somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপকর্ষ

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



...দুইটা শব্দ শুন্‌লাম খালি...নরম দুইটা শব্দ...

মধ্যরাতে তীক্ষ্ণ শীতের তপ্ত বাতাস। ত্রি-চক্র ফোর-ষ্ট্রোকের হামিং নয়েজ। যান্ত্রিক গুনগুনানি। তেরপল উড়ছে। সাথে উড়ছে কপালের উপর জমে থাকা পাতলা চুল। ডি-হিউমিডিফাইড হচ্ছে সূক্ষ্ম ঘাম-বিন্দু। ধীর-স্থির সুষম গতিতে পালিয়ে যাচ্ছে ডানদিকের অন্ধকার ল্যাম্পপোষ্ট আর বামদিকের একাকী ফুটপাত। মেগা-সিটি!

...কি যে কন ওস্তাদ...ঐ সময় মানুষ মরলো কি বাঁচলো সেইটা মুইখ্য না...

অন্ধকার রাজধানী। ভাঙা পিচ-ঢালা পথ। কত কোটি মানুষের বাস এই শহরে। আজ সব মৃত। সব এখন আস্তাবলে। সব এখন খোঁয়াড়ে। বড় খোঁয়াড়। ছোট আস্তাবল। বড় আস্তাবল। ছোট খোঁয়াড়। কেউ কেউ আবার গর্তে। কেউ কেউ কফিনে। কেউ কবরে। চিতায়। ভস্মে। ছাইচাপায়।

...দশ বৎসর আগের ঘটনা...তারপর থেইকাই আমি এই শহরে...

এই মুহূর্তে মনে পড়ছে গ্রাম। মনে পড়ছে উপজেলার কোন এক শহর। ছোট নিরিবিলি মফস্বল। রিকশার টুংটাং। বৃষ্টির রিমঝিম। টিনের চালের সিম্ফোনী। ধানের গোলার প্রোডাক্টিভ গন্ধ। ভাড়ের চা। ভোরের রস। রাতের চাঁদ। অমাবস্যায় বশ।

...আবার জিগায়...এক্কেরে বহুত রাইত আছিলো তখন...ফাডাফাডি আন্ধার...শাল-গজারির জঙ্গল...এক্কেরেই জংলা জাইগা...


বন। অরণ্য। বৃক্ষ। শান্তি। স্বস্তি। যেখানে গান গায় পাখি। সূর্য ডোবে। সূর্য উঠে। যেখানে দেখা যায় জলের শব্দ। শোনা যায় সবুজ। যেখানে ক্লান্তিগুলো গাছের শেকড়ে। উদ্যমগুলো অবুঝ। তারা পাতায়। তারা ডালে। তারা হেসে বেড়ায় খেলাচ্ছলে। অরণ্য কুমারী। ছুঁতে গেলেই দ্বিধা।

...চালাইতেছিলাম একশো বিশে...মালিক পিছে বইস্যা ঝিমায়...

গতি। ক্ষিপ্রতা। গতিময়তা। দ্রুতগামী সময়। জীবন থেমে নেই। জীবন গতিময়। জীবন বহমান। তবু এই দৃঢ়-অটল পরম-বাস্তবতার খাঁজে খাঁজে আটকে থাকে মুহূর্ত। আটকে থাকে সময়। ছেঁড়া সেই সময়। ছেঁড়া সেই মুহূর্ত। ওগুলো চোখ এড়িয়ে যায়। ওগুলো খুঁজে নিতে হয়।

...দেখলেও কি আর করুম...পল্টি খাইয়া সামনে আয়া পড়লো...ব্রেক করলে নিজের জীবন নিয়া টানাটানি...আমার বৌ-পোলাপাইন আছে...


দম্পতি। স্বামী-স্ত্রী। সমাজ-ব্যবস্থা। দায়িত্ববোধ। শ্রদ্ধা। বন্ধুত্ব। সামাজিক ব্যান্ড-এইড। নিরাপদ নির্বিঘ্ন যৌনাচার? নাকি বৈধ পতিতাবৃত্তি? বলাৎকার। সম্পর্কের মেরুকরণ। আত্মপ্রকৃতি বিসর্জন। মনুষ্য-উৎপাদন। নাকি ঔরসজাত সন্তানের চোখে জীবন-রহস্যের উন্মোচন?

...ছুড এক মাইয়া হইবো...মাগীয়ে জঙ্গল থেইকা আচমকা বাইর হইয়াই...কি আর কমু...দাবড়ানি খাইছিলো মনে কয়...হে হে...

কিশোরী। নারী। জন্মদাত্রী। ভগিনী। প্রেয়সী। মানুষ।

...দুইটা শব্দ শুন্‌লাম খালি...নরম দুইটা শব্দ...সামনের চাক্কার তলে পড়ছে...স্পিড বাড়াইছি...পিছেরটায় ঝাকি...মালিক কইলো...কি অইছে রে...কইলাম...খাটাস মরছে...


খাটাস!

...আপনে যখন ঐ আন্ধারে খাড়াইয়া ছিলেন...আপনেরে দেইখ্যা বুঝছি...কিছু গোলমাল আছে...আপনে পলাইছেন...শোল মাছের লাহান কাপতে আছিলেন...আপনেও আমার লাহান...হে হে

ত্রি-চক্র ফোর-ষ্ট্রোক। ওটা এগিয়ে যাচ্ছে।
লোহার গ্রিল। এক দর্পণ। আরশি।
খাঁচার ভেতর প্রতিবিম্ব।
আর খাঁচার ওপাশে এক অচেনা অবয়ব।

এই শহর বিপন্মুক্ত। রক্ষাকবচ।
হাজারো খুনীর আড়ালে দুটি সত্তার নির্বাসন সে মেনে নেবে।

তবে আজ শুধু চন্দ্রালোকিত অরণ্যের অভাব বোধ হচ্ছে বড়।
নরম শব্দ...নরম শব্দ...
শব্দগুলোর প্রতিধ্বনি।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×