দাসপ্রথা, সামন্ততন্ত্র বিলীন ইতিহাসের পথে,
তবুও দাসত্বের কারাগারে বন্দী জীর্ণ সভ্যতা।
জমিদাররা বিস্মৃতির অতলে তলালেও, জমিদারির বিবর্তন সামান্য;
দাসরা কলঙ্কের ঘাণি টেনে চলেছে সগৌরবে।।
মজুরের ঘামে অশ্রুতে প্রতিনিয়ত যখন স্রষ্টার অস্তিত্ব;
তখন, স্রষ্টা বৃত্তবন্দী অন্দরমহলে,
হয়তোবা সৃষ্টিকর্তা আজ টিশার্ট, থ্রি-কোয়ার্টার পড়ে!
সভ্যতার আগ্রাসনে ডিজিটাল মানবতা যেখানে,
সেখানে ছেঁড়া-ফাটা বস্ত্রের
অমূল্য হিসাব ঘোচানোর সাধ্য স্রষ্টার নেই।।
কোনো আকালেই ছিল না ...
বিন্দু বিন্দু ঘামের সুরা পানে মত্ত হয়ে
গ্লাস ধুতে ব্যবহার করে জল!
প্রশ্ন না করে কলুর বলদেরা তবু খেটে যাচ্ছে ...
পেয়েছে গণতন্ত্র !!!
অবাধ স্লোগানে উন্মত্ত মিছিলের গণতন্ত্র;
নির্বিচারে বুলেটবিদ্ধ হৃদয়ের রক্তধারার গণতন্ত্র;
শকুনের শেষ ঠোকরে, লাশের স্তুপের পচা-গলা গণতন্ত্র!
ঈশ্বর ওদের দিয়েছেন অনেক,
হয়তো আরো দেবে, জন্মান্তরে ... ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





