ঘরটায় অনেকগুলি দরজা
ঘরটায় অনেকগুলি দরজা।
একটিই কেবল বেরুনোর পথ -
ও দরজাটা বিলক্ষণ চিনি।
একটি দরজা দিয়েই নাকি যাওয়া যায় নিশীথের সূর্যের দেশে
কিংবা অ্যালিসের আশ্চর্য শহরে।
সেই দরজাটাই খুলতে পারছি না ...
- ইমন জুবায়ের
Getaway
Entrances galore, the room possess.
Yet a single getaway –
So familiar that is.
Doorway is it!
To the land of midnight sun?
Or Alice? In the wonderland!
O closed it is! To my incapability!
এ শহরে
এ শহরে পাতা খসার শব্দ শোনা যায় না।
এমনই অ-নির্জন এ শহর!
পাতা খসার শব্দ শোনা হয়তো তেমন জরুরি কিছু নয়-
তবুও সেরকম প্রাকৃতিক শব্দ শুনলে
বেঁচে আছি বলেই মনে হয় ।
পাতা খসার শব্দ এই শহরে শোনা যায় না
পাতারা তবু ঝরে যায় হেমন্তকাল এলে -
ফুটপাতে পড়ে থাকে অজস্র হলদে পাতার লাশ।
ওদের উড়িয়ে নিয়ে যায় চৈত্রের তপ্ত বাতাস;
কিংবা পিষে মারে এ শহরের দ্রুতগামী মানুষের পা ...
এ শহরের এমনই অদ্ভুত রীতি ...
রাস্তার দু-ধারের গাছগুলোও মলিন
আর-
কেবলি পোড়া পেট্রোলের গন্ধ
কেবলি পোড়া পেট্রোলের গন্ধ
কেবলি পোড়া পেট্রোলের গন্ধ ...
এসবের মধ্যেই জন্ম হয় বসন্তে নতুন পাতার ...
- ইমন জুবায়ের
Vociferous City
O poor vociferous city!
Resonance of falling leaves, they are distant –
Muffled! Owing to you!
Crucial? Is it? To listen to them?
It’s not, perhaps.
Except the sound of nature,
Makes you feel existent.
Distant, the sound of a falling leaf,
Secluded, it is, in this city.
Yet they fall,
Fall like ghosts during autumn.
Scattered dead bodies around –
The bodies of departed leaves,
Throughout the pathway.
Blistering breeze drifts them away;
Hasty humans shatter.
Such an enigma, the city…
Pallid trees, alongside the streets
And –
Just the stink of burnt gasoline
Burnt gasoline
Burnt gasoline…
Thou remember, despite these
O tender spring leaves!
Budding, all the same!
উৎসর্গ - ইমন জুবায়ের
প্রেরণাদাতা - একজন ডাক্তার !
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



