আমার প্রিয় পোস্ট
- Definition About GIRL - ওমর ফ।রুক
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- চির উন্নত মম শির, পার্ট২- লর্ড অফ দ্যা রিং। - সৌম্য
আমার পোলাপাইন আমলের কিছু সৃতি। (এক) - নিঃসঙ্গ
- ল্যাপটপ কিনবো - সাহায্য চাই - অনিশ্চিত
- শিরনাম কি দিব ভেবে পাচ্ছি না!!!!!
- রাত
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- জোক্স (স্বামী-স্ত্রী পর্ব) - নিশ্চুপ নিরবতা
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- ঈদের দিনের সম্ভাব্য পোস্ট.. ...( যারা মিস করলেন-অখন্ড সংস্করণ)
- চোরকাঁটা
- একজন সাধারণ ব্লগার বলছি - অরণ্যচারী
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- স্প্যানীশ চিত্রকর সালভাদর ডালীর চিত্রকলা। - রামন
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- ক্যাডেট নম্বর ১৮৬২-অসময়ে হারিয়ে যাওয়া অতি আপনজন (সূচনা) - সীমান্ত আহমেদ
- একটি ভালবাসা কিম্বা ভাল না বাসার গল্প - পারভেজ
- দুধ দেখিয়ে সাবান বেচা - দুরের পাখি
- কিছু ধার্মিক মানুষকে দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে - কৌশিক
- অটিস্টিক শিশু - আহমেদ হেলাল ছোটন
- বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৩ - কৃষক
- একটি রচনাঃ - বাবুয়া
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- স্বশিক্ষিত বিজ্ঞানমনস্ক প্রগতিবাদী অনন্য এক চিন্তাবিদ ও দার্শনিক - নাস্তিকের ধর্মকথা
- আরজ আলী মাতুব্বর এবং কিছুমিছু... - পান্থ বিহোস
- যাদুর বর্গ - বিবেক সত্যি
- শহীদ জননী জাহানারা ইমাম (সংক্ষিপ্ত প্রোফাইল) - দূরন্ত
- নির্বাসিতের আপনজন। পর্ব-৫। - নির্বাসিত
- একটি প্রিয় কবিতা // পূর্ণেন্দু পত্রী (ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??) - শফিউল আলম ইমন
- জীবনের কিছু আজাব নামা...পর্ব-৫ (পাচমিশালী) - কোপা সামছু
এক ভীড় হরিয়াল পাখি উড়ে গেলে মনে হয়...শুধু পায়ে হেটে কতদুর যেতে পারে মানুষ একাকী

রবীন্দ্রনাথের কাছে আমার ঋন
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৬
আমার সহপাঠিনীর নাম নানী (এই নামকরন আমি করি নাই। ক্লাসের সব ছেলে তাকে এই নামে ডাকে।) নানী আমাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে। তার ধারনা আমি তাকে সেক্স এর অফার দিয়েছি। আর আমার ধারনা আমি তার সাথে কৌতুক করেছি। খুলেই বলি। অরকুটে নিজের সম্পর্কে নানী লিখেছে সে একটা তরমুজ।(খুব একটা মিথ্যে লিখেনি। আসলেই বেশ মোটা-সোটা সে) । আমি তার প্রোফাইল পড়ে বেশ হাসলাম। তার স্ক্র্যাপবুকে লিখে আসলাম "তরমুজ খেতে ইচ্ছে করে।" শুধু মজা করার জন্যই লিখেছি। অতকিছু ভেবে দেখিনি। সে উত্তর দিল "দাতের সংখ্যা বাড়াও।" (এই উত্তর পেয়ে আমি ভাবলাম সেও এটাকে মজা হিসাবেই নিয়েছে)আমি বললাম, "দাত যা আছে তাতেই চলবে। ভালো করে পরিষ্কার করে নিব। তরমুজ লজ্জায় লাল হলেই ভাল।" এই কথাটি আমার কাছে তেমন আপত্তিকর কিছু মনে হয়নি। কিন্তু নানীর ধারনা হয়েছে এই কথাগুলো দিয়ে আমি যৌন-সঙ্গমের প্রস্তাব দিয়েছি।এর উত্তর সে বলল শুয়োরের বাচ্চা। আধাধন্টা পর আবার বলল বন্ধু তুমি একজন ডাক্তার দেখাও।আমার মেজাজ খারাপ। প্রথমত কোন ক্লাস-মেটকে আমি সেক্সের অফার করতে পারি এইরকমের একটা reputation আমার তৈরী হয়েছে। নাহলে সে এটা ভাবত না। দ্বিতীয়ত তার সাথে করা রসিকতাকে সে ভেবেছে তার সাথে আমি "ভাব" জমাতে চাচ্ছি। তৃতীয়ত- আমি যদি সেক্স করতে আগ্রহী হতাম। নানীর মত দেখতে কারো কাছেও পাত্তা পাব না-এইটা উপলব্ধি করে মেজাজ খারাপ।
আমি শুয়োরের বাচ্চা গালি শুনে ঝিম মেরে বসে থাকলাম। ভাবলাম আমি কতটুকু শুয়োরের বাচ্চা সেটা দেখিয়ে দেই। তার ফোন নাম্বার যোগাড় করা হল। অরকুটে অন্তত বিশটার মত প্রোফাইল খুললাম বেনামে। ক্লাসের দোস্তদের তার প্রোফাইলের address দিলাম। সবকিছু প্রস্তুত করা হল। গালিগালাজ গুলো ঝালিয়ে নেয়া হল। আমি যথার্থ শুয়োরের বাচ্চার মতই আয়োজন সম্পন্ন করলাম তাকে বেইজ্জত করার জন্য।
এই আয়োজনের ফাকে ফাকেই আবার একটু খারাপ লাগছিল কি করতে যাচ্ছি সেটা ভেবে। নানী আমাকে যা বলেছে , ঠিক বলছে নাকি বলে নাই তার চেয়ে বড় কথা আমি কাজটা ঠিক করতে যাচ্ছি না। কিন্তু রেগে গেলে এইসব বোধ কাজ করে না। আয়োজনের তোড়জোড় চলছে। সাথে অন্যান্য কাজও করছি স্বাভাবিকভাবে। প্রতিশোধের সেই সময় রবীন্দ্রনাথে ছিন্নপত্র পড়লাম।
উদ্ধৃতি দিতে পারছি না যেহেতু বইটা আমার কাছে এই মুহুর্তে নাই। রবীন্দ্রনাথ লিখেছেন যখন কোন ভাল মানুষের হৃদয় ভাঙ্গে , ভাঙ্গা অংশ দিয়ে বের হয়ে আসে মহৎ কিছু গুন। ফলে যে তাকে কষ্ট দিয়েছে তাকে সে ক্ষমা করে দিতে পারে। তার উদার্য্য বাড়ে, সহনশীলতা ইত্যাদি ইত্যাদি। ফলে প্রতিবার তার হৃদয় ভাঙ্গলে সে আরো উন্নত হয়। আর যখন কোন বর্বরের হৃদয়ভাঙ্গে সেখান দিয়ে বের হয়ে আসে পূঁজ আর নোংরা সব বস্তু। সে নিজে ত কষ্ট পাইই, তার চারপাশের মানুষের সে বিরক্ত করে ফেলে।
পড়ে আমার মনে হল, আমি নিজেও কষ্ট পাচ্ছি আবার সমস্ত দোস্তদের উত্তেজিত করে তাদেরও বাজে একটা কাজে জড়িয়ে ফেলছি। রবীন্দ্রনাথ ত আমার মত মানুষদের ঘৃনা করে এসেছেন সারা জীবন। আমাকে উদ্দেশ্য করেই তিনি লিখে গেছেন এইকথা।সিদ্ধান্ত নিলাম আমি ভাল না হতে পারি, ভাল মানুষ হবার অভিনয় ত করতে পারি। আমি এরপর নানীকে অপমান করার আর কোন চেষ্টা করিনি। অনেকপরে আমি বুঝতে পেরেছি সেইদিনের সিদ্ধান্তটা সঠিক ছিল। নানীকে অপমান করলে আমার লাভের চেয়ে ক্ষতি হত অনেক বেশী।
বলাবাহুল্য এরপর রবীন্দ্রনাথের প্রতি আমার ভালবাসা আর শ্রদ্ধা বেড়ে গেছে বহুগুন।
প্রকাশ করা হয়েছে: বীজমন্ত্র বিভাগে ।
জটিল বলেছেন:
বাহ ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
হুমম...
অমিত আহমেদ বলেছেন:
বেশ বেশ।
ইউনুস খান বলেছেন:
আপোসুইন
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ধন্যবাদ, খবু সুন্দর পোষ্ট।
সিহাব চৌধুরী বলেছেন:
প্রথম প্রতি উত্তরে নানীর প্রশ্রয় ছিল । নানী খেলতে শুরু করে হঠাৎ খেলা ভংগ দিসে ।
আর আপ্নিও যৌন সংগম ছাড়া অন্য কিছু বোঝান নি । তবে শেষের দিকে আপনার শুভবোধের জাগরন প্রশংসনীয় ।
লেখক বলেছেন: নানীকে আর আমাকে দেখলে বুঝতেন তাকে যৌনসঙ্গমের প্রস্তাব দেয়াটা কঠিন ...
ব্রাইট বলেছেন:
ভালৈছে।
নিবিড় অভ্র বলেছেন:
প্লাস!!
খুশবু বলেছেন:
+
মুহিব বলেছেন:
আপনার লেখা আমার ভাল লাগে। কারন আমিও আপনার মত এভাবেই লিখতে চাই। আমার অক্ষমতা আমি তা প্রকাশ করতে পারি না। আপনি পারেন। আপনাকে অভিনন্দন।আমি মনে করি আপনার মনটা বড় বলেই রবীন্দ্রনাথের লাইনটুকু এভাবে ভেবেছেন্। রবীন্দ্রনাথের আগে আপনাকেই এপ্রিশিয়েট করতে হয়।
লেখক বলেছেন: আপনার প্রশংসা আমার ভাল লাগল। (সবারই নিজের সম্পর্কে ভালো কিছু শুনতে ভাল লাগে)
লেখক বলেছেন: নানী কোথায় আছে আমি জানি না... তার সাথে আর কোনদিন কথা বলিনি।
লেখক বলেছেন: না
রাজামশাই বলেছেন:
নানীরে ভালা পাই না।
লেখক বলেছেন: আমিও ভালা পাই না
...অসমাপ্ত বলেছেন:
ভাল লাগল। আর ভাল কিছু কথা মাথায় রাখলাম। বরাবরের মতই চমৎকার লিখেছেন। শুভকামনা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
সৌপ্তিক বলেছেন:
নানীর বিচার রাজামশাই করবে। কোথায় সে?
সুন্দর সমর বলেছেন:
রাজামশাই বলেছেন: নানীরে ভালা পাই না।
চাঙ্কু বলেছেন:
হুম ।
অরণ্যচারী বলেছেন:
প্রতিশোধস্পৃহা খুব ভয়ানক জিনিস। আপনি নিজেকে সরিয়ে এনেছেন বলে অভিনন্দন। রবীন্দ্রনাথের ছিন্নপত্র এখনো পড়ি নি। পড়তে হবে।_______________________________________
অফ টপিক: নানী দাদী বাদ দেন। আমার ফটুকটা কেমন হইসে কন।
লেখক বলেছেন: ফটুক ভালো হইছে। আকাশটা সুন্দর, পাশের সবুজ গাছগুলা সুন্দর, সাদা রেলিং ও সুন্দর, সামনে যে দাঁড়িয়ে আছে... ... ভালো-মন্দ মিলিয়ে ছবি ভালো...
জাতেমাতাল বলেছেন:
............।প্রথমত কোন ক্লাস-মেটকে আমি সেক্সের অফার করতে পারি....... এইটার মানে কি ভাইসাব? ক্লাস-মেট বলে কি তারা মানুষ না?????? নানী যদি তরমুজ না হইয়া খিরা হইত-- তয় মনে লয় ভাইসাব আপনার উপ্রের তত্ত্ব বদলায়া ফেলাইতেন।
যাউগগা রবীন্দ্রনাথের উপকারীতা নতুন করিয়া প্রমান হইলো............
অফটপিকঃ আপনার জোকস গুলা মিশ করি আখসানুল। আপনার ঝরঝরে লিখার গুন অসাধারন। নানীরে মাইনাস আপ্নারে প্লাস।
লেখক বলেছেন: অফটপিক- কৌতুক লিখেছিলাম শুধু টাইপিং স্পীড বাড়ানোর জন্য। যেহেতু এখন ভালোই টাইপ করতে পারি সুতরাং আর নিয়মিত কৌতুক লিখব না।
আর নানী মানুষ। খিরা হইলে ... হুমমম...আমি খিরার মর্যাদা দিতে জানি। ![]()
অপ্সরা বলেছেন:
হুম!! খুব ভালো।
সুরভিছায়া বলেছেন:
ভাল ,বেশ ।
লেখক বলেছেন: ![]()

















