জানুর ভাষায় যে পান খায় সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনস্মার্ট মানুষ। কথাটা আমিও স্বীকার করি। স্যুটেড বুট্যেড কারও মুখে যদি পান দেখা যায় তবে তাকে কেমন দেখাবে? তবে বাংগালীর বিয়ে বাড়িতে কি পান না হলে চলে? না চলে না। তাই বোধ হয় বিয়ে বাড়িতে পুরুষেরা পোষাক হিসাবে পাঞ্জাবীকেই প্রাধান্য দেন । খুব করে পোলাও কোর্মা রোস্ট খেয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে জাবর কাটার মত পান চিবানো যায়।
কিন্তু মহিলাদের ক্ষেত্রে??? দামী শাড়ী গয়না পরে, বিউটি পার্লার থেকে সেজে গুজে আসা কোন সুন্দরীর মুখে যদি পান দেখা যায় তবে কেমন বেমানান হয় বলুন দেখি?
গ্যাস্টিকের প্রব্লেমের কারনে ডাক্তার আমাকে তিন প্রকার খাবার খেতে নিষেধ করেছে। এই তিন প্রকার খাবারই আমার প্রিয় খাবার।
১। কাঁচা ফল-মূল থেকে শুরু করে সকল প্রকার কাঁচা সালাদ। ----অর্থাৎ সিদ্ধ ছাড়া কিছু খেতে পারবো না। আম,জাম, ডাব কমলালেবু সবই সিদ্ধ করে খেতে হবে।
২। দুধ এবং সকল প্রকার দুগ্ধ জাতীয় খাদ্য। ---আমার প্রিয় খাবারের তালিকায় মিষ্টি একটি গুরুত্বপুর্ন আইটেম। আর দুধের কথা কী বলবো। দুধ জ্বাল দেবার পর সবার আগে হাত দিয়ে তুলে আমি সরটা খেয়ে ফেলি। বাচ্চাদের কাউকে দেই না।
৩। সকল প্রকার ভাজা পোড়া । -- এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই। এমন শাস্তি আমাকে দেবার কোণ মানে হয়?
ঈদের পরদিন যখন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তখন আমি একের পর এক পান খাচ্ছি আর গল্প করে চলেছি। সেই সময় আমার পান খাওয়া দেখে জানু ওর বড় বোনকে বললো-- ডাক্তার ওকে অনেক কিছু খেতে নিষেধ করেছে কিন্তু পানের কথা নাকি কিছু বলে নাই।
আপা তত্তক্ষনাৎ জবাব দিলেন -- এই মহিলা যে পান খেতে পারে তা ডাক্তার দুঃসপ্নেও ভাবতে পারে নাই। না হলে সবার আগেই বলতো।
আর একজন বলল --সকল প্রকার কাঁচা খাওয়া নিষেধ। পান সুপারী দুইটাই তো কাঁচা???
কি যে জ্বালায় পরেছি। হাতে পান দেখলেই আমার বাচ্চারাও বলে পান কিন্তু কাঁচা। ??!!!
যাই হোক আমার আজকে পান নিয়ে লেখার মূল কারন আমি নিজেই বোধ হয় পানে আসক্ত হয়ে পড়ছি। পান সেই সঙ্গে চুন ও কাঁচা সুপারী। কয়েক দিন ধরে অমৃতের মত লাগছে।
পান ???
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



