somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আব্রাহাম লিংকন হত্যাকান্ড -- দ্বিতীয় পর্ব

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যখন নাটক দেখছিলেন, তখন বিশিষ্ট নাট্যাভিনেতা জন উইলকেস বোথ তার ৩/৪ ফুট পিছন থেকে সরাসরি মাথায় গুলি করে। এর পরেরদিন সকাল ৭:২২ মিনিটে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ফোর্ড'স থিয়েটারে উল্টাদিকে পিটার্সন হাউসে মারা যান। বোথ নাটকীয় ভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে স্বক্ষম হয়ে ছিল। ফলে তাকে আটক করতে ইতিহাসের সর্ব বৃহৎ অভিযান চালাতে হয়, এতে ১০ হাজার সৈন্য, গোয়েন্দা ও পুলিশ অংশ নেয়।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকারী জন উইলকেস বোথ ১৮৩৮ সালে মেরিল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি কনফেডারেটদের সমর্থক হলেও গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন। বোথ প্রথম ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট লিংকনকে অপহরণ করে কনফেডারেট রাজধানী রিচমন্ডে নিয়ে যাবে। ১৮৬৫ সালের ২০ মার্চ বোথ ও তার ছয় জন সহকারি একটা নির্দিষ্ট জায়গায় প্রেসিডেন্ট লিঙ্কনের জন্য অপেক্ষা করছিলো। কিন্তু প্রেসিডেন্ট যে কোনো কারণেই হউক নির্দিষ্ট সময়ে ঐ স্থানে না আসাতে তাদের পরিকল্পনা সফল হয়নি।

ঘটনার রাতে প্রেসিডেন্ট লিংকন, তার স্ত্রী মেরি, একজন আর্মি অফিসার তার নাম হেনরি রাথবন, তার ফিয়াঁন্সে ক্লারা হ্যারিস ফোর্ড'স থিয়েটারের প্রেসিডেনশিয়াল স্পেশ্যাল বক্সে বসে নাটক দেখছিলেন। প্রেসিডেন্ট লিংকন অবশ্য একটু দেড়িতে এসেছিলেন, তবে খুব ভালো মুডে ছিলেন, নাটক খুব উপভোগ করছিলেন।

রাত ১০:১৫ মিনিটে জন উইলকেস বোথ প্রেসিডেন্ট বক্সে ঢুকেই তার .৪৪ ক্যালিবারের ডেরেনজার পিস্তল দিয়ে প্রেসিডেন্ট লিংকনের মাথার পিছনে একটি মাত্র গুলি করেন। আর্মি অফিসার রাথবন প্রেসিডেন্টকে রক্ষার জন্য এগিয়ে আসলে বোথ তাকে ছুরি দিয়ে আঘাত করে লাফ দিয়ে মঞ্চে উঠে যায়। মঞ্চে উঠে বোথ চিৎকার করে বলতে থাকে, “Sic semper tyrannis!” এটা একটা ল্যাটিন বাক্য যার অর্থ হচ্ছে, অত্যাচারী শাসককে সব সময় ক্ষমতাচ্যুত করতে হবে। জুলিয়াস সিজারকে হত্যা করার সময় ব্রুটাস এই বাক্যটা বলেছিলো। হল ভর্তি দর্শক প্রথমে মনে করে ছিল এটা নাটকেরই অংশ কিন্তু ফার্স্ট লেডির চিৎকারে তাদের ভুল ভাঙ্গে। এরমধ্যে পরে যাওয়াতে বোথের পা ভেঙ্গে যায়। সে ঘোড়ায় করে ওয়াশিংটন ডিসি থেকে পালিয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×