বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার গড়িয়াছে নারী,অর্ধেক তার নর...অথবা কোন কালে একা হয়নিকো জয়ী পরুষের তরবারী/শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিযয় লক্ষী নারী.....কিন্তু সেই নারীকে কী আমরা যথাযথ মূল্যায়ন করেছি?সেই গুহা জীবণ থেকে আজকের এই সভ্য সমাজে প্রতিটি ধাপেই নারীকে হতে হচ্ছে অবমূল্যায়িত।পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় চিরদিনই নারী হয়েছে পুরুষের খেয়াল খুশির ক্রীড়ানক।সভ্যতার ঊষালগ্ন থেকে নারী একটু একটু করে আত্নোপলব্ধি করতে শিখেছে আর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সেই প্রয়াসের মূলে ঘি ঢেলে তরান্বিত করেছে সেই আত্নোপলব্ধির সারবত্বাকে।হচ্ছে সভা,সমাবেশ,সেমিনার। কিন্তু বাস্তবে তার ফল কতটুকু তা ভেবে দেখার সময় হয়তো এসেছে।সচেতন পাঠক ভেবে দেখবেন কী,জমিদার আমলের রঙ্গশালায় নর্তকী নাচানো আর হালের টি-২০ ও ফুটবল বিশ্বকাপে চিয়ার্স গার্ল নাচিয়ে মনোরন্জ্ঞনের মাধ্যে ফাঁরাক কতটুকু?নারীদের ভাবতে হবে কর্পোরেট জগতের প্রতিটি বানিজ্যিক পন্যের সাথে নারীর সৌন্দর্য-সৌকর্য ও মাধু্র্যকে একই কাতারে টেনে আনতে মগজ ধোলাই আর চোখ ধোলাই করতে চাওর চেষ্টা।ভাবতে হবে পুরুষের শেভিং ক্রিমের বিজ্ঞাপনে নারীর আবেদনটাইবা কতটুকু?কতটুকুই তার আত্নসম্মানের মূল্যয়ন।সবই যেন শুভঙ্করের ফাঁকি। এ যেন নব্য পুরুষতান্ত্রিক সমাজের নব্য নির্লজ্যতার উত্থান।যা শুধু রূপ বদলে আর্টিফিশিয়াল নেকাব পরে নিয়েছে।ব্যহত হচ্ছে নারীর স্বাভাবিক জীবনাচরণ।নিরপত্তাহীনতায় ভোগছে নারী,রাস্তায়,স্কুল-কলেজ,ও বিশ্ববাদ্যালয়ে।কোথাও যেন পূ্র্ণ নিরাপত্তা নেই।তাইতো প্রবল আত্ন-সম্মানবোধে নিরুপায় নারী বেছে নিচ্ছে আত্নহননের পথ।সেই মিছিলের পদযাত্রী সিমি,পিংকি,ফাহিমা,তৃষা,রুমী, রাহেলা.ইলোরা,রুহি।দিন দিন যে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।কিন্তু সমাজ ব্যবস্থা,সরকার,প্রশাসন কেউই এর নিরাপত্তা দিতে পাচ্ছে না।শৈশবে পারিবারিক বন্ধনহীন এক শ্রেণীর বখে যাওয়া তরুন যদি এর জন্য দায়ী হয় তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কিভাবে দেখবেন।এই অবক্ষয় বোধ হয় মনুষত্বের এই অবকক্ষয় সুকুমার প্রবিত্তর।এই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।চর্চা করতে হবে সুকুমার প্রবিত্তির।পারিবারিক বন্দনকে দৃঢ় করে সচেতনতা বৃদ্ধি করতে হবে।নারী কোন পণ্য নয়,ভোগের সামগ্রী নয় এই উপলব্ধি সমাজে জাগ্রত করতে হবে।তবে আশার কথা হল ইভটিজিং এর দায়ে নারায়গন্জ্ঞ আদালত চার জনকে সাত দিনের কারাদন্ড দিয়েছে।তবে প্রতিরোধ নয় প্রতিকারই হোক স্বাভাবিক জীবনের নিশ্চয়তা।আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি,
আর নয় নারী নির্যাতন,আর নয় ইভটিজিং,
শংকাহীণ নির্ভাবনায় বেড়ে উঠুক নারী প্রতিদিন।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।