somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের খায়েশ????!!!!

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার জীবনের প্রথম কর্মস্থল। তখন সবে মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়ে কাজে যোগ দিয়েছি। নির্দিষ্ট কোন কাজ ছিল না। সবার কাজ দেখা ও শেখাই ছিল মূল কাজ।

একদিন এক মহিলা এলেন অভিযোগ নিয়ে। তার সরকারি চাকুরীজিবী স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাকে না জানিয়ে। তার দুই বাচ্চার ও তার ভরণ পোষন সে দেয় না। /:)

স্বামীকে ডাকা হল। তার বক্তব্য শোনা হল এবং মোটামুটি যে সমাধান সবার গ্রহনযগ্য হল তার ব্যবস্থা করা হল।
কি ভাবে কি হল ? কি সমাধানে আমরা এসেছি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার লেখার বিষয় যা আমি শুধু তাই লিখছি।

এর ঠিক মাস দুই পরে সেই স্বামী ভদ্রলোক এলেন আমাদের অফিসে। এসেই খুব রাগা রাগী। পাড়লে সে আমাদের মারে ধরে আর কী? খুব রাগ। X(
----------ব্যাপার কি ভাই খুলে বলুন ? আপনি কি কোন আভিযোগ নিয়ে এসেছেন? আমাদের কি অপরাধ একটু ভালভাবে বলুন। আপনি বসুন ! মাথা ঠান্ডা করুন!!

এবারে ভদ্রলোক বসলেন। আমাদের সামনে তিনি তার গায়ের শার্টটি খুলতে শুরু করলেন।!! আমারা খুব ই অবাক হয়ে তার কাজ দেখছি। একটু বিব্রত বোধও করছি। আমাদের সাথে আমারা পুরুষ মহিলা কলিগরা আছি, সিনিয়র আফিসাররাও আছেন।

তার শার্টের বোতাম দুইটা খোলার সাথে সাথে বুঝে গেলাম তার শার্টের নিচে গ্যঞ্জি নাই। তাড়াতাড়ি পুরুষ কলিগরা বললেন---- ভাই কি খুব গরম লাগছে, এসির পাশে আসেন শার্ট খোলার দরকার হবে না।
ভদ্রলোক খুব গম্ভীর ভাবে এক ধমক দিলেন ----মিয়া শার্ট খুলতে দেন আগে?X((

তিনি শার্ট খুলে আমাদেরকে তার পিঠের দিকে ইঙ্গীত করে বললেন ---দেখেন!!!!!!
সবার সব কয়টা চোখ অপার বিস্ময় নিয়ে তার পিঠের দিকে চলে গেল। সেখানে কালো কালো ছোপ ছোপ ছ্যাঁকা লাগাবার দাগ। গুনে দেখলাম মোট আটটি।
---- কি ব্যাপার ভাই এই আবস্থা কি ভাবে হল? পিঠে কে ছ্যাঁকা দিল? কি খুব কষ্ট পাইছেন না? কে এই রকম সন্ত্রাসী কাজটা করলো?
ভদ্রলোক হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। :((কাদঁতে কাঁদতে যা বললেন তার সারমর্ম হল ----কাল রাত এগারটার সময় সে বাড়ি ফেরার পর তার ছোট বউ তাকে খেতে ডাকলে সে রান্না ঘরে খেতে যায়। তখন তার বড় বউ তাকে সামনে থেকে জাপটে ধরে আর ছোট বউ আগে থেকে জ্বলন্ত চুলার উপরে রেখে দেয়া দুই খুন্তি দিয়ে পটাপট তাকে ছ্যাঁকা দেয়। /:)

সারারাত যন্ত্রনায় ছটফট করে এখন সে আমাদের কাছে এসেছেন। সেদিন আমরাই তার বিচার করে দিয়েছিলাম। আজ আমরাই যেন তার আবার বিচার করি। মান সম্মানের ভয়ে সে পুলিশের কাছে যায় নাই।
এই কথা শোনার পর থেকে আমরা কেউ আর হাসি চাপতে পারছিলাম না। যদিও খুব কষ্ট করে হাসি থামাচ্ছিলাম তারপরে একজন আর একজনের দিকে তাকালেই জোরে হেসে উঠছিলাম।;)

আবার বিকাল নাগাদ তার বউ দুইজনকে ডেকে আনা হল--- আপনারা এটা কেন করলেন? তাদের দুইজনের একই বক্তব্য ----ঐ হারামজাদার আবারও বিয়া করার খায়েশ হইছে। :#) :#> :!>
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৪
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×