সামনে যাও অথবা পিছনকে টেনে সামনে নিয়ে এসো
মাঝামঝিতে দাঁড়িয়ে নির্বোধ প্রাচীর হয়ে যেও না।
এই নাও দাউদাউ আগুন
তার বদলে গুপ্তধন দাও।
বিদেশী সেন্টের ঘ্রান কি তোমার 'গুপ্তধন'?
আগুন কে আরেকবার আগুন দিয়ে পুড়ালে কেন?
ঐটা উষ্ণ হওয়ার মত আগুন ছিল না,
ঐটা ছিল আমার না বলা কথাগুলির ভীড়,
যেটা জমতে জমতে পুড়া আঙ্গাঁরের মত হয়ে গেছে ।
ঐটাও মনি মুক্তা ভরপুর গুপ্তধন ছিল না,
ঐটা ছিল আমার বুকের আঁচলে লালিত ইচ্ছে,
যেটা খুব আদরে ডানা মেলেছে ..........।
একজন নির্বোধ প্রাচীরের মত মাঝামাঝিতে দাঁড়িয়ে
আরেকজন বিদেশী সেন্টের ঘ্রানে শরীর উষ্ণ করছে ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



