হাসানের "একাকি" গানটি কেউ আমাকে উতসর্গ করলোনা দেখে আমিই আমাকে উতসর্গ করলাম.....

তবুও একাকির ভালোবাসা-পর্ব ১৩
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৬
একদিন সন্ধ্যায় যখন টিউশনি থেকে ফিরছিলাম তখন হঠাত অচেনা নম্বর থেকে একটা ফোন আসে। যেহেতু আমার মোবাইল এ অপরিচিত নাম্বার থেকে একটাও ফোন আসতো না তাই একটু অবাকই হই। তারপর রিসিভ করলে ঐ প্রান্ত থেকে মেয়ের কণ্ঠ আশে। আমিতো আরো অবাক হই। প্রথমে চিনতে পারি নাই। পরে বুঝতে পারি যে হীরা (কল্পিত নাম)। অনেকক্ষণ কথা হয় সেদিন। স্বাভাবিক আলাপ চলে সেদিন।
এরপর থেকে প্রায়ই ফোন করতো হীরা আমাকে। কেমন আছি, কিভাবে দিনকাল যায় এসব। পরেরদিক আমি কম কথা বলতে চাইতাম। কেননা তখন বিলও কাটতো অনেক। কিন্তু ও এসবের চিন্তা না করে আরো বেশি ফোন দিতো। ওর মোবাইল ছিলনা তাই আমিও ফোন দিতে পারতাম না।
একদিন ও ফোন করে ওর হলের নাম আর রুম নাম্বারটা আমাকে বলে। আমি ভেবেছিলাম হয়তো এমনিই বলেছে। কিন্তু পরে বুঝতে পারি যে আমাকে যাওয়ার জন্যই বলেছিল।
আমার অনার্সের সাবসিডিয়ারী পরীক্ষার শুরু হতে কিছুদিন বাকি তখন ও কেন্দ্রের নাম আর রুটিন জিজ্ঞাসা করে। পরে যখন নাম আর রুটিন বলি তখন ও বলে যে ও যাবে। আমি বলি যে আমি নিজেওতো চিনিনা তুমিতো আরো চিনোনা কিভাবে যাবে। বলে যে তার রুমমেটের কাছ থেকে পথ চিনে নিবে।
প্রথমদিন ইংরেজী পরীক্ষা ছিল। ভালোই হয়েছিল। প্রচন্ড রকম ঠান্ডা পরেছিলো সেদিন। ঠান্ডার মধ্যে ৪ ঘন্টা বসে পরীক্ষা দিতে কি পরিমান কস্ট যে হয়েছিলো সেদিন। পরীক্ষা শেষ করেই পরীক্ষা হলের সামনের ছোট একটা দোকিনে দাড়িয়ে এক কাপ চা খাই। চা খাওয়া শেষে একটা সিগারেট ধরাই। ধরানোর পর ভাবতে থাকি যদি এখন হীরা দেখে। কারণ সিগারেট ও একদমই পছন্দ করতো না। ভুলেও ওর সামনে সিগারেট ধরাতাম না।
ঘুরেই দেখি..
(চলবে...)
জান্নাতুল ফেরদাউস বলেছেন:
৫
তবুও একাকি... বলেছেন:
ধন্যবাদ...
গন্ডার বলেছেন:
পর্লাম ৫
তবুও একাকি... বলেছেন:
আপনারেও ধন্যবাদ...
ঝড়ো হাওয়া বলেছেন:
জমছে !
নূর-ই-হাফসা বলেছেন:
প্রতিটা পর্ব পড়লাম।অনেক বছর আগে হলেও সব কিছু চমৎকারভাবে মনে রেখেছেন।পড়তে পড়তে ১৩ পর্বে এসে পড়েছি।কিন্তু দেখি আর নাই।সম্পূর্নটা পড়তে ইচ্ছে হচ্ছে।আর কয় পর্ব আছে?কাহিনীটা ঘুরছে।৫ দিলাম।
তবুও একাকি... বলেছেন:
শুধু ঐটুকুই ভালো লাগলো!!! এত কষ্ট করে এত বড় একটা লেখা দিলাম, তার কিছুই ভালো লাগলো না!!!ধন্যবাদ আপনারেও...
যীনাত বলেছেন:
এখন আর সিগারেট খান না তো!খেলে কিন্তু হীরা কষ্ট পাবে। এই পর্বটাও বেশ ভালো লাগল।৫

















