আমার প্রিয় পোস্ট

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর

অবসর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬

শেয়ারঃ
0 0 0




ঘন্টা বাজানো কোলাহলগুলো যখন সোরগোল কোরে শ্রেণীকক্ষের ভেতর চলে যেতো, নিস্তব্ধ করিডোরের মৃদু শীতল আলো-ছায়া আমায় ডাকতো। আমি হেঁটে যেতাম। দেয়ালের গায়ে আলতো হাত বুলিয়ে হুল ফুটিয়ে টেনে নিতাম সুনসান নীরবতা। উঁচু ছাতের দিকে দীর্ঘশ্বাস ফেলে ভাবতাম কোন এক অস্পষ্ট সময়ের কথা। করিডোরের কোন এক কোনে, কোন এক মোজাইকের গায়ে আট্‌কে থাকা মহাকালের মৃদু হাসি আরও প্রশস্ত হোতো আমায় দেখে। আমার হাতে লেগে থাকতো দেয়ালের সাদা রঙ। আমার পায়ে পায়ে ঘুরতো অলসতা। আমার কানে বাজতো অশ্রুতপূর্ব কোন এক রাগ। সকালের শুভ্র রোদের এক ফালি আলো করিডোরের যেখানটায় জীবন দিচ্ছে, তার ঠিক পাশের অন্ধকারে দাঁড়িয়ে আমি রোদ পোয়াতাম। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আমি শুধু দেখতাম। আমি দেখতাম আমায় পাশ কাটিয়ে চলে যাচ্ছে অবিমিশ্র মুক্ত বাতাস। কি এক কিশোরী চপলতায় আমায় হৈ হৈ করে তারা বলতো, এ্যাই! চলো না আমাদের সাথে! ঘুরে আসি ঐ দূরের মাঠ হতে। ছুঁয়ে আসি ঐ কৃষ্ণচূড়া। ইতস্তত আমি। বলতাম, না থাক্‌ বরং! এখানেই ভালো। এই তো চুপচাপ দাঁড়িয়ে আছি। তোমাদের দেখছি। দেয়ালের গায়ে-গায়ে পায়ে-পায়ে বেয়ে চলা শ্রেণীবদ্ধ পিঁপড়ের দলও সায় দিতো। মৃদু তর্ক জুড়ে দিতো ভবঘুরে মুক্ত বাতাসের সাথে। ওদের কোরাস – না না না! ও এখানেই থাকবে! এই নিথর নিশ্চুপ চুপচাপ শান্ত নম্র অন্ধকার করিডোরে এক চিলতে আলোর পাশে দাঁড়িয়ে ধ্যান জ্ঞান প্রজ্ঞা মুক্ত স্থির সময় চিন্তা স্মৃতি রোমন্থন ইত্যাদি ইত্যাদি। আমি শুনতাম ওদের যুক্তি। মিটিমিটি হাসতাম। আমার তখন মন কেড়েছে এক চড়ুই। ঠোঁটে তার ঘাসফুল।

স্থির দাঁড়িয়ে থেকে গতিময় জীবন দেখতে চাইতাম আমি।

তারপর সময় কেটে যায়। প্রলেপের পর প্রলেপ ফেলে সে নির্লজ্জের মতন ভুলিয়ে দিতে চায় সবকিছু। গতিময়তার ঠিক পেছনে দাঁড়িয়ে স্থির সময় উপভোগ করাকে সে অর্বাচীন কোরে তোলে। জীবন নাকি হতে হবে যুক্তিসিদ্ধ!

আমি তাই চলতে চলতে আজও থেমে দাঁড়াই। অখণ্ড অবসর খুঁজি। সময়-স্রোত দেখি। ভাবতে চাই, জীবনের কোন মুহূর্তটিতে আমি কিছুই করিনি। কিছুই না। আমি ভেবে পাই না। শূন্য। আমি কিছু না কিছু করছিই সর্বক্ষণ। ওহ্‌! ব্যস্ত শহরের মাঝে আমি তাই হতে চাই এক প্রজ্ঞাবান্‌ ল্যাম্পপোষ্ট।





প্লেটো ছিলেন জ্ঞানী। তিনি বুঝতেন মুক্ত সময় ছাড়া প্রজ্ঞা অধরা।

আর লাও তো বলছেনই,

Empty everything out; hold fast to your stillness.
Even though all things are stirring together,
watch for the movement of return.
The ten thousand things flourish and then
each returns to the root from which it came.
Returning to the root is stillness.

বলেই চলেছেন...

In spring some go to the park, and
climb the terrace,
But I alone am drifting, not knowing
where I am.
Like a newborn baby before it learns to
smile,
I am alone, without a place to go.
Others have more than they need, but
I alone have nothing.
I am a fool. Oh, yes! I am confused.
Others are clear and bright,
But I alone am dim and weak.
Others are sharp and clever,
But I alone am dull and stupid.
Oh, I drift like the waves of the sea,
Without direction, like the restless
wind.
Everyone else is busy,
But I alone am aimless and depressed.
I am different.
I am nourished by the great mother.


যৌক্তিকতা করো উৎসাদন,
করো মুক্ত সময় অন্বেষণ।
হবে আত্মার সাধন!
পাবে নির্বাণ!


 

প্রকাশ করা হয়েছে: ছেঁড়া চিন্তা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: মা ন বী !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: শুভেচ্ছা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: শুভেচ্ছা

৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
রাজসোহান বলেছেন: ইংলিশ গানটা ভালো লেগেছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: হুম! ধন্যবাদ! ওটা তাও-তে-চিং। শুভেচ্ছা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: শুভেচ্ছা

৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
তুষারকনা বলেছেন: লেখাটা পড়তে পড়তে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম.....সত্যি :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা!

৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
মোস্তাফিজ রিপন বলেছেন: দারুণ!!

আজকে ব্লগে বেশ ক'টি ভাল লেখা পড়লাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা রিপন ভাই।

৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
মাহামুদ রাহি বলেছেন: confused শব্দটা বাদ দিলে, নিঃসঙ্গতায় নিশ্চুপ দাড়িয়ে গতিময়তা অবলোকন করে তার ভাবার্থ খুব সুন্দর।অভিনন্দন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১

লেখক বলেছেন: confused! ওটা বাদ দেয়া দুস্কর আমার জন্য!

আপনার জন্যও শুভকামনা।

১০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
সিনসিয়ার বলেছেন: অসাধারণ... ফিউসানটুকুও...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১

লেখক বলেছেন: শুভেচ্ছা নেবেন হযরত!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ভাঙ্গনকে ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা

১৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩০
অপি আক্তার বলেছেন: অদ্ভুত রকমের সুন্দর।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: শুভেচ্ছা

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ ডঃ

১৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
অমিত চক্রবর্তী বলেছেন: আপনার লেখনী অদ্ভুত রকমের সুন্দর।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ অমিত।

১৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
তারার হাসি বলেছেন:
কিছু চাওয়া কিছু সিদ্ধান্ত।
অপূর্ব !!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন: কিছু দ্বিধা

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: You're nourished by the great mother.

১৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
দ্রোহি বলেছেন:



স্মৃতিময় গতিময় জীবনকে খুঁজে ফেরা......


আমিও কখনো এমনই বুঁদ হয়ে থাকি ভ্রাত। অবিন্যস্ত পাতার মর্মর থেকে শেকড়ের ..... অন্ধকার সুখময়তায়...






১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২

লেখক বলেছেন: অবিন্যস্ত পাতার মর্মর থেকে শেকড়ের ..... অন্ধকার সুখময়তায়...

বুঁদ হতে আর কী লাগে ভ্রাত!

১৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ব্যস্ত শহরের মাঝে আমি তাই হতে চাই এক প্রজ্ঞাবান্‌ ল্যাম্পপোষ্ট।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: প্রজ্ঞাবান্‌ এক বাঁশিওয়ালা!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই!

২১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
হাফিজুর রহমান বলেছেন: প্লেটো ছিলেন জ্ঞানী। তিনি বুঝতেন মুক্ত সময় ছাড়া প্রজ্ঞা অধরা।

অসাধারন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২
শত রুপা বলেছেন:
ঠোঁটে তার ঘাসফুল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: চড়ুই

২৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
Oh, I drift like the waves of the sea,
Without direction, like the restless
wind.
Oh, I drift like the waves of the sea,
Without direction, like the restless
wind.



আকাশঅম্বর
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৫

লেখক বলেছেন: Like a newborn baby.....puerile and premature

২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২
পাপতাড়ুয়া বলেছেন: যৌক্তিকতা করো উৎসাদন,
করো মুক্ত সময় অন্বেষণ।
হবে আত্মার সাধন!
পাবে নির্বাণ!

ছেঁড়া চিন্তার গাঁথুনি যদি হয় এমন নীল,তবে তাই ই সই......
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: নীল ছেঁড়া চিন্তা। যার নেই কোন গাঁথুনি।

শুভেচ্ছা পাপী

২৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় আকাশ, আজ (শনিবার ) সন্ধ্যায় মেলায় থাকছেনতো ?

অপরবাস্তব -৪ এর মোড়ক উন্মোচন হচ্ছে আজ সন্ধ্যায় ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: প্রিয় শিপন ভাই, অনেক ধন্যবাদ। কাল থাকতে পারছি না আসলে। অন্যখানে সময় দিতে হচ্ছে। তবে অবশ্যই একফাঁকে গিয়ে সংগ্রহে রাখবো।

আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার আন্তরিকতায়।
অনেক ভালো থাকবেন।

২৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ঠিকাছে ।

আপনাদের সঙ্গে সবসময় সঙ্গে আছে বলেই মনে করি ।

আমার লাস্ট পোস্টে বিস্তারিত তথ্য আছে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: অবশ্যই সঙ্গ থাকবে শিপন ভাই। আমি দেখেছি আপনার পোষ্ট। তথ্য টুকে নিয়েছি।


শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০০

লেখক বলেছেন: you're different

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩০

লেখক বলেছেন: শুভেচ্ছা মকসুদ ভাই!

২৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০১
দীপান্বিতা বলেছেন: আমারও মাঝে মাঝে এমন অনুভূতি হয়, তবে এত সুন্দর করে তো বলতে পারি না!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: মূঢ়োচিত সরল শিশিরসিক্ত-আঙুলে এক কৃষ্ণচূড়া। কবি হলে....লিখে ফেলা যেতো এক হাজার তিনশো তেত্রিশ শব্দের এক কাব্য! অপারগ। পারছি না।

জানি না তোমার তোলা কিনা, কিন্তু এমন অদ্ভুত সুন্দর মন্তব্য না করলেও পারো!

প্রতিদানে কি দেবো তোমায়?
দিচ্ছি কিছু ছেঁড়া মুহূর্ত.....

৩০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

যৌক্তিকতা করো উৎসাদন,
করো মুক্ত সময় অন্বেষণ।

এই শব্দটার অর্থ কি ভ্রাতা?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: সব যুক্তি ধ্বংস করে চুপচাপ দাঁড়িয়ে একটি চড়ুই পাখির উড়ে যাওয়ার দৃশ্য দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ!

৩১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ! অপূর্ব এ উপহার :)

এটা আপনার তোলা আমি জানি, তবে আমিতো ওতো সুন্দর ছবি তুলতে পারি না! ওটা এই ব্লগ থেকেই সংগ্রহ করা :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: মন্তব্যটা এতো ভালো লেগেছিলো যে.....


অনেক শুভেচ্ছা হে দিদি! :)

৩২. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৭
পাথুরে বলেছেন:
এক টুকরো অবসর..
অখন্ড
নিখাদ
মসৃণ...




কবে পাবো?
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯

লেখক বলেছেন:

এক টুকরো অবসর..
অখন্ড
নিখাদ
মসৃণ...


আপনার হোক।

৩৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
অন্ধ আগন্তুক বলেছেন: অম্বর কেমন আছেন? অনেকদিন পর আপনার লেখা পড়ছি । দায়ভার একান্তই নিজের।


অবসর নিচ্ছি না অনেকদিন থেকেই। ইচ্ছে করেই ডুবে থাকি কাজ নামক অকাজের মধ্যে। কিছুই মেলাতে পারছি না নিজের সাথে, নিজের মতো করে।

যা বিশ্বাস করি তা যদি অন্য সবার অবিশ্বাসের কারণ হয়, তবে নিজের প্রতি বিশ্বাসী এই আমার অবিশ্বাসী হতে প্রায়ই মন চায়। কিন্তু পেরে উঠছি না। নিজেকে হারাতে কি কেউ চায়?

অনেক আবোল তাবোল লিখলাম, কারণ অনেকদিন এলোমেলো কিছু দিন কাটানোর পর অবসর পড়ে কেমন যেন খুব পূর্ণ মনে হচ্ছে। অই যে বলেছেন- স্থির দাঁড়িয়ে থেকে গতিময় জীবন দেখতে চাইতাম আমি।


দীর্ঘ মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা এবং নিরন্তর শুভকামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: হুম! কেমন যেন এলোমেলো মনে হচ্ছে আগন্তুককে। আর তাই অভিনন্দন। আরো এলোমেলো হোন! আরো আবোল-তাবোল লিখুন!

নিজেকে হারাতে কি কেউ চায়? -ক্ষতি কি তাতে?! আবার খুঁজে নেবেন না হয়।

ইচ্ছে করে ডুবে থাকা ব্যস্ততার মাঝে এক টুকরো অবসর আপনার হাতের কাছেই আছে। আমি তো জানি আপনি স্থির!

এত অদ্ভুত মন্তব্য পড়ার পর ক্ষমা করতে পারছি না আপনাকে!! দুঃখিত!!

অনেক অনেক অনেক শুভকামনা জানবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
থেমে গেছে। কেউ নেই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ