somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বাংলাদেশী জাতীয়তাবাদ

২৪ শে মে, ২০০৭ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান]

বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন শত শত বর্ষ ধরে এদেশের আপামর জনগণের অন্তরে চিরজাগরুক রয়েছে। যুগ-যুগান্তরের দেশ প্রেমিকদের হৃদয়ের মর্মমূলে নিহিত তাদের সব উৎসাহ, উদ্যোগ ও প্রেরণার উৎস এই দর্শন। এই দর্শনে নিহিত রয়েছে বাস্তব আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি--যা দেশের ঐক্যবদ্ধ জনগণকে সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির উপযোগী বাস্তবমুখী ও সময়োচিত শান্তিপূর্ণ বিপ্লরের কর্মসূচি বাস্তবায়নে উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংবদ্ধ করবে; জাতিকে সুনিশ্চিতভাবে অগ্রগতি ও সমৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এবং বিশ্বজাতির দরবারে বাংলাদেশকে মর্যাদা ও গুরুত্বের আসনে সুপ্রতিষ্ঠিত করবে। এর জন্য প্রয়োজন সার্বিক জাতীয় পরিকল্পনার আলোকে সুসংগঠিত ও নিয়মতান্ত্রিকভাবে দেশের বিপুল জনশক্তির ব্যবহার--যে জনশক্তিকে কাজে না লগিয়ে তার অপচয় করা হয়েছে। তবে এতে আশ্চর্যের কিছু নেই যে, গণমুখী কর্মসূচি, দেশের ভেতরের ও বাইরের স্বার্থবাদী মহল ও লোকজনের তীব্র বিরোধিতার সম্মুখীন হবে। কারণ আমাদের প্রগতিশীল ও গণমুখী কর্মসূচি, স্বার্থবাদীদের সমাজ-বিরোধী তৎপরতা ও একচেটিয়া মুনাফা লাভের ঘৃণ্য পথ বন্ধ করে দেবে। সেজন্য গ্রাম পর্যায়ে নারী ও পুরুষ নির্বিশেষে সমাজের সর্বস্তরের ও সব বয়সের প্রতিটি মানুষের কাছে সত্যিকারভাবে পৌঁছানো আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গণ-সাক্ষাতের এই প্রয়াসকে হতে হবে বিরামহীন, ঘনিষ্ঠ ও সমাদৃত। সর্বশক্তিমান আল্লাহ্ তা'আলার করুণাতেই আমাদের লক্ষ্য বাস্তবে রূপ নেবে; তাই এতে ধর্মের যথাযোগ্য মর্যাদা ও প্রধান ভূমিকা থাকতে হবে। একথা স্মরণ রাখতে হবে, আমাদের দর্শন এদেশের মাটি, পানি ও গণমানুষের সঙ্গে একাকার হয়ে রয়েছে এবং তার যে কোন বিচ্যুতি আমাদের জন্য ধ্বংসই ডেকে আনবে। এদেশের মাটি, পানি ও জনগণের মধ্যে যে সুপ্তশক্তি নিহিত রয়েছে, তাকে সংঘবদ্ধ ও সমন্বিত করার জন্য বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাতে হবে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল

লিখেছেন সামিয়া, ১২ ই মে, ২০২৬ সকাল ১০:৪৭


মাঝে মাঝে জীবন আসলে খুবই অদ্ভুত রকম সুন্দর। প্রতিদিন একই রাস্তায় হাঁটতে হাঁটতে, একই আকাশ দেখতে দেখতে হঠাৎ কোনো একদিন মনে হয় পৃথিবীটা বদলে গেছে। মানুষ বদলায় না, বদলে যায়... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×