
সম্মুন্ধি তমিজ কয়--- "এটা কোনটে আলেন জানেন? এটা হইল ঢাকার শহর। আইজ ঘুরি ঘারি দেখামো।" হামরা মনে মনে কই -----"তুই কন্ঠে আনছিস তুই জানিস, তুই যা কবু তাতেই সই!!! জল্লাদের শহরোত আনিয়াও যদি কন এটা ঢাকার শহর তয় এটা ঢাকা??? তোরায় যদি কন এটা মক্কা তয় মক্কা।!!"

ঢাকার শহরত চেংরিগুলা কি সোন্দর!!!! উগলার কাছত শাবনুর, পপি, পুর্নিমা ফেল। দেখতে দেখতে এখান ঘটনা ঘটি গেইল।

সোন্দর করি একটা বেটিছইল এখান মুরগী নিয়া ইক্সাত করি যাবার নাগছে। গলির মুখত যায়া মুরগীটা চেংরির হাত ফস্কে দিলে দৌড়। চেংরিটা ভাই ও ভাই মুরগীখান ধোইরো ভাই কয়া চিল্লাবার ধরছে। মুই মুরগীখান ধরার বুলি দৌড় দেবার ধোচ্ছোম তখনে তমিজ দিলে গাইল। ---"ন হয়া থাকো মুই না কইলে এক্ষান কামও করবার নন।" মুই হা করি চেংরিটাক দেখপার নাগছম। কী সোন্দর!!!!

তা চেংরিটার কথা শুনি, এক্সায়ালাটা মুরগীর পাছোত যেই না দৌড় দিছে তখনে আর একদিক থাকি একজন আসি ইক্সাটা চোখের পলকে নিয়া গেইল।
মুই চিল্লাবার ধরছম =====এই তুই কেনবা ওমার ইক্সা নেওছিস???? ======
তোমিজ মোর গালত চড় কসি দিয়া কয়---------- "তুই আইজ আইতোত বাড়ি যাবু। মুই তোক বাসত তুলি দেইম এলা। তুই থাকলে খালি খালি ঝামেলা বান্ধাবু।"

মুই কোনু ----"নোয়ায় ভাইও মুই আর কিছু করিম না, মাপ করি দে, শুধু দেখিম।" ইক্সাআলাটার কান্দন মুই ভুলবারে পারোছোম না।

যে ব্যাপরীর হয়া হারা মাছ ধরমো তার চাতালত আসি দেকি আরও ১০/১২জন জালুয়া শুতি বসি আছে। ওমনা আলছে মমনসিং না উটি কোটে থাকি। তারাও হামার সাথে কুচিয়া ধরবে। মহাজনের নাম আয়বাবু। মোক পচন্দ করি পুতরা বানাইল। দ্যাশ কোটে, ছেলে মেয়ে কয়জন, সংসার কেনকরি চলে আরও এখান সেখান বাল বতুয়া জিগাস করে।

হারা এক একদিন একমন দ্যেড়মন করি কচিয়া ধরম। অই ভাটিয়ার লোকগুলা খুব চালাক। প্রত্যাক দিন একধারা দুই ধারা করি কচিয়া সরে রাখে পরে বেঁচি দেয়। মোর সাথের গুলাক কয়, তুই ফির কোন সাধুরে? সগলে ওজন কম দেয় তুই দিবার পাইস না? সগলে মোক গাইলায়।।

কিন্তুক চুরির বেলায় মোর হাত কাঁপে। কি করিম

সউগের চাপত পরি মুইও সরাবার ধোন্নু।

ভালই লাভ হবার লাগিল।

একদিন একেবারে মহাজনের চোকোট পোরি যাওম। মহাজনক দেখার সাথে সাথে মোর বুকের মদ্দে ধরাম করি উঠে। মুইতো ভেষন শরমত পড়িগেনু।
মহাজনটা আসলেই মাটির মানুষ। দেখিয়াও না দেখার ভান করি আর একজনের সাথে কথা কতে কতে অন্যমুখে চলি গেইল।

নদীর পাড়োত খালি পিলার দিয়া বিলডিং। তারই একটাত হারা থাকি। এক এক দিন এক এক জন আন্দিবাড়ি খাই।

একদিন সন্ধাত মুই আন্দাবারা করছম তখন দেখি হঠাৎ ৫/৭ খান মিলিটারি আস্পার নাগছে। মিলিটারি দেখি মোরতো যুদ্ধের কথা মনে পড়ি যায়। শেক সাহেবের ভাষনের পর পাঞ্জাবী মিলিটারিগুলা কি অত্যেচারটা না করছে। এর পর হারা আর মিলিটারি দেখি নাই। ওমরাগুলার গুলির শব্দ শুনি হামরাগুলা নেংটি তুলি দখিন মুকে দৌড়।--------------
ক্রমশ
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৯