আমার যখনই মনে হয়েছে বাহ! আমি তখনই আমার ক্যামেরায় তা ধারন করেছি।
আমি ধরা দিয়েছিগো আকাশের পাখি,
নয়নে দেখেছি তব নতুন আকাশ।
দুখানি আঁখির পাতে কি রেখেছ ঢেকি।
হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস।
হৃদয় উড়িতে চায় হোথায় একাকী
আঁখি তারকার দেশে করিবারে বাস।
ওই গগনেতে এয়ে উঠিয়াছে ডাকি,
হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস।
তোমার হৃদয় আকাশ আসীম বিজন,
বিমল নীলিমা তার শান্ত সুকুমার,
যদি নিয়ে যাই ওই শূন্য হয়ে পার
আমার দুখানি পাখা কনকবরন-
হৃদয় চাতক হয়ে চাবে অশ্রুধার,
হৃদয়চকর চাবে হাসির কিরণ।।
রবীন্দ্রনাথ ঠাকুর।
বিশেষ করে সহেলীকে। সহেলী তোমার জন্য আমার এই পোস্ট। আমি আশা করি, কল্পনা করি -- তুমি এসে দাঁড়াবে আমার দুয়ারে নিরবে নয় --সরবে। আমার কল্পনার বাস্তবায়ন তুমি করবে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



