আজ ২৩ এপ্রিল বিশ্ব পুস্তক দিবস। ১৯৯৬ সালে জাতিসঙ্ঘ উইলিয়াম শক্সপিয়ারের জন্মদিন ২৩ এপ্রিল দিনটিকে বিশ্ব পুস্তক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়।
প্রধানত বই এর প্রচার ও প্রসারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। তাছারা লেখকরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন—এটাও এ দিন পালন করার আরো একটি লক্ষ্য। আসলে, লেখক-প্রকাশক-পাঠকদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে বিশ্ব পুস্তক দিবস উদ্যাপন। এ বছর নিয়ে ১৬তম বিশ্ব পুস্তক দিবস পালন করা হচ্ছে সারা বিশ্বে।
সাধারণ মানুঝের মধ্যে বই পড়ার অভ্যাস ভীষণভাবে কমে গেছে। তাই সঠিক সময়েই জাতিসঙ্ঘ বিশ্ব পুস্তক দিবসের ভাবনা সারা বিশ্ব ছড়িয়ে দিয়েছে। বইপত্রের প্রচার ও প্রসারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে আছে:
# সব ভাষায়, বই-পত্র-পত্রিকা পাঠের অভ্যাসকে বাড়ানো;
# সব বয়সের মানুষের মধ্যে পাঠের অভ্যাস বাড়ানো;
# সকল পাঠকের মধ্যে বইপত্র ছড়িয়ে দিতে হবে যাতে পাঠের অভ্যাস উল্লেখজনকভাবে বাড়ে;
# সারা বছরই ছোট ছোট স্থানে, ক্লাবে, অফিসে বই মেলার আয়োজন করা;
# সম্ভাব্য পাঠকের হাতের নাগালের মধ্যে বই-পুস্তক নিয়ে যাওয়া যাতে বই এর প্রসারের সাথে সাথে পাঠেরও অভ্যাস বাড়ে।
আজ ২৩ এপ্রিল আপনি অন্তত একটা বই কিনুন। একটা বই সন্তানকে, স্ত্রীকে বা কোন প্রিয়জনকে উপহার দিন। দিবসটিকে স্মরণীয় করে রাখুন।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।