হাসানের "একাকি" গানটি কেউ আমাকে উতসর্গ করলোনা দেখে আমিই আমাকে উতসর্গ করলাম.....

তবুও একাকির ভালোবাসা-পর্ব ২২
১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২৬
দুজনের মোবাইল ফোন হওয়ার পর আমাদের যোগাযোগটাও অনেক সহজ হয়ে যায়। প্রতিদিন একটা করে সুন্দর এসএমএস দিতে হবে এমন আদেশও আসে, আর মিসকল!!! সারাদিন যখনই সময় পাবো তখনই মিসকল দিতে হবে। তবে কল করার ব্যাপারটা কিছুটা শিথীল থাকে।
কিন্তু সবসময় আমার মিসকল দেয়া হয়ে উঠতোনা। তবে এসএমএস দিতাম প্রতিদিন, হয়তো একটার জায়গায় বেশিই দেয়া হতো। পাল্টা এসএমএসও আসতো। সব ধরনের এসএমএস, কখনো হতো মজার,কখনো রাগ, কখনো বা অভিমান করা এসএমএস। ভালোই চলতে থাকলো আমাদের। দিনে এক কি দুইবার করে ফোন দিতাম। বেশিক্ষণ ধরে কথা বলতাম না। কিইবা বলবো, প্রতিদিন যার সাথে দেখা এবং কথা হয় তাতে করে ফোনে আর কি বলবো। যেদিন হলে যেতাম না ঐ দিন এসএমএস দিলে হতোনা কল করতে হতো। আবার কল করলে আমার বেশি টাকা খরচ হবে এই ভেবে বেশিক্ষণ কথাও বলতোনা।
তখন হলে গিয়ে ওর আসার জন্য অপেক্ষা করতে হতো না। মাঝেমধ্যে আমার দিক দিয়ে কিছুটা সমস্যা হওয়া ছাড়া। ওর একটা এসএমএস প্রায়ই পেতাম। আর সেটা হলো মিসকল মিসকল খেলার জন্য। আমি একটা মিসকল দিবো তারপর ও একটা মিসকল দিবে অনেকটা এরকমই। কিন্তু সবসময় তো আর মিসকল দেয়া যেতোনা।
এভাবেই কেটে গেল অনেকটা দিন। একজন অন্যজনের না হয়ে থাকতে পারায় ভালো হয়তো ছিলাম, কিন্তু মনের দিক কতটুকু ছিলাম জানিনা। তারপরও দিনগুলো কাটছিল এক এক করে, এক অন্য ধরনের কষ্টের মধ্য দিয়ে।
আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম যে যখন আমাদের সম্পর্ক ছিলো তখন আমি ওকে যদি বিয়ে করতে চাইতাম তখন ও কি করতো। উওরে বলেছিলো ও নাকি রাজি হয়ে যেত। কেননা ও রাজি না হলে আমি নাকি ঐ কথাটা আর দ্বিতীয় বার বলতাম না তাই।
এভাব মাসকয়েক পার হলো। ওর মিসকল বা এসএমএস না পেলে কিছুই ভালোলাগতো না। আবার আমিও না দিলে বকা শুনতে হতো। মিসকল, এসএমএস এবং কল এই তিনটি জিনিসের উপর তার প্রভাব বেড়ে গেলো। আর না দিলে খুব কড়া করে কথা বলতো, মন খারাপকরে বসে থাকতো।
আর তখনই আমরা দুজনেই কিছু একটা ধরতে পারলাম। ধরতে পারলাম যে আমাদের পুরাতন সম্পর্কটা আবার নতুন করে বাসা বাঁধতে চাইছে। আমরা দুজনের প্রতি দুজন আবার এবং বেশ ভালোভাবেই দূর্বল হয়ে পড়ছি। কি করবো আর কি করা উচিত দুজনের কেউই বুঝে উঠতে পারছিলাম না।
অবশেষে সিন্ধান্ত এবং সপ্তমবারের মতো সিন্ধান্ত,
যা হবার তাই হবে, তবে তাই হোক...
(চলবে...)
নূর-ই-হাফসা বলেছেন:
কাহিনী শেষ হচ্ছে না।তবে বেশ ভাল লাগছে প্রতিটা পর্ব পড়ে।
মুকুল বলেছেন:
কি হল শেষ পর্যন্ত??? *****
তবুও একাকি... বলেছেন:
@নূর-ই-হাফসা ও মুকুল, ধন্যবাদ...
ফখরুদ্দীন বলেছেন:
আপনি একজন কনফিউসড লাভার। লেখার জন্য তবুও ৫।
তবুও একাকি... বলেছেন:
সময়ের স্বীকার... তবে, ধরি আর ছাড়ি একজনরেইতো...
তবুও একাকি... বলেছেন:
@ছায়ার আলো, যীনাত, খ! -- ধন্যবাদ
এই ব্যাপারে মদন ভাই-র উপদেশ ই ভালো মনে হচ্ছে।
............যেন কোন একসময় মনে হয়.।'পাইলাম, আমি ইহাকে পাইলাম'
তবুও একাকি... বলেছেন:
@শিপু, যদি পারি, তো শক্ত করিয়া ধরিয়াই প্রমাণ করিবো যে, আমি ইহাকে ধরিয়াছি...
ঝড়ো হাওয়া বলেছেন:
প্রেম তুমি কি বলো তো ?কখনো আমার, কখনো আবার অপরিচিত কেউ
আহা! প্রেম তুমি কি বলো তো ?
তবুও একাকি... বলেছেন:
আহা! প্রেম!!
















।
।

