আমার প্রিয় পোস্ট

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর

সিলেটী - একটি স্বতন্ত্র ভাষা

২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৮

শেয়ারঃ
0 1 0




“কিতা কইরা?” – কথাটা শোনার পর বুঝতে হবে সিলেটীতে কেউ আপনাকে এটা জিজ্ঞেস করছে। লন্ডন বা ডাবলিনে থাকলে ভাষার এই টান বা accent এর সাথে আপনাকে পরিচিত হতেই হবে। “বাংলার” এই রূপান্তর কেন এবং কিভাবে হল? প্রশ্নটা পুরোপুরি ভুল হলো মনে হচ্ছে। আমি জানতাম যে, এটা বাংলা ভাষার একটা আঞ্চলিক রূপমাত্র। আমি আসলে ভুল জানতাম!

সিলেটী শুধুমাত্র বাংলাভাষার একটি আঞ্চলিক রূপ নয় মোটেই। এটাকে আসামী ভাষারও একটা উপভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। সবচেয়ে বড় ব্যাপার, সিলেটীকে কোন কোন ভাষাতত্ত্ববিদরা একটি আলাদা ভাষার মর্যাদা দিয়েছেন। বাংলা ও আসামী ভাষা থেকে সিলেটী অনেকাংশে আলাদা। এগুলোর মধ্যে রয়েছে পারস্পরিক সমঝোতার অভাব। Linguistics এর কথা অনুসারে, lack of mutual intelligibility

খ্রিষ্টীয় ৪র্থ থেকে ১২শ শতাব্দীতে সিলেট প্রদেশ ছিল ঐতিহাসিক কামাপুরা রাজ্যের অন্তর্গত। ঐ রাজ্যের অন্তর্গত অন্য ভাষার সাথে (যেমন আসামী ভাষা) সিলেটী ভাষার মিল থাকাটা অস্বাভাবিক নয় মোটেই। কিন্তু পূর্ব ইন্দো-আরিয়ান গোত্রের অন্য ভাষাসমুহের (যেমন বাংলা) সাথে সিলেটী ভাষার প্রধান পার্থক্য ঘর্ষ-ব্যঞ্জন ধ্বনি। সিলেটী ভাষায় এই ঘর্ষণজাত ধ্বনির (fricative sounds) প্রাধান্য অনেক বেশী কিন্তু breathy voice stops এর ঘাটতি বিরাজমান। রয়েছে আরবী, হিন্দি, ফারসী, বাংলা এবং আসামী ভাষা থেকে ধারকৃত প্রচুর শব্দ। যদিও সিলেটী ভাষা এখন লেখা হয় বাংলা হস্তলিপি (Bengali script) অনুসারে, সিলেটী ভাষার কিন্তু ছিল নিজস্ব হস্তলিপি। এই হস্তলিপির নাম ছিল সিলেটী নাগরী (Sylheti Nagari)। এটা এখন বিলুপ্তপ্রায়। বলা হচ্ছে, এই হস্তলিপির উৎপত্তি বিহারের কাইথি হস্তলিপি (Kaithi script) থেকে। সিলেটী নাগরী জালালাবাদি নাগরী, মুসলমানি নাগরী, ফুল নাগরী ইত্যাদি নামেও পরিচিত। এই হস্তলিপিতে ছিল ৫টি মুক্ত ও ৫টি অমুক্ত স্বরবর্ণ এবং ২৭টি ব্যাঞ্জনবর্ণ।



 

প্রকাশ করা হয়েছে: অন্বেষণ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: ওহ ! প্রথম প্লাস ! কি অদ্ভুত অনুভূতি !

২. ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:৪৩
বাফড়া বলেছেন: ই ই ই ই ই ই ঈ ই ই ই ঈ ই ই ই ঈ ই ই ....... এই পোস্ট কেমনে মিস করলাম.... থ্যংস ব্রো... আমার চোখে পানি আনালেন... আমার নিজের ভাষা অথচ আমরা নাদান রা তার বর্ণমালা গুলাই অবহেলায় ভুলে গেছি!!!! আমরা আজকাল আর খাটি সিলেটী তে কথা বলি না!!!! শেইম অন আস!!!!

সিলেটীদের বর্ণমালা হারায়ে যাওয়ার মূল কারণ হল সিলেট একসময় আসামের সাথে ছিল... তখন সিলেটীরা তারা যে অহমিয়াদের থেকে আলাদা এইটা প্রকট ভাবে প্রকাশ করার জন্য সিলেটী বর্ণমালা টা ব্যাভার করত মনের আনন্দে... পরে যখন সিলেট আসাম থেকে আালাদা হয়া যায় তখন আরা এইটা দেখানোর দরকার রইলো না যে সিলেট আাসাম থেকে বা সিলেটীরা অহমিয়াদের থেকে আলাদা..। সেই থেকেই সিলেটী বর্ণমালার ব্যাভার কমতে থাকে!!! আর আজ সিলেটী ভাষার বর্ণমালাই হারিয়ে গেছে!!!! দুঃখজনক... বর্ণমালা হারিয়ে যাওয়া যেকোন ভাষার জন্যই দুঃখজনক!!!
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: আপনার অনুভূতিকে শ্রদ্ধা করছি। এটা আপনার নিজস্ব ভাষা। আপনি গর্বিত অনুভব অবশ্যই করবেন।

তথ্যের জন্য অনেক ধন্যবাদ। সিলেটীদের বর্ণমালা হারায়ে যাওয়ার মূল কারণ হিসেবে আপনার একটা কথাই অনেক কিছু বলছে--

"......তখন আর এইটা দেখানোর দরকার রইলো না যে......"

৩. ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:৪৫
ইমন জুবায়ের বলেছেন: ফ্র্ট পেজে এলে আরও + পাবে।
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম ইমন ভাই।

০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: আপনার "জ্ঞানের সীমাবদ্ধতা" নিয়ে লেখাটি পরেছি আগেই। আমি আমার ব্লগেই আটকা আছি আপাতত। মুক্তি পেলেই মন্তব্য নিয়ে যাব।

ধন্যবাদ।

৫. ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:৪৯
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ফরিদের পোস্ট টা দেখতে পারেন চাইলে এবিষয়ে

আর থ্যংকিউ আমার মাতৃভাষা নিয়ে পোস্ট টা দেয়ার জন্য..। মেনি মেনি থ্যংস...।
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: দেখলাম। ধন্যবাদ।

তথ্যের সমৃদ্ধতা চিন্তার ব্যাপকতাকে বাড়ায়। আর তারপর মনূষ্য-প্রবৃত্তির বশবর্তী না হলেই মুক্তি।

০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ শূন্য আরণ্যক !

৭. ১২ ই মে, ২০০৯ বিকাল ৫:২৯
শয়তান বলেছেন: বাফড়া দেখি বেজায় খুশি
১৩ ই মে, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: অমূল্য ও যথাযথ কারণ ! আপনিও কি নন? :-?

৮. ১২ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৯
ট্র্যানজিস্টার বলেছেন: সিলেটি ও চিটাগনিয়ান দুটি পৃথক ভাষা, লেখক যাকে বলেছেন ল্যাক অভ মিউচ্যুয়াল ইনটেলিজিবিলিটি, সেই ক্রাইটেরিয়ায়।

প্লাস।
১৩ ই মে, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: যথার্থ আপনি।

ধন্যবাদ।

১৩ ই মে, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: খবর সব ভালা। ভালা আছু নি। ভালা থাকিও। :)

১০. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: জোস লাগলো লিখা পড়ে। জানলাম অনেক কিছু। টানা ৫ বছর প্রতি শীতেই আব্বু আর আমি সিলেট যেতাম। দুজনেরই কেন যেন ভালো লাগত। হুটহাট প্ল্যান করে চলে যাওয়া হত। রাতে রওনা হয়ে পরদিন সারাদিন ঘুরে পরে ঢাকা ফেরা।
১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: সিলেট আসলেই সুন্দর। ধন্যবাদ বন্ধু।

১১. ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:০৫
বাংলার শয়তান বলেছেন: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজে সিলটি হয়েও জানতাম না এই সম্পর্কে। আপনার এই ব্লগ এর ফলে জানতে পারলাম অনেক কিছু। +++
২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১২. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:৫১
ইমন জুবায়ের বলেছেন: এবার তাহলে চট্টগ্রাম নিয়ে একটা লেখা দাঁড় করাও। চট্টগ্রাম নিয়েও বেশ কৌতূহল রয়েছে ব্লগে।
২৮ শে মে, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: অচিরেই দিচ্ছি ইমন ভাই। কয়েকদিনের মধ্যেই।
অনেক ধন্যবাদ।

১৩. ২৮ শে মে, ২০০৯ বিকাল ৪:৩০
কাজল রশীদ বলেছেন:
অবশ্য আগে জানতাম তবে নতুন করে জানার জন্য অসংখ্য ধন্যবাদ
আরো বিস্তারিত তথ্য নিয়ে আসবেন এই কামনায়..........
২৮ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: আসলে শুধু কিছু কৌতুহল থেকেই.....বিস্তারিত আনার যোগ্যতা বোধহয় নেই।
ধন্যবাদ আপনাকে।
স্বাগতম ও শুভকামনা।

১৪. ৩১ শে মে, ২০০৯ সকাল ১১:২৬
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: একজন মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন।

আগামী কালকের মধ্যে ১৬ ব্যাগ রক্ত লাগবে। কারো আশেপাশে এই গ্রুপের রক্তদাতা বা দিতে সক্ষম কেউ থাকলে অনুগ্রহ করে বলুন, অনুরোধ করুন।

রক্তের গ্রুপ AB+

অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন

মেহেদী আল আমিন
০১৭২৩২২৬৭৮৫
১৫. ৩১ শে মে, ২০০৯ সকাল ১১:৩৮
বৈকুনঠ বলেছেন: @শিমুল সালাহউদ্দিন , আশা করি আপনি রক্ত যোগাড় করতে সক্ষম হবেন। আমার এবি পজিটিভ। দেশে থাকলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ কর্তাম। কিন্তু যতদুর জানি এই গ্রুপটা খুবেকটা আনকমন না। কারন দেশে থাকতে সময় প্রায়ই আমার রক্ত দেওয়ার জন্য ডাক পরত। ফলে আমার এইরকম একটা ধারনা হয়া গেছে। আশা করি সহ ব্লগাররা সিমপ্যাথির সংগে দেখবেন ব্যাপারটা
১৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩০
হায়রে দুনিয়া বলেছেন: ভাল ব্লগ।

সিলেটি একটা আলাদা ভাষা, এইটা নিয়ে আমি অনেকের সাথে তর্ক করছি কিন্তু ওই সব বলদ মানতে চায় নাই।

ফ্লুয়েন্ট সিলেটি (বিশেষ করে হবিগঞ্জের সিলেটি) বুঝা একটা প্রায় অসম্ভব ব্যপার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: হুম। বেশ আক্ষেপ ও ক্রোধ প্রতীয়মান হচ্ছে আপনার এককালের বিতার্কিকদের প্রতি।

হায়রে দুনিয়া! আনন্দে থাকুন।

১৭. ০৮ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩৭
প্রাকৃত বলেছেন: আগে চোখে পরে নাই। অনেক ধন্যবাদ।

প্রিয়তে....
০৮ ই মার্চ, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: শুভেচ্ছা, প্রাকৃত।

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
থেমে গেছে। কেউ নেই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ