somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি

১০ ই জুন, ২০১০ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তি

মে মাসের উনত্রিশ তারিখে রাতভর মদ্যপান-ব্যস্ত আর ভাবনাজালে ঘূর্ণাবর্ত সে অবিশ্রান্তভাবে কল্পনা করছিলো তার পায়চারি-কথোপকথন আর ভালোবাসার ভঙ্গি-ধরন চাল-চলন। চিন্তা করছিলো ওর সেই কথাগুলো যেগুলো আপাতদৃষ্টিতে অকৃত্রিম প্রেমাস্পদ মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিলো না মোটেই। ভাবছিলো ওর প্রতিটি শাড়ির রঙ। প্রতিটি চুড়ির রিনিঝিনি। মনে পড়ছিলো প্রতিটি অন্তর্বাস আর সাথে লেপ্‌টে থাকা দেহের সুঘ্রাণ।

শূন্য ঘর, যখন সে এসেছিলো আজ। মাঝারি-খোপা ও চুড়ির রিনিঝিনি নিত্যদিনের মতন অনুপস্থিত। হিলের খট্‌খট্‌ আর রূপান্তরিত দেহের কটুগন্ধ তবে ঠিকই ফিরে আসে গভীর রাতে। সাথে ফিরে আসে নোংরা ময়লা অশ্লীলতা। ফিরে আসে শূকরবৎ পঙ্কিলতা।

সে তুলে নেয় কশাই-ছুরি। শোনা যায় চুড়ির রিনিঝিনির তীক্ষ্ণ আর্তনাদ। পিছিয়ে যায় আবদ্ধ ঘরের দেয়ালে – পচা প্রেমের উগ্রগন্ধের ধোঁয়াতেও যে দেয়াল তার জৌলুস হারায়নি আজও। শাড়ির রঙ চিনে নিতে নিতে সে শেষ করে হাতে ধরা মদের পেয়ালা।

সেই হলুদ শাড়ি
তার প্রিয় হলুদ শাড়ি।
আর পুনর্বার শোনা যায় সেই হলুদ শাড়ির আর্তনাদ।

সে তুলে ধরে ধারালো ছুরি।
আর খুলে ফেলে প্যান্টের বোতাম।
ছিঁড়ে ফেলে পরিধেয় বস্ত্র
আর কেটে ফেলে অণ্ডকোষ।

তারপর ছোট দুটি আখরোটের মতন সে সযত্নে তুলে নেয় ওগুলো আর শান্ত ধীর স্থির পায়ে ভাসিয়ে দেয় শৌচাগার জলে। সে যখন ফিরে এলো তখন রক্তলাল কক্ষে এক হলদে-লাল শাড়ির বিরামহীন রক্তাক্ত আর্ত-চিৎকার।

......কি করলে এটা তুমি!......কি করলে!......

সে চুপটি করে বসে। দুই ঊরুর সন্ধিক্ষণে তিনটি রক্তাক্ত তোয়ালে আর সে ভুলে যায় সবকিছু। ভুলে যায় সব শাড়ির রঙ। চুড়ির রিনিঝিনি। ভুলে যায় রক্তলাল কক্ষে কারও উপস্থিতি। নির্লিপ্ত একটি হাত লাল তোয়ালেগুলো চেপে ধরে আর অন্য হাত শূন্য পেয়ালায় মদ ঢালতে থাকে শুধু।

- আকাশ অম্বর





Freedom

he drank wine all night of the
28th, and he kept thinking of her:
the way she walked and talked and loved
the way she told him things that seemed true
but were not, and he knew the color of each
of her dresses
and her shoes-he knew the stock and curve of
each heel
as well as the leg shaped by it.

and she was out again and when he came home, and
she'd come back with that special stink again,
and she did
she came in at 3 a.m in the morning
filthy like a dung eating swine
and
he took out a butchers knife
and she screamed
backing into the rooming house wall
still pretty somehow
in spite of love's reek
and he finished the glass of wine.

that yellow dress
his favorite
and she screamed again.

and he took up the knife
and unhooked his belt
and tore away the cloth before her
and cut off his balls.

and carried them in his hands
like apricots
and flushed them down the
toilet bowl
and she kept screaming
as the room became red

GOD O GOD!
WHAT HAVE YOU DONE?

and he sat there holding 3 towels
between his legs
no caring now whether she left or
stayed
wore yellow or green or
anything at all.

and one hand holding and one hand
lifting he poured
another wine.

- Charles Bukowski


২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×