somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারাবীহর নামাজ কি শুধুই কুরআন খতমের জন্য???

২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্সালামুআলাইকুম

সবাইকে রমজানের শুভেচ্ছা। দেরী হওয়ার জন্য দুঃখিত। আসলে আরেকটা পোস্ট রেডি করেছিলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আর পোস্ট করা হয়নি।
যাক গে...

তারাবীর নামাজ নিয়ে কিছু বলতে চাই।
শুধু রমজান মাসেই তারাবীর নামাজ পড়তে হয়। তারাবীর নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ। অর্থাৎ না পড়লে গুনাহ হইবে।

রমজান মাস আসলে বিভিন্ন মসজিদে বিভিন্ন ভাবে তারাবীর আয়োজন করে। কোথাও সূরা-তারাবী আবার কোথাও খতম তারবীহ পড়ে। সূরা তারাবী নিয়ে আমার কিছুই বলার নাই। কিন্তু খতম তারাবীহ নিয়ে কিছু কথা আছে।

রমজান মাসে কুরআন খতম দেয়া একটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। তাই রমজান মাসে কুরআন খতম দেয়ার চেষ্টা করা উচিত।

যা বলছিলাম, আমাদের এলাকায় মসজিদে কুরআন খতম দেয়া হয় ২৭ দিনে। ১ম ৬ দিন ১.৫ পাড়া করে পড়ে পরবর্তী ২১দিন ১পাড়া করে ২৭তম দিনে খতম হয়। পরের ২/৩ দিন সূরা-তারাবীহ পড়া হয়। খুবই পছন্দনীয় পদ্ধতি। কোথাও আবার ২ খতম দেয়া হয়। কোথাও ১৫ দিনে খতম হয় আবার ৫দিন এমনকি ৩ দিনেও খতম হয়। বন্ধুরা অনেকেই খুঁজে খুঁজে সবচেয়ে কমদিনে যেখানে খতম দেয় সেখানেই তারাবীর নামাজ পড়ে। জিজ্ঞেস করলে বলে এতদিন ধরে তারাবীহ পড়া সম্ভব নাকি?..... তার মানে তারাবীহ মানে শুধু খতম দেয়া পর্যন্তই তারাবির নির্দেশ নাকি?
দেখা যায় যেসব জায়গায় ৩,৫,৭ দিনে কুরআন খতম দেয় সেখানে ইমামরা অসম্ভব দ্রুত গতিতে কুরআন পড়ে ফলে মুত্তাকীরা শব্দ শূনলেও বুঝতেও পারে না ইমাম সাহেব কি পড়ে যাচ্ছেন। মাঝে মাঝে তো মনে হবে প্ররাপ বকে যাচ্ছেন। আমার কাছে এটাকে কুরআনের অবমাননা বলে মনে হয়। তার চেয়ে কুরআন খতম না দিয়ে সূরা তারাবীহ পড়া অনেক উত্তম।
তারাবীতে কুরআন খতম দেয়ার নিয়ম হচ্ছে সম্পূর্ণ কুরআন নামাজে দন্ডায়মান অবস্থায় শ্রবণ করতে হবে। কিন্তু দেখা যায় যেখানে ইমাম সাহেব যখন ১ম রাকাতে কিরাত পাঠ করেন তখন অনেকেই পিছনে বসে বসে সময় কাটয়। ইমাম যখনই রুকুতে যান তখন সবাই দৌড়ে রুকুতে শামিল হয়। এটা আবার কেমন খতম? এর চেয়ে স্বল্প দৈর্ঘের সূরা দিয়ে সূরা তারাবি পড়া কি উত্তম নয়?

তারাবীহর নামাজ হলো ধীরে সুস্থে পড়ার নামাজ। সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ৪ রাকাত পড়ার পর বসে এ পর্যন্ত যাপড়া হয়েছে তা আলোচনা করা। মধ্যপ্রাচ্যে অনেক যায়গায় এমনটি করা হয়।

যে নামাজ ধীরে সুস্থে পড়তে বলা হয়েছে সেখানে যদি কুরআন নিয়ে এমন টানাটানি করা হয় তাহলে কি আল্লাহ খুশী হবেন নাকি অল্প অল্প করে ধীরে ধীরে পড়লে আল্লাহ খুশী হবেন?

প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়ি। নিশ্চয় অন্য কাউকে খুশি করার জন্য নয়। কাজেই নামাজ হওয়া উচিত আল্লাহর নির্দেশ মতোই। আপনার যদি খতমের উদ্দেশ্য থাকে তাহলে যেখানে ২৭ দিন, ১৫ দিনে খতম দেয় সেগুলোতে নামাজ আদায় করেন। আর খতম না দিলেও দোষের কিছু নেই কিন্তু ১০ দিনে খতম শেষ করে যদি আর বাকি ২০ দিনের নামাজ ছেড়ে দেন তাহলে অনেক বড় গোনাহের কাজ হবে। কাজেই খতম না হোক অন্তত সূরা তারাবীহ পড়ে হলেও রমজান মাসে প্রতিদিন তারাবীহ পড়ে যান। কারণ আমাদেরকে প্রথমত তারাবীহ পড়তে বলা হয়েছে কুরআন খতম করতে বলা হয়নি।

আল্লাহ আমাদের নামাজ এবং রোজা সমূহ কবুল করুণ।

আল্লাহ হাফিজ।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×