদের কাছে আর দশটা দিনের মতই। তাদের পক্ষে সম্ভব না ঈদের নতুন জামা কেনা। ঈদও তারা কাটিয়ে দেয় খালি গায়ে বা ছেঁড়া পুরনো জামা পড়ে।

ঈদকে ঘিরে আমাদের কত আয়োজন, আমাদের জ়ীবনে বয়ে আনে উৎসবের আমেজ অথচ এই পথশিশুরা ঈদের সকল আনন্দ থেকে বঞ্চিত হয়। আর তাই আমরা ShopnoBUZZ এইবার মানিকের মত কিছু সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দ উৎসবে পরিণত করার উদ্যোগ নিয়েছি। আর এই কাজে আমাদের সাথে যোগ দিয়েছে Light of Hope নামের আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ঈদ উপলক্ষে আমাদের কার্যক্রমঃ
ঈদ উপলক্ষে আমরা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা কিনে দিব। চেষ্টা করবো সব শিশুদের মত তারাও যেন নতুন জামা পড়ে হাসি-খুশিভাবে ঈদ উদযাপন করতে পারে।
আমাদের এবারের EID FEST 2013 এর স্লোগান “Little Contribution, Big Smile, Huge Happiness”। আপনার ছোট্ট অংশগ্রহণ পথশিশুদের মুখে ফুটাতে পারে বিরাট হাসি, আর তাদের দিতে পারে পরম আনন্দ।

আমাদের এই কার্যক্রম বৃহৎ পরিসরে করার লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। শুধুমাত্র আমাদের একার প্রচেষ্টা কখনোই কার্যক্রমকে শতভাগ সফল করতে পারবে না, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
আপনি যেভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনঃ
* ভলান্টিয়ার হিসেবে আমাদের এই কার্যক্রমের সাথে নিজেদের যুক্ত করতে পারেন। ০১৬৮৬০৭২৮৪১ নম্বরে সরাসরি যোগাযোগ করুন।
* নিজের সামর্থ্য মত আর্থিক সহযোগিতা আমাদের কাছে বিকাশ করে পাঠাতে পারেন। আমাদের বিকাশ একাউন্টঃ ০১৮৩৬৩৬৩১২৩
* সরাসরি অর্থ প্রদান কিংবা কার্যক্রমের স্পন্সর হতে যোগাযোগ করুনঃ ০১৬৭৪৭১৬৯২০
* নিজের বন্ধু-বান্ধব, সহপাঠী, আত্মীয়স্বজন হতে ফান্ড সংগ্রহ করে এই কাজের জন্য দিতে পারেন। বিভিন্ন এলাকায় আমাদের ভলান্টিয়ার রয়েছে। তাদের কাছে আপনার সংগৃহীত অর্থ জমা দিতে পারবেন।
* ইভেন্টে জয়েন করে বন্ধুদের ইনভাইট করুন।
* এই নোট নিজের ওয়াল এবং বন্ধুদের ওয়ালে শেয়ারের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পর্কে জানান।
* এছাড়া “EID FEST 2013” ইভেন্টের কভার ফটো ও প্রোফাইল পিকচার নিজেরা ব্যবহার করে প্রচারণায় সহযোগিতা করতে পারেন।

EID FEST 2013 সর্ম্পকে নিয়মিত আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ়ে।
https://www.facebook.com/shopnobuzzbd

আমাদের একার উদ্যোগ হয়ত কিছু শিশুর ঈদকে আনন্দে রাঙিয়ে দিবে। কিন্তু আপনাদের সকলের অংশগ্রহণই পারে আরো বেশি সুবিধাবঞ্চিত শিশুর ঈদকে উৎসবে রুপান্তরিত করতে।

ঈদের জন্য তো অনেক টাকার কেনাকাটা করব সবাই, সেখান থেকে কি কিছু টাকা এই শিশুদের জন্য দিতে পারি না????

Eid Fest 2013
Little Contribution, Big Smile, Huge Happiness
Organized by: ShopnoBUZZ
Supported by: Light of Hopes
~Born To Help~

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×