বিড়াল
আমি তখন হাঁটছিলাম আর
দেয়ালের দিকে তাকাচ্ছিলাম
ঠিক বাইরের নয়, ভেতরের দিক
থেকেই দেয়ালের টানা
পরিধির দিকে দৃকপাত।
যদিও ওরা আজ নেই
তবুও শিশুতোষ ইচ্ছার ভার
চোখে উঠছে নামছে।
তখনই ও এলো।
সেই চোরা চাহনি আর
এক্কেবারে চোখাচোখি
দৃষ্টির মূল্য ক্ষণিকের জন্য স্থির-অপলক
একটা সম্মোহনী আবেশ ছেয়ে গেল
এই দ্বিপ্রহরে।
ও চলে যাচ্ছে,লেজ উঁচিয়ে,
ঘাড় ঘুরিয়ে সে কি একবার তাকাবে?
চোখ থেকে এই চোখে?
শাদাকালো মিলিয়ে যাচ্ছে দেয়াল ছাড়িয়ে
দেখবো, ছায়ার আকারে আবারও সে আসছে
ঘন হয়ে রাত্রি হয়ে,
দেয়াল থেকে দেয়ালে হাঁটবে আর
চোখ দুটো জ্বলবে।
- আহমেদ নকীব
Self
I was strolling then and
Was glancing erratically at the wall,
Not from outside, but from within
The encompassing rampart.
Though nonexistent they are,
Yet the burden of the puerile desire
Showing relentlessly in my eyes.
Subsequently it appeared
That cautious look and
Unyielding staring gaze
Mesmerized for a while
At this late night instance.
It’s departing, levitating its appendage
Will it even look back once?
Eye to eye?
Silhouette disappearing on the wall
Will witness time and again, the return of the phantasm
Intensified and benighted,
Wandering amongst the walls with
Incandescent eyes.
শীতের তুল্যমূল্য
আর এই দালানগুলো শীতের হৃদয় ধারন করে
এক একটা অতিকায় শীত হয়ে দাঁড়িয়ে পড়েছে,
কুয়াশায় জমাট বাধা দালানের হাত-পা, ওদের
কাচগুলো সব যেন বরফের চাঁই - গ’লে গ’লে পড়ছে,
আমরা আরেকটা দালানের ছাদে দাঁড়িয়ে এতসব দেখছি -
সেও এক শীতের কুন্ড।
আমরা ডগমগ ক’রে
শীতের সৌন্দর্যের তারিফ করছি,
পকেটে ঢোকানো হাত, শীতের তুল্যমূল্য
জামাকাপড় সব আঁকড়ে ধরছি
দালানের গোড়ায়, অনেক অনেক নিচে,
পোকামাকড়ের তালে হাঁটছে মানুষ,
ওদের শীত এসেছে পায়ের তলায়,
মাটির সমীপে গেঁথে আছে, পদে-পদে;
আর এই দালানগুলো শীতের হৃদয় ধারন করে
এক একটা অতিকায় শীত হয়ে দাঁড়িয়ে পড়েছে।
- আহমেদ নকীব
Equivalence of winter
And these edifices bearing the essence of winter
Are standing resembling winter itself.
Coagulated mist, their limbs have become of, and their
Panes are like clod of ice – melting down,
We are observing these, standing on another building top-
A pit of winter itself as well.
We are overwhelmingly
Gushing over the grandeur of winter,
Putting our hands into the pockets,
Grasping the winter alike garments.
At the bottom of the edifice, far below,
Moving rhythmically like insects are humans,
Frosty sensation in their feet,
Strung adjacent to the mud, at every step…
And these edifices bearing the essence of winter,
Are standing resembling winter itself.
বছরখানেক পূর্বের এক সুদূর অনুপ্রেরণা - ইমন জুবায়ের
ইংরেজী অনুবাদ - আকাশ অম্বর
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




