আমার প্রিয় পোস্ট
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- ডিসেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন - দূর্যোধন
- নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন - দূর্যোধন
- গানের জগতে এক বিষ্ময়কর নাম সায়ান - নাআমি
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ব্লগের ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্ট কোনটা?
- আসিফ মুভি পাগলা
- কিছু প্রিয় গান.......
- নাআমি
- কিছু প্রিয় গান------(২) - নাআমি
- web directory [প্রায় হাজারখানেক দরকারী ওয়েব এড্রেস] - ইভা লুসি সেন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার'রে সিরিয়াল কী !!! (টিপস্ এন্ড টিকস্)
- না বি ল
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- কবি হেলাল হাফিজের সবগুলো কবিতা পড়তে চান? - মহিউদ্দিন আহমেদ বিনিয়ামিন
- আসুন সবাই মিলে মুভি ডাউনলোড করার সবগুলো সাইট এক পোস্টের নিয়ে আসি - টেকি মামুন
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- রিকশাপেইন্টার ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- আবার কয়েকটা DVD RIP মুভি

- স্বাগত.
- ২০১০ এর এই পর্যন্ত ব্যবসায় সেরা চলচ্চিত্রগুলো - মইন
- ✿ ইন্টারনেটে ফ্রি মুভি, লাইভ টিভি দেখবেন যেভাবে ✿ - হাশেম
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫৩ (যাত্রা - ভঙ্গ, নির্মলেন্দু গুণ । ব্লগার নীপবন এর জন্য ) - আবদুর রাজ্জাক শিপন
- আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২ - মে ঘ দূ ত
- আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র - মে ঘ দূ ত
- মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- "উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৩২(শিরোনামের শেষ পোষ্ট) - মেঘ শূন্য দিন
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- রি-ইনট্রোডিউসিং এন ওল্ড ফেলো :: তীরন্দাজ - জীবনানন্দদাশের ছায়া
- জানা-অজানা একগাদা Firefox Keyboard and Mouse Shortcuts - আবিদ হাসান
- মহাশয় বয়স কত হইলো আপনার
- রেজোওয়ানা
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- হেল্প চাই - দুঃখবিলাসী
- আসুন নিজে নিজে বাংলা কিবোর্ড বানাই - মারূফ মনিরুজ্জামান
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- এই সামারে যে দশটি মুভি দেখতে ভুলবেন না
- বিডি আইডল
একটি ভিত্তিহীন ভুতুড়ে গল্প
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
নুরুল হক সাহেবের বাড়িটা দুর থেকে বাগান বাড়ির মত লাগে ।বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে চারদিক ঘেরা,সামনে পিছনে দুইটা পুকুর ।পনের কামরা বিশিষ্ট একটা বড় আধুনিক দালান যেখানে শুধু পাঁচটি প্রানী বাস করেন । উনি,উনার বউ,দশ বছরের ছেলে আসিফ,সাত বছরের মেয়ে সাবিনা এবং কাজের মহিলা জলিকার মা । নুরুল হক সাহেবের পাঁচ ভাই,বাকী চার ভাই পরিবার সহ আমেরিকাতে থাকেন । উনি ও একবার আমেরিকাতে গিয়েছিলেন,ভাইয়েরা চেয়েছিলেন উনি ও যেন উনার ফেমিলি নিয়ে আমেরিকাতে উনাদের সাথে স্হায়ীভাবে থাকেন । কিন্তু উনার আমেরিকা ভাল লাগেনি,তাই দেশে ফিরে এসেছেন । উনি প্রায়ই একটা কথা বলেন,উনার বাড়ি ছাড়া অন্য কোথাও নাকি উনি শান্তিতে ঘুমাতে পারেন না । তাই উনি উনার পরিবার নিয়ে দেশে থাকেন ।
নুরুল হক সাহেব মানুষ হিসাবে কেমন সে সম্পর্কে কেউ কোন সঠিক ধারনা দিতে পারে না । একেকজন একেক কথা বলে । তবে উনার সুনামের চেয়ে দূর্নামই বেশি প্রচলিত । একবার নাকি উনি উনার বাড়িতে এক চোর ধরে,চোরকে নিজ হাতে জবাই করে ফেলেন । প্রতি মাসে নাকি উনার বাড়িতে একটা আসর বসে,যেখানে মদের নেশা চলে আর বাজার থেকে মেয়ে আনা হয় । যদিও এর কোন সত্যতার প্রমান এখনও বাস্তবে পাওয়া যায়নি.।
আসিফ ক্লাস ফাইভে,সাবিনা ক্লাস থ্রিতে পড়ে । ওদের স্কুলে,মক্তবে নিয়ে যাওয়া আসার জন্যে জলিকার মাকে রাখা হয়েছে বাড়িতে । ঘরের অন্যন্য কাজ ও করে । ও প্রতিদিন সকালে নুরুল হক সাহেব ও উনার ঘুমে থাকতে থাকতে আসিফ ও সাবিনা কে মক্তবে দিয়ে আসে । মক্তবে দিয়ে এসে সকালের নাস্তা শুরু করে ঘরের যাবতীয় কাজ শেষ করে আবার ওদের মক্তব থেকে নিয়ে আসে । এভাবে জলিকার মার প্রত্যহ দিন শুরু হয় । জলিকার মা একটু অদ্ভুদ টাইপের মহিলা । ও খুব কম কথা বলে,কাজ ছাড়া কারো সাথে কথা বলে না । সবসময় একা একা থাকে । এরকম থাকার পিছনে কিছু যুক্তি আছে । ওর তের বছর বয়সে বিয়ে হয়,সতের বছর বয়সে ও বিধবা হয় । ওর স্বামী সাপের কামড়ে মারা যায় । ওর মেয়ে জলিকা বার বছর বয়সে মারা যায় । কেউ জানে না ও কিভাবে মারা গেল । ওর লাশ পাওয়া গিয়েছিল গ্রামের দক্ষিন দিকে এক পরিত্যক্ত পুকুরে ভাসা অবস্হায় । জলিকার মূত্যু নিয়ে একটা কথা প্রচলিত আছে,সেটা হল কে বা কারা নাকি জলিকাকে ধর্ষন করে মেরে পুকুরে লাশ ফেলে দিয়েছে । যদিও এর কোন সত্যতা পাওয়া যায়নি । এরপর থেকে নাকি জলিকার মা এরকম কিছুটা অস্বাভাবিকের মত হয়ে গেছে ।
জলিকার মা প্রতিদিনের মত আসিফকে ঘুম থেকে ডেকে তুলে মক্তবে নিয়ে যাওয়ার জন্যে । আসিফ ঘুম থেকে হাত মুখ ধোয়ে মক্তবে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে জলিকার মাকে জিজ্ঞেস করে সাবিনা কোথায়, ও প্রস্তুত হয়েছে কিনা । জলিকার মা বলে ভাইজান আইজ আপারে একটু দেরিতে নিয়া যামু, উনার একটু শরীর খারাপ,আপনাকে দিয়া আইস্যা উনারে নিয়া যামু ।উনি আরেকটু ঘুমাক । আসিফ আর কিছু না বলে জলিকার মার সাথে মক্তবের উদ্দেশ্যে রওয়ানা দিল । ঘর থেকে বেরুতেই আসিফের কেন জানি ভয় লাগল,তার মনে হল এখন ও সকাল হয়নি,রাত এখন ও বাকি । আসিফ জলিকার মাকে জিজ্ঞেস করল বুয়া আমার মনে হচ্ছে এখন ও সকাল হয় নি । সে সাথে সাথে বলে উঠল কি বলেন ভাইজান,দেখেন না চারদিক কেমন ফরসা । আসিফ আর কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগল ।মসজিদের কাছে পৌছতেই হঠাৎ আসিফ দেখে জলিকার মা তার পাশে নাই । সে থতমত হয়ে চারদিক তাকাল । দুইবার বুয়া বুয়া বলে ডাকল । দেখে তার চারপাশে কেউ নাই,চারদিক নিরব । সে সাথেসাথে বোঝে নিল,এখন ও সকাল হয়নি,চারদিক এত আলোকিত কারন আজ ভরা পূনিমা । আসিফ ভয়ে কাঁপতে লাগল । চিৎকার করতে চাচ্ছে কিন্তু মুখ থেকে কোন শব্দ বের করতে পারছে না ।তার হাত পা শক্ত হয়ে আসছে ।কোনরকম বাড়ির দিকে রওয়ানা দিল । এমন সময় পিছন থেকে শুনতে পেল ঘোড়ার ডাকের মত শব্দ,পিছনে মসজিদের দিকে তাকিয়ে দেখে একটা উচু উলঙ্গ মানুষ তার দিকে দৌড়ে আসছে,যার মুখ ঘোড়ার মত । সামনে চেয়ে দেখে হাজার হাজার ভেড়া তার দিকে তেড়ে আসছে । কান্না জড়ানো গোঙ্গানির শব্দে,উপরের দিকে চেয়ে দেখে তার ঠিক মাথার উপরে কে যেন সাদা কাপড় পরে ঘোমটা দিয়ে শূন্যে বসে আছে । তার দু পা সাপের মত কি একটা পেছিয়ে নিচ্ছে,পানিতে ডুবলে যে রকম শ্বাস বন্ধ হয়ে আসে সে রকম যেন তার ও শ্বাস বন্ধ হয়ে আসছে ।
পরেরদিন সকালে আসিফ কে মসজিদের পাশে অজ্ঞান অবস্হায় পাওয়া যায় । আর সাবিনাকে অজ্ঞান অবস্হায় পাওয়া যায় পুকুর পাড়ে । জলিকার মাকে কোথাও খোজে পাওয়া যায় না । দুই দিন পর জলিকার মার লাশ পাওয়া যায় গ্রামের দক্ষিন দিকে এক পরিত্যক্ত পুকুরে যেখানে তার সুন্দরী মেয়ে জলিকার লাশ পাওয়া গিয়েছিল ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শেহযাদ নুর তায়ুস বলেছেন:
প্লাস!
লেখক বলেছেন: ধন্যবাদ
মেঘশাদা বলেছেন:
ভয় পাইনি তো
লেখক বলেছেন: কি আর করা!!!!!
ম্যাক্স পেইন বলেছেন:
জটিল!!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














