somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়সমূহ - ৪

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্লেসি বনাম ফার্গুসন [১৬৩ ইউ এস ৫৩৭ (১৮৯৬)]
হোমার অ্যাডলফ প্লেসি -- আবেদনকারী
জন ফার্গুসন -- রেসপন্ডেন্ট
রায় ঘোষণার তারিখ: মে ১৮, ১৮৯৬
বিচারপতি হেনরী বি. ব্রাউন ৭-১ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

মামলার বিবরণ
রেলগাড়িতে সাদা এবং কাল মানুষদের জন্য পৃথক পৃথক কামরার ব্যবস্থা করে লুইজিয়ানাতে সেপারেট কার এক্ট (Separate Car Act) আইন পাস করা হয়। আফ্রিকান বংশোদ্ভূত হোমার অ্যাডলফ প্লেসি ট্রেনের টিকেট কেটে সাদাদের জন্য নির্ধারিত কামরায় বসেন। তাকে সাদের জন্য নির্ধারিত কামরা থেকে নেমে কালোদের জন্য নির্ধারিত কামরায় যেতে বললে, সে যেতে অস্বীকার করে। ফলে আইন ভঙ্গের জন্য তাকে গ্রেফতার করা হয়।

সেপারেট কার এক্ট (Separate Car Act) সংবিধানের ১৩শ এবং ১৪শ সংশোধনীর পরিপন্থী, সুতরাং তার গ্রেফতার বেআইনি এই অভিযোগে হোমার অ্যাডলফ প্লেসি এই মামলা দায়ের করেন।

বিচার্য বিষয়
(১) সেপারেট কার এক্ট (Separate Car Act) এ বর্ণ বিভাজন মূলক যে বিধান রাখা হয়েছে তা সংবিধানের ১৪শ সংশোধনীতে নাগরিকদের বিশেষাধিকার, দায়মুক্তি এবং সমান সুরক্ষা পাওয়ার বিধানকে অসাংবিধানিক ভাবে লঙ্ঘন করেছে কি ?

রায়
বিচারপতি হেনরী বি. ব্রাউন ৭-১ সংখ্যাগরিষ্ঠ রায় প্রদান করেন।

বিচার্য বিষয়ের উত্তর--না। সেপারেট কার এক্ট (Separate Car Act) যুক্তরাষ্ট্র সংবিধানকে লঙ্ঘন করে নাই। বরং সংবিধানের সীমারেখার মধ্যেই প্রণীত হয়েছে। সাদা এবং কালোর জন্য সমান কিন্তু পৃথক ব্যবস্থা সংবিধানের ১৪শ সংশোধনীর বিধানকে লঙ্ঘন করে নাই। সংখ্যাগরিষ্ঠ বিচারক বর্ণ বিভাজন মূলক আইন সেপারেট কার এক্ট (Separate Car Act) বহাল রাখার পক্ষে মত দেন। বিচারপতিরা অভিমত দেন, সুযোগ-সুবিধা যদি সমান হয়, তা হলে সাদা এবং কালোর জন্য পৃথক ব্যবস্থা সংবিধানের ১৪শ সংশোধনীর পরিপন্থী নয়। বিচারপতিরা অবশ্য এই যুক্তিটা মেনে নেন যে সংবিধানের ১৪শ সংশোধনীর উদ্দেশ্য হল, আইনের চোখে সব বর্ণের মানুষ সবদিক থেকে সমান। তবে বিচারপতি ব্রাউন তার রায়ে উল্লেখ করেন, মানুষের বর্ণের ভিত্তিতে যে পার্থক্য, তা দূর করা সংবিধানের ১৪শ সংশোধনীর উদ্দেশ্য না। অথবা রাজনৈতিক ভাবে সমান আর সমাজে এক সাথে উভয় বর্ণের মানুষের মেলামেশা এক জিনিষ না। অথবা দুই বর্ণের মানুষকে এক সাথে মিশ্রিত করা উভয় বর্ণের মানুষের কাছে অসন্তোষজনক হতে পারে। রায়ের শেষ কথা, বর্ণের কারণে পৃথক ব্যবস্থা বেআইনি বৈষম্য নয়।


বিশ্লেষণ
১৯৫৪ সালে ব্রাউন বনাম বোর্ড অফ এডুকেশন মামলায় এই রায় বাতিল হয়ে যায়। এই রায়ের ভিত্তি ছিল "পৃথক কিন্তু সমান (separate but equal)" এই মতবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×