somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

অপুষ্টি--ইন্ডিয়ার লজ্জা

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্ডিয়াতে অপুষ্টি এবং শিশু মৃত্যুর হার এশিয়াতে সর্বোচ্চ।
ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লী এবং আশেপাশে হাজার হাজার মানুষ বস্তিতে বসবাস করে। এই সমস্ত বস্তিবাসী শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে। তাদের পক্ষে দুইবেলা খাদ্য সংগ্রহ করা একটা বিলাসিতার ব্যাপার। এই সমস্ত বস্তির শিশুগুলিকে দেখলে বয়সের তুলনায় খুবই ছোট দেখায়। ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম করাই তাদের জীবন, আর অপুষ্টি তো তাদের কাছে একটি অপরিচিত শব্দ।

অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠীর উপর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট এই করুণ চিত্র তুলে ধরেছে। দারিদ্র, অপুষ্টি ইত্যাদি ইন্ডিয়ার জন্য একটি সুপরিচিত সত্য। প্রায় দুই দশক আগে পর্যন্ত ইন্ডিয়া বিশ্বের দরিদ্রতর দেশগুলির মধ্যে স্থান লাভকারী একটি অন্যতম রাষ্ট্র। কিন্তু বৈপরীত্যটা হচ্ছে, ইন্ডিয়া এখন ক্রমবর্ধমান দ্রুততম ডলার অর্জনকারী রাষ্ট্র। অন্যদিকে কোটি কোটি ইন্ডিয়ান এখনও চরমভাবে অপুষ্টিতে ভুগছে।

ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতি সাম্প্রতিক অপুষ্টির উপর একটি গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এই রিপোর্টে দেখা যাচ্ছে শতকরা ৪২ ভাগ ইন্ডিয়ান শিশু চরম অপুষ্টিতে ভুগছে, যা কিনা ইন্ডিয়ার চরম দারিদ্রকে প্রকটভাবে প্রকাশ করেছে। সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ, আর দ্বিতীয় দ্রুতগতির ক্রমবর্ধমান অর্থনীতির দেশ ইন্ডিয়ার বৈপরীত্য, সমস্যা এবং সংকটকেই চরম সত্যরূপে প্রকাশ করে। এখানে গণতন্ত্র অপুষ্ট জনগণের দিকে তাকিয়ে বিদ্রূপ করে, আর অপুষ্ট জনগণ গণতন্ত্রের দিকে সকরুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে।

ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মধ্যে ২৫ বছরের কম বয়সী মানুষের সবচাইতে বৃহৎ দেশ। ইন্ডিয়ার অর্থনীতির গালভরা গল্প, এই বৃহৎ জনগোষ্ঠীর পুষ্টি-হীনতা ম্লান করে দেয়। সামরিক আর অ-উৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস না করেই, ইন্ডিয়ান সরকার খাদ্য নিরাপত্তা আইন নামে একটা আইন পাশ করেছে। কিন্তু এই আইন কোন সুরক্ষা দিবে বলে মনে হয়না। ইন্ডিয়ার কোটি কোটি মানুষকে অপুষ্টির হাত থেকে বাচাতে হলে, সামরিক খাতে ব্যয় কমাতে হবে। আর সামরিক খাতে ব্যয় কমাতে হলে, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলতে হবে। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, পাকিস্তান ইত্যাদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তোলতে হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্কই, ইন্ডিয়ার জনগণের অপুষ্টি দূর করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×