আমি ডুবতে রাজি আছি....
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
![]()
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি,
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো,
রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেঁড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥
![]()
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অপ্সরা বলেছেন:
সবার আগে বলে দেই এটা আমার খুবই প্রিয় গান ভাইয়া।মনে হয় সবথেকে প্রিয়।
লেখক বলেছেন: দাও ছেঁড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি
ইমন জুবায়ের বলেছেন:
এটা আমারও খুবই প্রিয় গান
লেখক বলেছেন: ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে
লেখক বলেছেন: আচ্ছা!
গলাটা শাহানা বাজপায়ী! 'তোমাদের' শান্তিনিকেতনের!
হাসান মাহবুব বলেছেন:
Shahana'r konthe robindrosangit valo lage.
লেখক বলেছেন: ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
অন্ধ আগন্তুক বলেছেন:
আমারো সবচে প্রিয় গানের একখানা.................. ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে
লেখক বলেছেন: সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে ![]()
সন্ধি বলেছেন:
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
এই জায়গাটাতে অসাধারন গায়কি শাহানার ...
গানটা প্রতিদিন শোনা হয় বার কয়েক ।
গানটা শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয় আকাশ...
লেখক বলেছেন: হুম। আছি জাগি সকল রাত্রিবেলা।
ধন্যবাদ। সন্ধি।
সন্ধি। ধন্যবাদ।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
একটা প্রিয় গান। গানটা খুব বেশি দিন আগে থেকে শুনছি না।
প্রথম শোনার পর তেমন কিছু বুঝি নাই কিন্তু সাথে সাথেই আবার শুনি এবং শেষে দেখলাম একটা সারা বেলা এই গানটাই মূলত শুনেছি।
এখন প্রতিদিন শুনি না, কিছু দিন পর পর শুনি।
রবি বাবু দ্য ডেনজারাস হা হা হা হা হা
লেখক বলেছেন: রবি বাবু দ্য ডেনজারাস! ওহ্!
অপ্সরা বলেছেন:
তুমি কি গান গাও ভাইয়া????
লেখক বলেছেন: নাহ্! তবে আমার মন গায়! একা একাই! ![]()
লেখক বলেছেন: তারার হাসি। সে কেমন আছে? ভালো?
একরামুল হক শামীম বলেছেন:
প্রিয় একটা গান
লেখক বলেছেন: ধন্যবাদ, শামীম ভাই।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেঁড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥
কি অসাধারন।
খুব প্রিয়।
শুভেচ্ছা আকাশ।
লেখক বলেছেন: আমি তুফান পেলে বাঁচি। আমি ডুবতে রাজি আছি।
শুভেচ্ছা, আপু।
লেখক বলেছেন: দাও ছেঁড়ে দাও। শুনবে। শুনবে।
প্রিয় পাথুরে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: .
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
এই গানটা শুনলে কেমন জানি সুখ সুখ একটা অনুভূতি হয়। পুরুষ কন্ঠে শুনেছিলাম (কার কন্ঠ সেটা মনে নেই) তবে ওটা বেশি ভালো লাগে।
রবি ঠাকুর অসাধারন সব গান লিখে গেলেন।
লেখক বলেছেন: হুম। তাই? আমার নারী কণ্ঠেই ভালো লাগে। কারণটা স্বাভাবিক!
রবি ঠাকুর। রবি ঠাকুর। তিনি কী করে গেলেন!
লেখক বলেছেন: রবীঠাকুর কী যে ভজে গেলেন!
শুভকামনা, মকসুদ ভাই।।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
উহুঁ হলো না, আপনি ছেলে বলে নারী কন্ঠ ভালো লাগে আর আমি মেয়ে বলে ছেলে কন্ঠ ভালো লাগে বিষয়টা সেটা না। সব পুরুষ কন্ঠই আমার কাছে ভালো লাগে না।
আমি যার গানটা শুনেছিলাম সেটা আমার কাছে মনে হয়েছিলো যে গানটাতে আরো বেশি প্রাণ আছে-আনন্দ যেনো উচ্ছলে পড়ছে।
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
রবি ঠাকুর বেঁচে থাকলে উনাকে প্রশ্নটা করা যেতো।
লেখক বলেছেন: বাপ্রে! বিষয়টা যে সেটা ওটা আমি কখন বললাম! ![]()
এ্যান্টি-পুরুষ মনে হচ্ছে! সেটাও স্বাভাবিক!!
রবি ঠাকুর বেঁচে থাকলে নারী-জাতির প্রশ্নের উত্তর দেয়ার আগেই মরে যেতে চাইতেন!!
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
গররররররররররররররররররররররররর রবি বাবুকে পেলে আমি উনার গানের বিষয় নিয়ে বলতাম।
এত্ত বেশি বুঝেন কেনো?
মাথা ব্যাথা-ঝগড়া করতে ইচ্ছে করছে না
লেখক বলেছেন: হুম! ঝগড়া! এরকম সময় সবচেয়ে ইফেক্টিভ পন্থা হলো কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনা! ![]()
আমি খুবই কম বুঝি মেঘ-বৃষ্টি!
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
লেখক বলেছেন: হ্যাঁ, নির্ঝর।
মে ঘ দূ ত বলেছেন:
আমারো খুব পছন্দের একটা গান। +++++
বাইরে হুহু ঠান্ডা আর সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। জানালার সারশীতে বৃষ্টির ছোট ছোট বিন্দু। এ সব কিছু ছাপিয়ে কানে বাজছে শাহানার "তোমার খোলা হাওয়া"। হ্যাঁ শুনছি এখন।
লেখক বলেছেন: বাইরে হুহু ঠান্ডা আর সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। জানালার সারশীতে বৃষ্টির ছোট ছোট বিন্দু।
আহ্!
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















