somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুরুটে কয়েক টান;)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় হেন দুষ্টামি নাই যা করি নাই। আমাদের সব দুষ্টামিকে প্রশ্রয় দিত বাবা। আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনের প্রতিটা মূহুর্ত যেন বাবার তৈরী। বাবা এখনও আমাকে পথ দেখায়। আমার বাবা ছিলেম আমার সবচেয়ে প্রিয় বন্ধু, গাইড এবং প্রিন্সিপাল। বাবার প্রশ্রয় ও মার কঠোর শাসনে বেরে উঠা আজকের আমি।

আমার বাবা ছিলেন স্মোকার। তিনি সিগারেট ঠোঁটে ঝুলিয়ে টেলিফোনে তার রুগীর সাথে রাগারাগী করতেন "আপনাকে সিগারেট টানতে নিষেধ করেছি এই মুহুর্তে সিগারেট বন্ধ করুন।"

বাবার হার্ট এ্যটাক করার পর তাকে বাসায় আনা হয় ।তখন তিনি সম্পূর্ন বেড রেস্টে আছেন এবং ধূমপান একেবারে নিষিদ্ধ করা হয়েছে তার জন্য। একদিন তিনি চুপি চুপি দোকানে যেয়ে সিগারেট টেনে বাসায় ফেরেন। ধরা পরে আমার ছোট বোনের কাছে। ছোট বোনটা বাবাকে কিছু না বলে দুই প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসে। সিগারেটের প্যাকেট দুইটি নিয়ে বাবার বিছানায় যেয়ে বসে। বাবাকে বলে --"তুমি একপ্যাকেট থেকে টানো আমি আর এক প্যাকেট থেকে। দেখি কে বেশি খেতে পারি।" বাবা চুপ করে বসে থাকলেন, আর ছোটবোনটা একটার পর একটা সিগারেট টেনে চলল। পাঁচ নাম্বার সিগারেট টা যখন ধরিয়েছে তখন বাবা ওর হাত ধরে বলেছে -- "মা রে আমি আর কোন দিন সিগারেট খাব না তুই আর টানিস না। কথা দিলাম আর কোন দিন খাব না।"

বাবা ধূমপান করতেন। বেশ ভালোই স্মোকার ছিলেন। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী । বাবাকে কে যেন এক প্যাকেট বার্মীজ চুরুট উপহার দিয়েছে, বিশ্বকাপ ফুটবল খেলা চলছে টিভিতে। সবাই দেখতে বসেছি। । বাবা এর মধ্যে বের করলেন তার চূরূট। হাতে চুরুট নিয়ে বললেন-- “খেলাটা একটু আয়েশ করেই দেখি।“
দুইতিনট টান দিয়ে বাবা বললেন--“ নাহ্‌ এ চলবেনা, এর ঝাঁজ খুব।“ বলেই শুয়ে পড়লেন বিছানায়।
ছোটবোনটা বাবার হাত থেকে চুরুটটা টেনে নিয়ে বলল--“দেখি বাবা! আমি টান দিয়ে কেমন জিনিস।“ বাবা কিছু বলার আগেই ও ফুক ফুক করে অনেকগুলি টান দিল এবং কোন কথা বার্তা ছাড়াই ধপ করে মেঝেতে পরে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল।
আমি বললাম --“এমন তাড়াহুড়া করে টানতে হয় নাকি টানতে হয় আয়েশ করে”-- বলে আমি ওর হাত থেকে চুরুট নিয়ে দিলাম আয়েশ করে লম্বা টান।

কিসের টানে যেন পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে বসে পরলাম পিছনের সোফায়। বসে মনে হল আমি যেন ডুবে যাচ্ছি সোফার ভিতরে। আবার আর একটা টান দিলাম। আহ, কি নরম সোফাটা আমি ডুবে যাচ্ছি ওর ভিতরে। কিন্তু কেমন যেন মনে হচ্ছে। মনে হচ্ছে এই ভাবে ডুবলে তো চলবে না আমি তো খেলা দেখব। কিন্তু সোফাটাও যে উলটে যাচ্ছে। উঠে দাড়ালাম সোফা থেকে । কিসের আকর্ষনে আবারও টান দিলাম চুরুটে। যদিও মনে হচ্ছিল আর টানা উচিৎ নয়। মনে হলো ওয়াস রুমে যেয়ে মুখে পানি দিয়ে আসি। ওয়াস রুমের দরজা খুললাম। কিন্তু কিছুতেই ভিতরে যেতে পারছি না। ওয়াস রুমের লাইটও জ্বলছে কিন্তু ভিতরে যেতে পারছি না। শব্দ শুনে পাশের ঘর থেকে মা বের হয়ে এসে আমাকে বললেন--“ এই ফ্রিজে কি খুঁজছো? কিছু খাবে?” আমি তখন ঘুরে মাকে বললাম --“ওয়াস রুমে ঢুকতে পারছি না” --বলেই মেঝেতে শুয়ে পরলাম।

হটাৎ চিৎকার চেঁচামেচিতে উঠে দেখি ভাইয়া একাই চিৎকার করছে ব্রাজিল জিতেছে তাই। বাবা উঠে ছোট বোনকে জিজ্ঞাস করছে --“কি গোল হলো?” ওতো মিন মিন করছে।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
৬২টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×