নাটক নিয়েই চাঁদনী
জনপ্রিয় টিভি অভিনেত্রী চাঁদনীর এরই মধ্যে স্ট্যাচু অব লিবার্টির দেশ আমেরিকায় রওয়ানা দেওয়ার কথা। ফিরবেন প্রায় মাসখানিক পর। হঠাৎ আমেরিকা যাওয়ার উদ্দেশ্য জানতে চাইলে চাঁদনী বলেন, গ্রিনকার্ডের জন্যই আমাকে প্রত্যেক বছর আমেরিকায় গিয়ে কিছুটা সময় কাটাতে হয়। ওখানকার সরকারি কিছু নিয়ম কানুন আছে তা মানতে হয়। এবার সে কাজেই যাচ্ছি, ফিরবো আগামী মাসে।
দেশে ফিরেই তো বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যস্ততা বেড়ে যাবে। বিয়ে প্রসঙ্গে আরও বলেন, অনুষ্ঠানে কিন্তু আসতেই হবে। আর এসে আমাদের জন্য আশীর্বাদ করে যেতে হবে। অন্য এক প্রসঙ্গে বলেন, মাঝখানে কাজ একটু কম করেছি। বিশেষ করে গত এপ্রিল এবং মে মাসে সেভাবে কাজ করাই হয়নি। এরই মধ্যে আবার আংটি পরানো হলো। সব মিলিয়ে খরচের হাতটাও বেড়ে গেছে।
তাছাড়া এ সময়ে বশীর ভাই আমাকে ভীষণ হেল্প করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। শুটিং ব্যস্ততা প্রসঙ্গে বলেন, গত সপ্তাহে ফুয়াদ চৌধুরীর নির্দেশনায় একটি এক ঘণ্টার নাটকের শুটিং হওয়ার কথা ছিল। নাটকের জন্য আমি কিছু ড্রেসও বানিয়েছি। হঠাৎ শুটিংয়ের আগের দিন আমাকে ফোন করে জানানো হয়, শুটিং আপাতত হচ্ছে না। চাঁদনী একটু আক্ষেপ করে বলেন, আমরা একটু দেরিতে শুটিং স্পটে গেলে আমাদের নামে এটাসেটা বলা হয়।
তখন সব দোষ দেয়া হয় শিল্পীদের। অথচ যখন শুটিং চূড়ান্ত করে একদিন আগে জানানো হয়, শুটিং বাতিল করা হয়েছে তখন কিন্তু কোন কথা হয় না। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছি আমরা। গত সপ্তাহে যে নাটকটি একদিন আগে জানানো হলো শুটিং হবে না, তার জন্য কিন্তু নির্দেশক কিংবা প্রযোজক ক্ষতিগ্রস্ত হন না, হই আমরা। ওই সিডিউল আমি আরেকজনকে দিতে পারতাম।
এরকম ঘটনা প্রায়ই ঘটছে অনেক শিল্পীর ক্ষেত্রে। চলতি কাজ প্রসঙ্গে আরও বলেন, এখন শুটিং করছি শাহাদুজ্জামানের রচনা এবং ফৌজিয়া খানের নির্দেশনায় একটি এক ঘণ্টার নাটকের। নাম মিসকল মোহনায় । নাটকের গল্প খুব ভাল। আমি দোভাষীর চরিত্রে অভিনয় করছি।
আমেরিকায় যাওয়ার আগে এটিই আপাতত শেষ কাজ।
ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে এসে এখন কি ধরনের কাজকে প্রাধান্য দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে চাঁদনী বলেন, অবশ্যই ভাল কাজকে প্রাধান্য দেই। যেখানে গল্পের মধ্যে ভিন্নতা আছে। আমার অভিনীত চরিত্রের মধ্যে ভিন্নতা আছে। একটি কথা তো সত্যি, আমি অনেক বেশি কাজ করতে পারি। একটু ভাল কিছু করতে চাই, সেজন্যই বেছে বেছে কাজ করি।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছুদিন আগে গুড় নামে একটি এক ঘণ্টার নাটকের শুটিং করেছি। শুটিং হয়েছে ঝিনাইদহে। নাটকের গল্প একেবারেই অন্যরকম। সত্যি কথা বলতে এ ধরনের নাটক খুব কম নির্মাণ হয়। কাছাকাছি সময়ে আউট অব ফোকাস এবং শ্মশান নামে আরও দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি। আউট অব ফোকাস-এর শুটিং করেছি সেন্টমার্টিন। পরিচালনা করেছেন আবিদ আজাদ।
শ্মশান-এর শুটিং করেছি ফরিদপুর। আমার বিশ্বাস নাটকগুলো প্রচার হলে দর্শকরা ভিন্ন কিছু দেখতে পাবে। ধারাবাহিক নাটক প্রসঙ্গে চাঁদনী বলেন, গোলাম সোহরাব দোদুলের মামা ভাগ্নে নাটকের শুটিং করে এসেছি ব্যাংকক থেকে। সুমন আনোয়ারের অন্তরী নামে আরও একটি নতুন ধারাবাহিকের কাজ করছি। এটিএন বাংলায় প্রচার চলতি ডলস হাউজ-এ নিয়মিত কাজ করছি।
এছাড়া তৌকীর আহমেদ-এর জ্যোৎস্নাকাল ধারাবাহিকের কাজও শেষ করেছি। নিজের অভিনীত নাটক দেখার সময় পান- এ প্রশ্নের জবাবে বলেন, যতটুকু সময় পাই দেখি। সঙ্গে সঙ্গে দেখার সময় না পেলে ভিসিডিতে দেখি। নিজের অভিনীত নাটক দেখার পর কি মনে হয়? একগাল হেসে চাঁদনী বলেন, ভুলগুলো ধরা পড়ে।
মনে হয়, ইস যদি আরেকটু ভাল করতে পারতাম। নাচ এবং চলচ্চিত্রে কাজের বিষয়ে বলেন, নাচ নিয়মিত করে যাচ্ছি। কয়েকদিন আগে বগুড়ায় নাচ করে এলাম। নাচ বোধহয় ছাড়তে পারবো না। চলচ্চিত্রে নিয়মিত হচ্ছি না। আপাতত নাটক নিয়েই থাকতে চাই।
তুলেআনাঃ
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।