দু:খের সংজ্ঞা কি?
কিভাবে পাওয়া যায় দু:খ?
দু:খ কি কোন ফল?
নাকি জীবনবৃক্ষের না ঝরা ফুল?!
দু:খ কি!
sadness মানেই দু:খ?
নাকি unhappy, heart, survival, life, love -
ইংরেজী শব্দগুলোর বাংলা প্রতিশব্দের সমার্থকতা দু:খ?
কেউ জানেন কি,
বলতে পারেন দু:খ কি?!
রক্তিম হৃদয়ে বিদ্ধ তীর হ্যাঁচকা টানে খুলে ফেলায়
রক্তাক্ত তরুণ হৃদয়!
কোন প্রাণের অতৃপ্ত ইচ্ছের অকাল আত্ম-অপমৃত্যু!
কোন ভিখীরিনীর শীর্ণ আঙুলে বেঁচে থাকার দোয়ার রসদ;
অথবা, অর্ধনগ্ন দেহে নর্দমায় উঁকিঝুকি- উদরপূর্তির সন্ধান।।
এসব কি?
কিংবা চড়া শব্দে লাউডস্পীকার বাজিয়ে
শুকনো রাস্তায় মার্সিডিজ .... !
পুলিশী নিরাপত্তায় আরো একটি তাজা জীবনের শেষ নি:শ্বাস নেয়া!
নেশাক্রান্ত মস্তিষ্কের কপটতায় শারীরিক আকর্ষনের লোলুপতা!
বা, দেবতার ইচ্ছাধীন স্বর্গের অপ্সরীর নীরব ক্রন্দন ...
এসব কি?
এসব কি দু:খ??
কে জানে !
সাধের ঘুমের গলি-ঘুপচি থেকে
হঠাৎ জেগে এই সাত-পাঁচ ভাবা!
হতে পারে এই সাধের ঘুমও দু:খ!
কিংবা, দু:খ জেগে থাকার ভাবনা-
ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়া!
সামাজিক দু:স্বপ্নের কালো হাত এড়িয়ে-
সুখী হবার উষ্ণ বাসনার মতো নীল দু:খ- আর কিই-বা হতে পারে?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


